নিজের সাথে কথা বলা (Self-Talk) হলো নিজের চিন্তা, অনুভূতি ও আচরণকে পরিচালনা করার জন্য মনে মনে বা উচ্চস্বরে নিজের সঙ্গে কথা বলা। এটি আত্মবিশ্বাস, মনোযোগ, আবেগ নিয়ন্ত্রণ ও কর্মক্ষমতা বাড়াতে সাহায্য করে থাকে।

১. নিজের সাথে কথা বলা কেন গুরুত্বপূর্ণ?
- আত্মবিশ্বাস বৃদ্ধি করে।
- মানসিক চাপ ও উদ্বেগ মোকাবিলায় সাহায্য করে।
- কাজে মনোযোগ ও একাগ্রতা বাড়ায়।
- সিদ্ধান্ত গ্রহণ ও সমস্যা সমাধানে সহায়তা করে।
- ব্যর্থতার পর পুনরায় চেষ্টা করতে উৎসাহ দেয়।
২. Self-Talk-এর ধরন
*নেতিবাচক Self-Talk / গঠনমূলক Self-Talk আমি পারব না।/ আমি চেষ্টা করে দেখতে পারি।
*আমি সবসময় ভুল করি।/ ভুল থেকে আমি শিখতে পারি।
*কাজটি খুব কঠিন। / কাজটি ছোটো ছোটো ধাপে করব।
*সবাই আমার চেয়ে ভালো।/ আমি নিজের উন্নতির দিকে মনোযোগ দেব।
*আমি ব্যর্থ।/ এবার হয়নি, পরেরবার আরও ভালো প্রস্তুতি নেব।
৩. কর্মক্ষমতা বাড়ানোর ৫টি কৌশল
১. Positive Self-Talk: নিজেকে বাস্তবসম্মত উৎসাহ দেওয়া।
২. Instructional Self-Talk: নিজেকে কাজের নির্দেশ দেওয়া-“প্রথমে পরিকল্পনা করব, তারপর শুরু করব।”
৩. Motivational Self-Talk: কঠিন সময়ে নিজেকে অনুপ্রাণিত করা।
8. Self-Compassion: ভুল করলে নিজেকে দোষারোপ না করে শেখার সুযোগ তৈরি করা।
৫. Goal-Oriented Self-Talk: প্রতিদিনের লক্ষ্য মনে করিয়ে দেওয়া।
৪. প্রতিদিনে ৩ মিনিটের অনুশীলন
সকালে নিজেকে তিনটি প্রশ্ন করুন:
- আজ আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কী?
- কাজটি শেষ করতে আমি কী পদক্ষেপ নেব?
- বাধা এলে আমি কীভাবে মোকাবিলা করব?
রাতে নিজেকে তিনটি প্রশ্ন করুন:
- আজ আমি কী ভালো করেছি?
- কোথায় উন্নতির সুযোগ আছে?
- আগামীকাল কীভাবে আরও ভালো করব?
মূল বার্তা
“নিজের সাথে কথা বলার ধরন বদলান, নিজের কাজের ধরন বদলে যাবে।”
Change your inner dialogue, improve your performance
ডা. আবু রায়হান রাজিন
ফেজ বি রেসিডেন্ট, মনোরোগবিদ্যা বিভাগ বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।


