Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » খাবার মন ভালো রাখে
    জীবনাচরণ

    খাবার মন ভালো রাখে

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরSeptember 20, 2021Updated:September 21, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    উদ্বেগ কমাতে, মন ভালো রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন। ছবিঃ ইন্টারনেট
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    উদ্বেগ কমাতে, মন ভালো রাখতে খাদ্যাভ্যাসে পরিবর্তন আনা প্রয়োজন।

    ‘লাভ ফুড ডটকম’য়ের পুষ্টিবিদ যুক্তরাষ্ট্রের অ্যাঞ্জেলা ডডেন এরকমই কিছু খাবারের নাম দিয়েছেন যা মানসিক সুস্থতায় সহায়ক। আর মনও ভালো রাখে।

    ‘ফ্যাড ডায়েট’ বাদ

    কোমড়ের মাপ ঠিক রাখতে প্রতি বেলায় মেপে মেপে খাবার খাওয়া বরং বাড়তি মানসিক চাপ যোগ করে।

    যুক্তরাষ্ট্রের নিবন্ধিত পুষ্টিবিদ হেলেন বন্ড’য়ের মতে, “অনেক ফ্যাড ডায়েটে নানান খাবার বাদ দিতে বলে যা খাওয়ার আনন্দ কমায় ও মনের ওপর নেতিবাচক প্রভাব ফেলে। এমনকি পুষ্টির ঘাটতিও সৃষ্টি করতে পারে।”

    সঠিক কার্বোহাইড্রেইট

    স্বাস্থ্যকর কার্বোহাইড্রেইট মানসিক স্বাস্থ্য ভালো রাখে। এই কার্বোহাইড্রেইট ধীরে ধীরে রক্তে গ্লুকোজ হিসেবে মিশে শক্তি বাড়ায় ও মন ভালো রাখে।

    ধীরে কার্বহাইড্রেইট ছড়ায় এমন কয়েকটি খাবার হল- গমের পাস্তা, দানাদার ও বীজের রুটি এবং নানা রকমের সবজি যেমন- মিষ্টি আলু, ছোলা, মসুরের ডাল ও বেইক করা মটরশুঁটি।

    পর্যাপ্ত প্রোটিন

    প্রোটিনে আছে অ্যামিনো অ্যাসিড যা মস্তিষ্কের প্রয়োজনীয় রাসায়নিক উপাদান সৃষ্টির মাধ্যমে মন ভালো রাখে। এমনকি অনেকক্ষণ পেট ভরা রাখতেও সাহায্য করে। প্রতিবেলায় অল্প পরিমাণে প্রোটিন গ্রহণ করা উপকারী।

    খাবারে মাংস, মাছ, ডিম, দুধ, ডাল, সয়া ধরনের খাবার, বাদাম ও বীজ-জাতীয় খাবার রাখা ভালো।

    স্বাস্থ্যকর চর্বি

    ২০ বছর আগে গবেষণায় দেখা গেছে, যারা কম চর্বি-জাতীয় খাবার খায় তাদের রাগ সহনীয় মাত্রায় বেশি। তাই স্বাস্থ্যকর পলিআনস্যাচুরেইটেড বা মনোস্যাচুরেইটেড চর্বি খাবার তালিকায় যোগ করা উপকারী।

    বাদাম, বীজ, অ্যাভাকাডো, সবজির তেল ও জলপাইয়ের তেল এগুলো ভালো উৎস।

    কিছু হরমোন ও রোগ প্রতিরোধ ক্ষমতা চর্বি থেকে আসে এবং মস্তিষ্কের ৭০ শতাংশ চর্বি দিয়ে তৈরি। তাই খাবার তালিকায় স্বাস্থ্যকর চর্বি রাখা প্রয়োজন।

    মাছ

    ওমেগা-থ্রি পলিআনস্যাচুরেইটেড ফ্যাট মস্তিষ্কের কোষ মেম্ব্রেন’কে নমনীয় করে এবং একে অপরের মাঝে যোগাযোগ উন্নত করে। ওমেগা-থ্রি চর্বি কম গ্রহণ করা মন খারাপের জন্য দায়ী।

    তৈলাক্ত মাছ যেমন- স্যামন, ম্যাকারল, ভেষজ চর্বি যেমন- তিসি, শণ ও ক্যানোলার তেল, আখরোট, শাক ইত্যাদি এর ভালো উৎস।

    কোকোয়া

    গবেষণা অনুযায়ী, কোকোয়াতে থাকা ফ্লাভানয়েড মন ভালো রাখতে ও মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে।

