Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিষণ্ণতা: শরীর থেকে মনে, মন থেকে শরীরে
    মানসিক স্বাস্থ্য

    বিষণ্ণতা: শরীর থেকে মনে, মন থেকে শরীরে

    ডা. ওয়ালিউল হাসনাত সজীবBy ডা. ওয়ালিউল হাসনাত সজীবSeptember 27, 2020Updated:September 27, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    বিষণ্ণতা: শরীর থেকে মনে, মন থেকে শরীরে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    সুস্বাস্থ্যের জন্য সুস্থ দেহ ও মন দুটিরই দরকার হয়। কিন্তু সমস্যা হচ্ছে, আমরা নিজেদের মানসিক স্বাস্থ্য নিয়ে খুব একটা চিন্তা করি না। মানসিক স্বাস্থ্য ঠিক ততটা গুরুত্ব দাবি করে যতটা আমরা আমাদের শরীরকে গুরুত্ব দেই।

    উন্নয়নশীল দেশ হিসেবে আমাদের দেশেও মানসিক অসুস্থতা দিনকে দিন বেড়েই চলেছে। যে হারে বেড়েছে মানসিক রোগী, সে হারে বাড়েনি সচেতনতা। মানসিক সমস্যা যে কত রকমের হয় এবং কতভাবে আমাদের শরীরে বাসা বাঁধতে পারে সে ব্যাপারে আমরা অনেকেই অজ্ঞ।

    নানা ধরনের মানসিক সমস্যার মধ্যে খুব সাধারণ ও পরিচিত একটি মানসিক সমস্যা হচ্ছে বিষণ্ণতা। বিশ্বব্যাপী তিনশ মিলিয়নের বেশি মানুষ বিষণ্ণতায় ভোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, ২০৩০ সালে ‘ডিজিজ বার্ডেন’ তালিকায় বিষণ্ণতাই হবে প্রথম। বিষণ্ণতা রোগে আক্রান্ত ব্যক্তির চিন্তা, আবেগ, অনুভূতি ও আচরণে নেতিবাচক প্রভাব ফেলে যা পরবর্তীতে গুরুতর মানসিক ও শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। বিষণ্ণতা শুধু যে শারীরিক কিছু সমস্যা তৈরি করে তা নয় বরং এটা কিছু কিছু শারীরিক রোগেরও কারণ হিসেবে কাজ করে শারীরিক রোগকে বাড়িয়ে তোলে। কারণ বিষণ্ণতা বিভিন্ন চাপ নিয়ন্ত্রণকারী হরমোন যেমন: করটিসল, এড্রেনালিনের বৃদ্ধি ঘটায়। তাছাড়া শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকেও দুর্বল করে দেয়। ফলে দীর্ঘমেয়াদি মানসিক চাপ, মনোযোগে সমস্যা, ঘুমের সমস্যা, স্মরণশক্তি হ্রাস ইত্যাদি মানসিক সমস্যার পাশাপাশি কিছু গুরুতর শারীরিক রোগ যেমন: ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও অন্যান্য হৃদরোগের কারণ হয়ে দাঁড়ায়।

    অ্যাড্রেনালিনের কারণে হার্টবিটের হার বেড়ে যায়, শ্বাস-প্রশাস ঘন ঘন হয়, বকে ব্যথা করে, মাথা ঘোরে এবং পেশিতে টান পড়ে। সুতরাং যার আগে থেকেই হৃদরোগ আছে তার হৃদরোগের ঝুঁকি আরও বেড়ে যায়। বিষণ্ণতায় রোগীদের ডায়াবেটিস ও হৃদরোগের পাশাপাশি মাদকাসক্ত হওয়ারও ঝুঁকি বেশি থাকে। মানসিক এ সমস্যার কারণে হাঁপানি বা শ্বাসকষ্টের রোগীদের বারবার ভর্তি হতে হয় হাসপাতালে। আবার দেখা যায় দীর্ঘমেয়াদি শারীরিক রোগ যেমন: ডায়াবেটিস, আর্থাইটিস, শ্বাসকষ্ট, ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ ও মৃগীর মতো রোগে যারা ভুগছেন, তাদের মানসিক রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কা সাধারণ মানষের চেয়ে তিন থেকে চার গুণ বেশি।

