Close Menu
    What's Hot

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    মুড সুইং কী ও কেন?

    Facebook X (Twitter) Instagram
    Thursday, September 17
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 16, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » অটিজম নির্ণয় পদ্ধতি- ১ম পর্ব
    ফিচার

    অটিজম নির্ণয় পদ্ধতি- ১ম পর্ব

    পারভীন বেগমBy পারভীন বেগমJanuary 22, 2017No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের চারপাশে অনেকেই আছে যারা স্বাভাবিক আচার আচরণ করতে পারে না কারণ তাদের মধ্যে অনেকেই স্নায়ু বিকাশ জনিত সমস্যায় (Neuro Developmental Disorder) ভুগছে। অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার এ ধরনেরই একটি ডিজঅর্ডার যার মূলে রয়েছে স্নায়ু বিকাশ সংক্রান্ত সমস্যা। ১৮৬৭ সালে হেনরি মুডসলে একদল খুবই তরুণ শিশুদের গুরুতর মানসিক সমস্যাগ্রস্থ হলে চিহ্নিত করেন। এদের মধ্যে উল্লেখযোগ্যভাবে বিকাশ জনিত ধীরগতি এবং স্বাভাবিক শিশুদের চেয়ে আচরণের মধ্যে পার্থক্য দেখা যায়। তখন তিনি এটাকে শৈশবকালীন গুরুতর সাইকোসিস বলে শ্রেণীভুক্ত করেন। ১৯৩৪ সালে লিও ক্যানার সর্ব প্রথম এটাকে “অটিস্টিক ডিস্ট্রাবেন্স” বলেন । ডিএসএম-১ ( ডায়গনোস্টিক অ্যান্ড এস্ট্যাটিসটিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিজঅর্ডার-১) এ অটিজম কে শৈশবকালীন সিজোফ্রেনিয়া বলা হয়। নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমানে ডিএসএম-৫ এ এটাকে অটিজম স্পেকট্রাম ডিজঅর্ডার বলা হয়েছে। আমেরিকান সাইকোলজিক্যাল অ্যাসোসিয়েশন প্রকাশিত ডিএসএম-৫ এ এই ডিজঅর্ডারের কতগুলো লক্ষণের কথা বলা হয়েছে।
    ক)
    অবিরতভাবে বিভিন্ন পরিস্থিতিতে সামাজিক যোগাযোগ এবং সামাজিক মিথস্ক্রিয়া (Social Interaction) স্থাপনের ক্ষেত্রে সমস্যা হয়। বর্তমানে বা অতীতে বিষয় গুলো যদি নীচের বর্ণনা অনুসারে ঘটে থাকে তবে তা অটিজমের লক্ষণ বলে গণ্য হবে।
    একে অপরের মধ্যে সামাজিক-আবেগীয় সম্পর্ক স্থাপনের অক্ষমতা বা সীমাবদ্ধতা থাকে। যেমন: অস্বাভাবিক প্রকাশ ভঙ্গি, কথার প্রেক্ষিতে কথা বলতে না পারা। এছাড়া পছন্দের বিষয়, আবেগ, অনুভূতি ভাগাভাগি করে নেয়ার ক্ষমতা কমে যায়। সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টির উদ্যোগ নিতে বা প্রতিক্রিয়া করতে ব্যর্থ হয়।
    অবাচনিক যোগাযোগ বা ইশারা, ইঙ্গিতের মাধ্যমে সামাজিক মিথস্ক্রিয়া স্থাপনের অক্ষমতা বা সীমাবদ্ধতা দেখা যায়। বাচনিক বা মৌখিক এবং অবাচনিক আচরণ একত্রে ব্যবহার করে অন্যের সাথে যোগাযোগ বা ভাবের অদান-প্রদান করতে পারেনা। যেমন: চোখে চোখ রেখে কথা বলা, অস্বাভাবিক শারীরিক অঙ্গভঙ্গি, বোঝার অক্ষমতা, দেহভঙ্গি প্রকাশের অক্ষমতা থাকে। অর্থাৎ সামাজিকভাবেই মুখের অভিব্যক্তি এবং অবাচনিক যোগাযোগের অক্ষমতা থাকে।
    সম্পর্ক তৈরী করা, বজায় রাখা, এবং সম্পর্ককে বোঝার মত জ্ঞানের অভাব বা সীমাবদ্ধতা থাকে। যেমন: বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে খাপ খাইয়ে নেয়ার সমস্যা, কল্পনার মাধ্যমে অন্যের সাথে খেলাধূলা করা, বন্ধুত্ব তৈরী করা এবং সহপাঠীদের প্রতি আগ্রহের অভাব দেখা যায়।
    খ)
    নির্দিষ্ট এবং একই আচরণ বার বার করা, নির্দিষ্ট বিষয়ে আগ্রহ এবং কাজ করার প্রবণতা দেখা যায়। বর্তমানে এবং অতীতে বিষয়গুলো যদি নীচের বর্ণনা অনুসারে থাকে তবে তা অটিজমের লক্ষণ বলে গণ্য হবে।
    কোন একটি জিনিস নিয়ে কাজ করার সময় বা কথাবার্তা বলার ক্ষেত্রে বিশেষ ধরণের অঙ্গ সঞ্চালন বারবার করে। সাধারণ কোন অঙ্গ সঞ্চালন বার বার করা, সারিবদ্ধ ভাবেই খেলনা সাজাতে হবে অথবা জিনিসের প্রতি বিরক্তি প্রকাশ করে। কথার প্রতিধ্বনি করা একই বাক্যাংশ বার বার বলা।
    দীর্ঘ সময় ধরে একই আচরণ বার বার করে থাক, একই ধরনের রুটিন মেনে চলা, একই ধরনের বাচনিক এবং অবাচনিক আচরণ পুনরাবৃত্তি করে। কোন কিছু যদি সামান্য পরিবর্তন করা হয় তবে তীব্র বিরক্তিবোধ করে, এক অবস্থা থেকে অন্য অবস্থার পরিবর্তনে সমস্যা হয়, একই ধরনের চিন্তার প্রকৃতি থাকে একই ভাবে স্বাগত জানায়, একই ধরনের খাবার খেতে এবং একই পথ দিয়ে চলতে পছন্দ করে।
