Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » যৌন আচরণে বংশগতির প্রভাব অনেক
    যৌন স্বাস্থ্য

    যৌন আচরণে বংশগতির প্রভাব অনেক

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানDecember 3, 2020Updated:December 3, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    যৌন আচরণে বংশগতির প্রভাব অনেক
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মুহিব আর শিলার দশ বছরের দাম্পত্য জীবন। এই দশ বছরে শিলা মুহিবের মধ্যে এমন কিছু খুঁজে পায়নি যা আপত্তিকর। সৌন্দর্যের প্রতি দুর্বলতা আছে। সেই দুর্বলতা থেকে মুহিবের অন্য মেয়েদের দিকে একটু আধটু তাকানো শিলা সহজভাবে নিয়েছে। তেমন ভালো তো শিলারও লাগতে পারে কাউকে। সেই ভালো লাগা আর কারো সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়া তো এক নয়। মুহিবকে যতটুকু সে দেখেছে বা চিনতে পেরেছে সৎ এবং দায়িত্বশীল বলেই মনে হয়েছে। কখনোই বিশ্বাসঘাতক মনে হয়নি।

    সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো বিশ্বাস। সেই বিশ্বাসই যদি ভেঙে যায় তাহলে আর কী থাকে? কিন্তু মুহিবের মোবাইলে একটা মেসেজ পড়ার পর ভালোবাসার পুরো জগতটাই এলোমেলো হয়ে গেছে শিলার। একজন বিশেষ নারীর প্রতি হঠাৎ করেই মুহিবের আবেগের তারল্যটা শিলা টের পেয়েছে বছর খানেক হলো। মুহিবকে জিজ্ঞেস করলে সে নিজেও তা লুকোয়নি। খুলে না বললেও দুর্বলতার জায়গাটা বলেছে। একটা মায়াময় অনুভূতির কথা বলেছে। কিন্তু শিলার প্রতি তার মনোযোগ তাতে একটুও কমে যায়নি। যত্নও আগের মতো নেয়। রোমাঞ্চ, যৌনতা, প্যাশন সব আগের মতোই। সময়ের সঙ্গে সঙ্গে শিলার মনে হয়েছে মুহিব সেই মায়া কাটিয়ে উঠেছে। কিন্তু হঠাৎ মেসেজ পড়ে মনে হয়েছে মুহিবের সাথে তার গভীর এক যোগাযোগ রয়েছে । সম্পর্ক নয়, তবে তা সম্পর্কের চেয়ে কমও নয় শিলার কাছে। প্রশ্ন করে দেখেছে। মুহিবের উত্তর সংক্ষিপ্ত। সে শিলাকে কষ্ট দিতে চায় না। তাই শিলার জানতে পারার অনেক আগেই সে ঐ নারীর জীবন থেকে সরে এসেছে। কোনোকিছু লুকোতেও চায় না বলে মেসেজগুলো মুছে ফেলেনি।

    সবকিছুর পরেও শিলার প্রশ্ন থেকে যায় কেন মুহিব এমনটা করল? কীভাবে সে এমনটা করতে পারল? প্রশ্নটা মুহিব নিজেও নিজেকে অনেকবার করেছে। উত্তর মেলেনি। এমন একটা প্রশ্ন নিয়েই কাজ করেছেন নিউ ইয়র্কের স্টেট ইউনিভার্সিটির নৃতাত্ত্বিক জাস্টিন গ্রাসিয়া। তাঁর এই গবেষণায় এমন কিছু প্রমাণ পাওয়া যায় যার অনেক কিছুকেই প্রথম দেখায় স্ববিরোধী বলে মনে হতে পারে।

    দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতিশীল সম্পর্কের পরেও কোনো এক রাত অন্যের সাথে কাটানো, পাগলের মতো ভালবাসাপূর্ণ সম্পর্কের পরেও অন্য কারো সঙ্গে সম্পর্ক; যদিও সঙ্গীর প্রতি সে যত্নশীল এবং আন্তরিক-কীভাবে সম্ভব হয়? উত্তর একটাই ডোপামিন রিসেপ্টর ডি ফোর পলিমরফিজম।

    শুধু সম্পর্ক বা যৌনতা নয় নেশার সঙ্গেও এই রিসেপ্টর জড়িত। এই রিসেপ্টরের ভিন্নতার জন্যই মানুষে মানুষে যৌন আচরণে এত পার্থক্য। গবেষণায় অংশগ্রহণ করেছিল ১৮১ জন যবুক-যুবতী। তাদের যৌন আচরণের  ‍পূর্ণ ইতিহাস, সম্পর্কের পূর্ণ ইতিহাস ও ডিএনএ স্যাম্পল রাখা হয়েছিল। গ্রেসিয়া বলেন, বংশগতির এই ব্যাখ্যা ক্ষমা পাওয়ার কোনো অজুহাত নয়, তবে এটা ব্যাখ্যা করে এ ধরনের আচরণের পেছনে বংশগতির ভূমিকা থাকে। মানুষের যৌন আচরণ যে জিন দ্বারা পরিচালিত তা এই গবেষণায় প্রতীয়মান হয়।

    যৌন তাড়নার ওপর বংশগতির প্রভাব নিয়ে গবেষনার কাজ করেছেন ইসরাইলের কয়েকজন বিজ্ঞানী ২০০৬ সালের দিকে। তাঁদের গবেষণায় ১৪৮ জন কলেজ ছাত্র অংশগ্রহণ করেন। সেই গবেষণায়ও দেখা যায়, যৌন ইচ্ছার সঙ্গে ডোপামিন রিসেপ্টর ডি ফোর এর জিন জড়িত। তবে জিন ছাড়াও শারীরিক এবং শরীরবৃত্তীয় কিছু বিষয়ও যৌন ইচ্ছাকে প্রভাবিত করে। যেমন : টেস্টোস্টেরন ও ইসস্ট্রোজেন নামক যৌন হরমোন যৌন ইচ্ছার সঙ্গে জড়িত।

    সম্প্রতি ইরেকটাইল ডিজফাংশনের সঙ্গে জড়িত জিনকে শনাক্ত করা গিয়েছে। ফলে ভবিষ্যতের চিকিৎসার লক্ষ্য হয়ে উঠবে এই জিন। মুটিয়ে যাওয়া, ধূমপান এবং হৃদরোগের সঙ্গে এই জিনের সম্পর্ক আবিষ্কৃত হয়েছে। ষাট বছরের নিচে প্রতি আটজনের মধ্যে একজনের ইরেকটাইল ডিজফাংশন দেখা যায়। আশা করা যায় এই গবেষণা তাদের জন্য সফুল বয়ে আনবে।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তানের উগ্র আচরণ নিয়ে চিন্তিত?
    Next Article মানসিক স্বাস্থ্য সমস্যা মোকাবেলায় কর্ম-পরিকল্পনা প্রণয়নের আহ্বান জানালেন সায়মা ওয়াজেদ
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    যৌনতা নিয়ে ভুল ধারণা

    October 7, 2024

    কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

    December 28, 2023

    যৌন স্বাস্থ্য বা দাম্পত্য সম্পর্কে অতি চঞ্চলতার প্রভাব

    June 27, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.