    মানসিক রোগগুলোর মধ্যে বিষণ্ণতার সাথে এসব অসংক্রামক রোগের রয়েছে নিবিড় সম্পর্ক। অর্থাৎ বিষণ্ণতা যেমন অনেক শারীরিক সমস্যাকে বাড়িয়ে তোলে ঠিক তেমনি অন্যান্য শারীরিক রোগেও মানুষ বিষণ্ণ হতে পারে। বিভিন্ন শারীরিক রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে এক তৃতীয়াংশ ক্ষেত্রে বিষণ্ণতার লক্ষণ দেখা যায় এবং দীর্ঘমেয়াদি রোগে আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ২৫ থেকে ৩০ ভাগ রোগীদের এর মাত্রা অনেক বেশি থাকে। ৬০টি দেশে বিশ্ব স্বাস্থ্য সংস্থা পরিচালিত গবেষণার ফলাফলে দেখা গেছে, যারা একটি শারীরিক রোগে আক্রান্ত তাদের মধ্যে ৯.৩ থেকে ১৮ ভাগ বিষণ্ণতায় ভোগে আর যারা দুই বা ততোধিক শারীরিক রোগে ভুগছেন তাদের ভেতর ২৩ ভাগ রোগীদের মধ্যে বিষণ্ণতা পাওয়া গেছে। আরেকটি গবেষণায় দেখা গেছে, ডায়াবেটিস রোগীদের ২৫ ভাগ, স্ট্রোকের রোগীদের ১০ থেকে ২৭ ভাগ, হৃদরোগীদের ১৮ থেকে ২০ ভাগ এবং দীর্ঘদিনের শারীরিক ব্যথায় আক্রান্ত রোগীদের ৩০ থেকে ৫৪ ভাগ বিষণ্ণতায় ভোগে ক্যান্সারের সঙ্গেও মানসিক রোগের সম্পর্ক রয়েছে। ক্যান্সারে আক্রান্ত রোগীদের বিষণ্ণতার প্রকোপও বেশি। বিষণ্ণতায় ভুগলে ক্যান্সারের কোষ বৃদ্ধির হার বেড়ে যায় দ্রুতগতিতে। রোগ নিশ্চিত হওয়ার পর জীবনের কোনো না কোনো সময় প্রতি ৪ জনে ১ জন ক্যান্সার রোগী বিষণ্ণতায় আক্রান্ত হন। সামগ্রিকভাবে দেখা গেছে, ক্যান্সারের রোগীদের বিষণ্ণতায় ভোগার হার ১৫-২৫ শতাংশ।
    অনেক সময় অন্যান্য শারীরিক রোগের সাথে বিষণ্ণতা পাশাপাশি থাকতে পারে। যেমন: হৃদরোগ, থাইরয়েডের সমস্যা, হাঁপানি, ডায়াবেটিস, কিডনির সমস্যা, ইত্যাদি।

    এসব ক্ষেত্রে দেখা যায়, বিষণ্ণতার বিভিন্ন লক্ষণগুলো শারীরিক রোগের মধ্যে হারিয়ে যায়। বিষণ্ণতার লক্ষণ যেমন ঘুম, দুর্বলতা, ক্ষুধামন্দা অন্যান্য শারীরিক রোগেও থাকে। কিন্তু সঠিকভাবে রোগ নির্ণয় করা জরুরি কারণ যখন একইসঙ্গে বিষণ্ণতা ও অন্য কোনো রোগ থাকে তখন উভয় রোগের চিকিৎসা এক সঙ্গেই করা প্রয়োজন। কারণ ঠিকমতো চিকিৎসা না হলে একটি আরেকটিকে বাড়িয়ে তোলে।

