মনের খবর ম্যাগাজিনের “কথা বলা” সংখ্যায় মনোসামাজিক বিশ্লেষণের মন্তব্য করেছেন
অমিত কুমার বিশ্বাস
এরিয়া মার্কেটিং ম্যানেজার,
এসিআই ফার্মাসিউটিক্যালস।
সামাজিক যোগাযোগ মাধ্যম আমাদের হাজার মানুষের সঙ্গে যুক্ত করেছে, কিন্তু নিজের কাছের মানুষগুলোর সঙ্গে দূরত্ব বাড়িয়ে দিয়েছে। আগে অবসর পেলেই পরিবারের সবাই মিলে গল্প করত, সুখ-দুঃখ ভাগ করে নিত। এখন সবাই মোবাইলে ব্যস্ত, অথচ পাশের মানুষটির মনের খবর রাখার সময় নেই। সবচেয়ে কষ্টের বিষয় হলো, আমরা অপরিচিত মানুষের পোস্টে মন্তব্য করি, কিন্তু নিজের বাবা-মায়ের সঙ্গে মন খুলে কথা বলি না। একই ঘরে থেকেও আমরা যেন একে অপরের কাছে অচেনা হয়ে যাচ্ছি। তাই মনে রাখুন, প্রযুক্তি ব্যবহার করুন, কিন্তু প্রযুক্তির দাস হবেন না। একটু সময় দিন প্রিয় মানুষকে। কারণ স্ক্রিনের ভেতর হাজার বন্ধু মিললেও বিপদের দিনে পাশে দাঁড়ায় বাস্তবের মানুষগুলোই। ভার্চুয়াল জগতের লক্ষ বন্ধুর চেয়ে বাস্তব জীবনের একজন আপন মানুষ অনেক বেশি মূল্যবান।