    কোকোয়ার তিক্ততা কমাতে এতে ক্ষার যোগ করা হয়। ফলে এর ফ্লাভানয়েড হ্রাস পায়।

    তাই ফ্লাভানয়েডযুক্ত খাবার খেতে খাদ্য তালিকায় বেরি, আপেল, বাদাম ও মটর খাওয়া কার্যকর।

    ভিটামিন বি সমৃদ্ধ খাবার

    ভিটামিন বি মানসিক স্বাস্থ্য ভালো রাখতে সহায়তা করে। স্নায়ু সুস্থ রাখে এবং ক্লান্তিভাব ও দুর্বলতা কমাতে সহায়তা করে।

    ভিটামিন বি১, বি২, নায়াসিন, বি৬ এবং ফোলাট ইত্যাদি ভিটামিন বি’য়ের প্রকার।

    গোটা শস্য, সবুজ সবজি, বাদাম, মাছ, কলা, আলু ও শুকনা খাবার ইত্যাদি ভিটামিন বি সমৃদ্ধ।

    আঁশ

    আঁশ-জাতীয় খাবার নানানভাবেই উপকারী। আঁশ নানান রকম পুষ্টি উপাদান যেমন- ম্যাগনেসিয়াম ও জিংক সমৃদ্ধ যা মানসিক স্বাস্থ্য ভালো রাখে।

    এটা কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র সুস্থ রাখার পাশাপাশি মন ভালো রাখতেও সহায়তা করে।

    ভিটামিন ডি

    ভিটামিন ডি’র ঘাটতি হতাশা বাড়ায় ফলে মন খারাপ থাকে। রোদ থেকে ভিটামিন ডি গ্রহণ করা সম্ভব না হলে খাবারের মাধ্যমে তার ঘাটতি পূরণের চেষ্টা করতে হবে।

    জিঙ্ক

    শামুক, গোটা শস্য, যকৃত, ভেড়ার মাংস, ডিমের হলুদ অংশ, বাদাম, কুমড়া ও তিসির বীজ ইত্যাদি উদ্বেগ কমাতে সহায়তা করে। দেহে জিঙ্কের ঘাটতি দেখা দিলে হতাশা, আগ্রাসিনভাব ও সহিংসতা বাড়ায়।

    হলুদ

    এই মসলা প্রদাহরোধী উপাদান সমৃদ্ধ যা মস্তিষ্কের কার্যকারিতা বিভ্রাটসৃষ্টিকারী দীর্ঘস্থায়ী রোগ থেকে সুরক্ষিত রাখতে সহায়তা করে। এতে থাকা কারকিউমিন মস্তিষ্কের ওমেগা-থ্রি চর্বির ডিএইচএ’য়ে মাত্রা বাড়ায় যা, উদ্বেগ কমাতে সহায়তা করে।

    ‘রেড মিট’ বাদ দেওয়ার দরকার নেই

    ‘রেড মিট’ ক্ষতিকর নয়, তবে তা অবশ্যই পরিমিত গ্রহণ করতে হবে। সপ্তাহে তিনবার পরিমিত রেড মিট গ্রহণ করা দেহে প্রয়োজনীয় আয়রন সরবরাহ করে যা দুর্বলতা কমায় ও মন ভালো রাখে।

    তবে প্রক্রিয়াজত মাংস খাওয়া দেহের জন্য কোনোভাবেই উপকারী নয়।

    ক্যাফেইন গ্রহণে সতর্ক থাকা

    ‘দ্যা ইউকে মেন্টাল হেল্থ চ্যারিটি মাইন্ড’ অনুযায়ী, ক্যাফেইন দেহে দ্রুত শক্তি বাড়ায় ঠিকই কিন্তু তা পরবর্তিতে উদ্বেগ ও হতাশা বাড়ানোর পাশাপাশি ঘুমে ব্যাঘাত সৃষ্টি করার জন্যও দায়ী।

    তাই ক্যাফেইন গ্রহণে সবসময় সতর্ক থাকা প্রয়োজন।

    পানি পান

    তেষ্টা মিটাতে কফি বা অন্যান্য পানীয় নয় বরং সাধারণ পানি সবচেয়ে ভালো উপাদান।

    দৈনিক ছয় থেকে আট গ্লাস পানি পান দেহের পানির চাহিদা পূরণ করে। আর আর্দ্র রাখে। আর শরীর ভালো থাকলে মানসিক চাপও কম হয়।

     

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

     

    “মনের খবর” ম্যাগাজিন পেতে কল করুন ০১৮ ৬৫ ৪৬ ৬৫ ৯৪

    খাবার গবেষণা চিকিৎসা মানুষ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমন শান্ত করার পন্থা  
    Next Article গোপন বিষয় কি প্রকাশ করা উচিৎ?
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    November 11, 2026

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    November 10, 2026

    মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.