Close Menu
    What's Hot

    জীবনে সুখী হওয়ার উপায়

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    ওসিডি ও বিষণ্ণতায় ভালো হয়ে পুনরায় আক্রান্ত হয়েছি।

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, November 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় November 16, 2026

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      Recent

      সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

      রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      মানসিক স্বাস্থ্য November 17, 2026

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      Recent

      হিংসা কখন মানসিক রোগে পরিণত হয়?

      সম্পর্কের সমস্যায় এআই কাউন্সিলিং

      আমার মেয়ে হতে ভীষণ ইচ্ছা করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 17, 2026

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      Recent

      অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

      সংসারে ঝামেলা কমাতে পারে সুস্থ বিনোদন

      অভিভাবকদের কখনোই তাদের সন্তানদের সংসারে অতিরিক্ত হস্তক্ষেপ করা ঠিক না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 17, 2026

      জীবনে সুখী হওয়ার উপায়

      Recent

      জীবনে সুখী হওয়ার উপায়

      অনলাইন গ্যাম্বলিং থেকে বাঁচার কৌশল

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মনের খবরমনের খবর
    You are at:Home » বগুড়ায় এনডিএফ-এর আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপিত
    কার্যক্রম

    বগুড়ায় এনডিএফ-এর আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপিত

    Moner KhaborBy Moner KhaborOctober 14, 2025Updated:October 14, 2025No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বগুড়ায় এনডিএফ-এর আয়োজনে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উদযাপিত
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উপলক্ষে গত ১৩ অক্টোবর ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ), বগুড়ার উদ্যোগে আয়োজন করা হয় একটি বৈজ্ঞানিক সেমিনার। এবারের সেমিনারের বিষয় ছিল “বিপর্যয় ও জরুরি অবস্থায় মনো-আধ্যাত্মিক স্বাস্থ্য (Psycho-Spiritual Health in Catastrophes and Psychotherapies)”।

    সেমিনারে মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ ও সাইকোথেরাপিস্ট ডা. মো. আজিজুল হাকিম বাপ্পা। তিনি মূল প্রেজেন্টেশনে বিপর্যয় ও জরুরি পরিস্থিতিতে আধ্যাত্মিক উপাদান, বিশ্বাসভিত্তিক কাউন্সেলিং এবং মানসিক সহায়তার প্রয়োগ নিয়ে প্রমাণভিত্তিক (Evidence-based) তথ্য উপস্থাপন করেন। আলোচনায় তিনি বলেন, “আধ্যাত্মিকতা মানসিক স্বাস্থ্যের মতোই গুরুত্বপূর্ণ একটি দিক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সংজ্ঞা অনুযায়ী, স্বাস্থ্য কেবল শারীরিক নয়—বরং মানসিক, সামাজিক ও আধ্যাত্মিক দিক থেকেও পূর্ণতা অর্জন করতে হয়।”

    তিনি আরও বলেন, শারীরিক ও মানসিক রোগের চিকিৎসায় আধ্যাত্মিক উপাদান, কাউন্সেলিং এবং ধর্মীয় বিশ্বাসের ইতিবাচক ভূমিকা রয়েছে। বিশেষত বিপর্যয় বা জরুরি অবস্থায় “Psychological First Aid (PFA)” প্রক্রিয়ায় এসব উপাদানের প্রয়োগে আশাব্যঞ্জক ফলাফল পাওয়া গেছে। দীর্ঘমেয়াদী মানসিক রোগের চিকিৎসায় তিনি জিকর (শিথিলায়ন ব্যায়াম হিসেবে), মোরাকাবা (মাইন্ডফুলনেস মেডিটেশন), ইসলামিক সিবিটি (IICBT) ও সুফিস্টিক সাইকোথেরাপি প্রয়োগের গুরুত্ব তুলে ধরেন।

    সেমিনারে প্যানেল অব এক্সপার্ট হিসেবে উপস্থিত ছিলেন টিএমএসএস মেডিকেল কলেজ-এর মনোরোগবিদ্যা বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ডা. মো. মামুন আল মুজাহিদ।

    অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এনডিএফ, বগুড়ার সভাপতি ও বিশিষ্ট শিশু বিশেষজ্ঞ ডা. মো. লিয়াকত আলী। তিনি বলেন, “আধ্যাত্মিক স্বাস্থ্যই সকল সুখের মূল। চিকিৎসকসহ আমাদের সকলের উচিত মানসিক স্বাস্থ্যের পাশাপাশি আধ্যাত্মিক স্বাস্থ্যের প্রতিও যত্নশীল হওয়া।” তিনি মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর জীবনের উদাহরণ তুলে ধরে বলেন, “রাসুলুল্লাহ (সা.)-এর ঘরে বস্তুগত সম্পদ না থাকলেও সেখানে সুখের কোনো ঘাটতি ছিল না, কারণ তিনি ছিলেন আধ্যাত্মিকভাবে পরিপূর্ণ।”

    সেমিনারের সভাপতিত্ব করেন এনডিএফ, বগুড়ার সেক্রেটারি, শিশু সার্জন ও সহকারী অধ্যাপক ডা. মাহবুবুর রহমান সরকার। সঞ্চালনায় ছিলেন অর্থোপেডিক্স ও ট্রমা সার্জন ডা. মো. সেলিম রেজা। স্বাগত বক্তব্য রাখেন এনডিএফ, বগুড়ার সায়েন্টিফিক সেক্রেটারি ও বিশিষ্ট নিউরোসার্জন, সহকারী অধ্যাপক ডা. মো. ফজলুল হক।

    আলোচনার পর উপস্থিত চিকিৎসকরা মুখ্য আলোচক ও প্যানেল সদস্যদের নিকট বিভিন্ন প্রশ্ন উত্থাপন করেন, যার জবাবে বিশেষজ্ঞরা বিস্তারিতভাবে উত্তর প্রদান করেন। উল্লেখ্য, বিশ্বব্যাপী প্রতি বছর ১০ অক্টোবর তারিখে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়। এবছরের প্রতিপাদ্য বিষয় ছিল— “বিপর্যয় কিংবা জরুরি অবস্থায়, মানসিক স্বাস্থ্যসেবা যেন পাওয়া যায়।”

    আরও দেখুন-

    • কুমিল্লা মেডিকেল কলেজে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৫ উদ্‌যাপন

    ন্যাশনাল ডক্টরস ফোরাম
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিপর্যয় বা সংকটকালীন সময়ে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া সমান গুরুত্বপূর্ণ
    Next Article ইনার হুইল ক্লাব অফ ঢাকা নাইটিংগেলে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    সরকারি চিকিৎসকদের জন্য আট দফার নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের।

    November 16, 2026

    রোগ সচেতনতার পাশাপাশি স্বাস্থ্যকর জীবনযাপনে অভ্যস্ত হতে হবে।

    November 14, 2026

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    November 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 17, 2026

    জীবনে সুখী হওয়ার উপায়

    সুখী হওয়ার উপায় কী বা কীভাবে সুখী হওয়া যায়? এই প্রশ্নটা অধিকাংশ সময় আমাদের…

    কৈশোরে সুখ পরিমাপক?

    অন্যের সাফল্য হোক নিজের প্রেরণা

    বিবাহবিচ্ছেদের প্রভাব থেকে শিশুদের সুরক্ষা কীভাবে?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.