    সীমিত এবং নির্দিষ্ট বিষয়ের প্রতি খুব বেশী মাত্রায় অস্বাভাবিকভাবে মনোযোগ দেয়ার প্রবণতা থাকে। যেমন: সাধারণ ভাবে যে সমস্ত জিনিস আকর্ষণ করেনা এমন অপ্রয়োজনীয় বস্তুর প্রতি দৃঢ় আকর্ষণ নিয়ে দীর্ঘ সময় ব্যয় করে। একটি বৃত্তকে ঘিরে নানা ধরনের আকৃতি আঁকা যা অতিরিক্ত পর্যায়েই পরে। অথবা এগুলোর প্রতি একটা দৃঢ় আগ্রহ দেখা যায়।
    পরিবেশের যে সমস্ত সংবেদীয় উদ্দীপক বা পরিস্থিতি সাধারণভাবে আকর্ষণ বা আগ্রহের সৃষ্টি করেনা তার প্রতি কখন খুব বেশী এবং কখন আবার কম প্রতিক্রিয়াই করে থাকে। যেমন: ব্যথা বা তাপমাত্রার প্রতি খুই বেশী প্রতিক্রিয়া বা একেবারে কম প্রতিক্রিয়া দেখায় । কোন একটি বিশেষ ধরনের শব্দ বা স্বাদের প্রতি অর্স্বাতকর প্রতিক্রিয়া করে। কোন একটি বস্তকে অতিরিক্ত পরিমাণে স্পর্শ করে বা ঘ্রাণ নেয়। আলো এবং গতিশীল কিছু দেখার প্রতি আগ্রহ থাকে।
    বর্তমানে অটিজম কতটা গুরুতর পর্যায়ে আছে তা বিশেষায়িত করার প্রয়োজন হয়।
    অটিজম স্পেকটাম ডিজঅর্ডারের গুরুতর পর্যায় সমূহ:
    পর্যায়-৩ (Level-3) খুব বেশী পরিমানে সাহায্যের প্রয়োজন হয়
    সামাজিক যোগাযোগ (Social Communication) গুরুতরভাবে বাচনিক (মৌখিক) এবং অবাচনিক (ইশারা, ইঙ্গিত) আচরণ করার দক্ষতার অভাব থাকে ফলে সামাজিক যোগাযোগের বিঘœ ঘটে। সামাজিক মিথস্ক্রিয়া (Social Interaction) স্থাপনে যার খুবই সীমাবদ্ধ ক্ষমতা থাকে। সামাজিক আলোচনায় অন্যদের চেয়ে খুবই কম প্রতিক্রিয়া করে। যেমন- বুদ্ধিবৃত্তীক কথাবর্তার জন্য খুব সামান্য শব্দ জানা আছে এবং সে যদি হঠাৎ করে সামাজিক সম্পর্ক স্থাপনের জন্য দক্ষতা প্রয়োগও করে এক্ষেত্রে সে অস্বাভাবিক প্রকাশভঙ্গির দ্বারাই করে থাকে। তখনই বারে যখন তার কোন কিছুর প্রয়োজন হয় এবং শুধুমাত্র খুবই সরাসরি সামাজিক কার্যক্রমের ক্ষেত্রেই প্রতিক্রিয়া করে। সীমাবদ্ধ এবং পুনরাবৃত্তিমূলক আচরণ (Restricted, repetitive behavior) অনমনীয় আচরণ, পরিবর্তনশীলতার সাথে খাপ খাইয়ে নিতে তীব্র সমস্যা সৃষ্টি হয়। এবং আগে অন্যান্য নির্দিষ্ট এবং পুনারাবৃত্তিমূলক যে আচরণ গুলো করে তা তার উদনন্দিন কার্যক্রমের সকল ক্ষেত্রে উল্লেখযোগ্যভাবে সমস্যা সৃষ্টি করে। সবচেয়ে বেশী সমস্যা হয় তার মনোযোগের পরিবর্তন এবং কাজের পরিবর্তন করতে গেলে।
    পর্যায়-২ (Level-2) বড় ধরনের সাহায্যের প্রয়োজন হয়
    এই পর্যায়েও উল্লেখযোগ্যভাবে বাচনিক এবং অবাচনিক সামাজিক দক্ষতার অক্ষমতা দেখা যায়। এমনকি যে সমস্তস্থানে তাকে সাহায্য করা হয় সেখানেও সামাজিক সমস্যা সৃষ্টি হয়। এই পর্যায়ে সামাজিক মিথস্ক্রিয়া স্থাপনে সীমিত ক্ষমতা থাকে। সামাজিক পরিস্থিতিতে অ-স্বাভাবিক প্রতিক্রিয়া করে অথবা অন্যদের চেয়ে কম প্রতিক্রিয়া প্রদর্শন করে। উদাহরণ স্বরূপ: একজন ব্যক্তি যে সহজ সরল ধরনের বাক্য বলতে পারে। যার পারস্পারিক সম্পর্ক স্থাপনের ক্ষমতা সীমাবদ্ধ বা বিশেষ কিছুর প্রতি আগ্রহ সীমিত এবং যার মধ্যে উল্লেখয্যেগ্যভাবে অদ্ভুত ধরনের আবাচনিক যোগাযোগের বিষয় গুলো আছে তারা এই পর্যায়ে পড়বে।
    অনমনীয় আচরণ পরিবর্তনশীল তার সাথে খাপ খাইয়ে নিতে তীব্র সমস্যার সৃষ্টি হয়। অথবা সীমাবদ্ধ/পুনরাবৃত্তি মূলক আচরণ প্রায়ই করে থাকে এবং এই বিষয়গুলো অন্যদের চোখেও ধরা পারে। এবং ইহা তার ব্যবহারিক কার্যক্রমের বিভিন্ন ক্ষেত্রে বিঘœ ঘঠায়। মনোযোগ পরিবর্তন এবং কাজ, কর্ম পরিবর্তনের ক্ষেত্রে সমস্যা ঘটে।
    পর্যায়-১ (Level-1) সাহায্যের প্রয়োজন হয়
    এই পর্যায়ে কোন স্থানের ক্ষেত্রে সাহায্যের প্রয়োজন হয়না। সামাজিক যোগাযোগের অক্ষমতার কারণে উল্লেখ করার মত সমস্যা হয়। সামাজিক মিথস্ক্রিয়া সৃষ্টিতে দক্ষতার সমস্যা দেখা যায়। অর্থাৎ সামাজিক পরিস্থিতিতে অন্যের সাথে গতানুগতিকভাবে প্রতিক্রিয়া করতে ব্যর্থ হয়। এছাড়া সামাজিক মিথস্ক্রিয়া স্থাপনের আগ্রহ কমে যেতে পারে। উদারহরণ স্বরূপ বাক্য বলার ক্ষমতা থাকে কিন্তু এক কথা থেকে অন্য কথায় চলে যাওয়া আবার সেই কথায় ফিরে আসতে ব্যর্থ হয়। কেউ কেউ অদ্ভুত ভাবে বন্ধুত্ব তৈরী করার প্রচেষ্টা নেয়। কিন্তু সফল হতে পারেনা। অনমনীয় আচরণের কারন কাজ কর্মের ক্ষেত্রে সমস্যা ঘটে। একটি কাজ থেকে আরেকটি কাজে যেতে সমস্যা হয়। কোন কিছু সংগঠিত করা এবং পরিকল্পনা প্রনয়ণের সমস্যার কারণে স্বনির্ভর হতে পারে না।
    চলবে…