    যেকোনো বয়সের যেকোনো ব্যক্তি যেকোনো সময় বিষণ্ণতা রোগে আক্রান্ত হতে পারেন। তবে দারিদ্র্য, বেকারত্ব, সম্পর্কচ্ছেদ, শারীরিক রোগ, মাদকাসক্তি প্রভৃতি বিষণ্ণতার ঝুঁকি বাড়ায়। বয়ঃসন্ধি ও নারীদের সন্তান প্রসবের পর পর এবং ষাট বছরের বেশি বয়সে মানুষের বিষণ্ণতার ঝুঁকি বেশি। প্রসবের পর নারীর বিষণ্ণতা সন্তান লালন-পালনে নেতিবাচক প্রভাব ফেলে। তাছাড়া নারীদের মাসিক অনিয়মিত করে, নারী-পুরুষ উভয়েরই যৌন আগ্রহ কমায় যা সন্তান জন্মদানেও তাদেরকে অক্ষম করে তুলতে পারে।

    যেকোনো মানসিক সমস্যার মোকাবেলা করতে হলে আগে দরকার সমস্যার লক্ষণগুলো চিহ্নিত করা ও একে গুরুত্ব দেয়া। কিন্তু আমরা শারীরিক রোগের মোকাবেলায় বেশি ব্যস্ত থাকি। জানি না, ভুলে যাই বা মানতে চাই না যে ঐ শারীরিক রোগের সাথে বিষণ্ণতা

    একই সুতোয় আটকে আছে, তাকে মুক্ত করতে হলে তার চিকিৎসার প্রয়োজন। বিষণ্ণতা দৈহিক স্বাস্থ্যের ওপর যেমন বাড়তি চাপ দিচ্ছে তেমনি মানুষকে করে তুলছে অকর্মণ্য, নির্ভরশীল করে তুলছে অন্যের ওপর। এতে একদিকে রোগের চিকিৎসা করা যেমন কঠিন হচ্ছে তেমনি বাড়ছে চিকিৎসা ব্যয়। শারীরিক এই লক্ষণগুলো দেখা দিলে এদের অবহেলা না করে বরং নিজের মানসিক অবস্থার সাথে বোঝাপড়া করার প্রয়াস চালাতে হবে এবং প্রয়োজনমতো বিশেষজ্ঞের পরামর্শও নিতে হবে।

    এসব মানসিক রোগের কারণে শারীরিক অসস্থ রোগীরা নিজের যত্ন নিতে পারেন না; অন্যের ওপর নির্ভরশীলতা ও দীর্ঘদিনের রোগের কারণে অনেকেই চিকিৎসা চালিয়ে যাওয়ার আগ্রহ হারিয়ে ফেলেন। আর চিকিৎসায় অবহেলার কারণে বেড়ে যাচ্ছে মৃত্যুঝুঁকি, মৃত্যুহার। এই হার কমানো জরুরি। হাসপাতাল ব্যবস্থাপনায় আন্তঃবিভাগ যোগাযোগ ও বিশেষজ্ঞ চিকিৎসকদের রোগীর প্রয়োজনে নিজেদের মধ্যে তথ্য আদান-প্রদান বৃদ্ধি করতে হবে; সেইসঙ্গে প্রথমিক স্বাস্থ্যসেবা থেকে বিশেষজ্ঞ চিকিৎসাকেন্দ্র পর্যন্ত রেফারেল ব্যবস্থা উন্নত ও সহজ করতে হবে। সর্বোপরি নিজের প্রতি নিজের খেয়াল রাখতে হবে সবার আগে। কারণ, আপনার সচেতনতাই আপনার সুস্থ জীবনযাপনের চাবিকাঠি।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    করোনায় সচেতনতা বিষয়ক মনের খবর এর ভিডিও বার্তা দেখুন: সুস্থ থাকুন সর্তক থাকুন

    https://youtu.be/sMBR-Xy2ce8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমনের ব্যাধি সারাবে মনের মত দুটো কথা
    Next Article ট্যুরিজমের এপিঠ-ওপিঠ
    ডা. ওয়ালিউল হাসনাত সজীব

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ।

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.