    প্রকাশিত মতামত লেখকের একান্তই নিজস্ব। মনের খবরের সম্পাদকীয় নীতি বা মতের সঙ্গে লেখকের মতামতের অমিল থাকতেই পারে। তাই মনের খবরে প্রকাশিত কলামের বিষয়বস্তু বা এর যথার্থতা নিয়ে আইনগত বা অন্য কোনো ধরনের কোনো দায় নেবে না কর্তৃপক্ষ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঘুমের মাঝে ভয়ের স্বপ্ন দেখি এবং পরদিন সারা শরীরে ব্যথা অনুভব হয়
    Next Article বাইরে যেতে ও মানুষের সাথে কথা বলতে আমার ইতস্তত লাগে খুব
    পারভীন বেগম

    Related Posts

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    September 16, 2026

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    September 15, 2026

    মুড সুইং কী ও কেন?

    September 14, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 16, 2026

    কর্পোরেট লিডার হতে হলে যা যা মনে রাখতে হবে

    বর্তমান পৃথিবীর মূল চালিকাশক্তি অর্থ। অর্থই নিয়ন্ত্রণ করছে সমাজ, সংস্কৃতি, মূল্যবোধ। অর্থই বর্তমান সমাজে ক্ষমতা…

    উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    বাংলাদেশে আত্মহত্যার হার লাখে ৪০ জন

    কাজে মন নেই, ভবিষ্যৎ নিয়ে ভয়, মাঝে মাঝে আত্মহত্যার চিন্তা—কী করব?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.