Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » মনেও পড়ে বয়সের ভার
    মানসিক স্বাস্থ্য

    মনেও পড়ে বয়সের ভার

    ডা. ওয়ালিউল হাসনাত সজীবBy ডা. ওয়ালিউল হাসনাত সজীবJanuary 2, 2021No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    মনেও পড়ে বয়সের ভার
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যৌবনের উচ্ছলতা, চঞ্চলতা শেষে আসে বার্ধক্য। জীবনের নানা চড়াই উৎরাই পেরিয়ে যৌবনের এই অপরিপক্ক মানুষগুলোই পরিপক্ক হয় বার্ধক্যে এসে। এই পরিপক্কতা জ্ঞানে, বুদ্ধিতে, বিবেচনা আর অভিজ্ঞতায়। এই পথ চলতে গিয়ে শরীর হারিয়ে ফেলে তার পূর্বের সেই জীবনীশক্তি। মনটিও তাই প্রায়ই বেঁকে বসে একইসঙ্গে। কারণ শরীর ও মন যে ওতপ্রোতভাবে জড়িত। শরীরের ভারে মনটিও তাই মাঝে মাঝে নুয়ে পড়ে এই সময়। শুধু তাই নয়, ক্লান্তিকর এই যাত্রায় জীবনের নানা জটিল সমীকরণ মিটিয়ে বিশ্রাম খোঁজা মন কিন্তু আগের মতো সেই জোরটি খুঁজে পায় না। মনের রোগগুলো তাই বাসা বাঁধতে থাকে খুব সহজেই।

    বিশ্বে মানুষের গড় আয়ু যেখানে ৭১ সেখানে গড় আয়ুতে বাংলাদেশের অবস্থান নবম। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর জরিপ অনুযায়ী বাংলাদেশে মানুষের গড় আয়ু বেড়েছে। ২০১৬ সালে যেখানে গড় আয়ু ছিল ৭১.৬ বছর, ২০১৭ সালে সেটি বেড়ে দাঁড়িয়েছে প্রায় ৭২ বছরে। গড় আয়ু বাড়ছে মানে প্রবীণদের সংখ্যাও বাড়ছে। সারা বিশ্বে ৬১৭ মিলিয়ন মানুষ প্রবীণ যা বিশ্বের জনসংখ্যার ৮.৫ ভাগ। ২০৫০ সালে এই সংখ্যা দাঁড়াবে ১.৬ বিলিয়ন। বাংলাদেশে ২০১৮ সালে এসে দেখা গেছে ৬৫ বছরের ওপরে বয়স্ক মানুষ জনসংখ্যার ৬.২৩ ভাগ। দিনে দিনে চিকিৎসাশাস্ত্রের উন্নতিতে মানুষের গড় আয়ু বাড়ছে। ফলে সারা বিশ্বেই বাড়ছে বয়স্ক মানুষের সংখ্যা। সংখ্যা যেমন বেড়েছে তেমনি স্বাস্থ্যগত ঝুঁকিও বৃদ্ধি পেয়েছে। আর তাই প্রবীণদের স্বাস্থ্যগত দিকটি শুধু দেশে নয় আন্তর্জাতিক পরিমন্ডলে খুবই গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে।

    বয়সের সঙ্গে সঙ্গে মানুষের শরীরে ঘটে নানা পরিবর্তন। স্মৃতিশক্তি, দৃষ্টিশক্তি ও শ্রবণশক্তি-এ তিন প্রয়োজনীয় শক্তি বার্ধক্যে হ্রাস পায়। কিডনি ও হৃদযন্ত্রের ক্রিয়া হ্রাস পায়। ফলে উচ্চ রক্তচাপসহ নানাবিধ হৃদরোগের ঝুঁকি বাড়ে। রক্তনালী সরু হয়ে স্ট্রোক বা মস্তিষ্কে রক্তক্ষরণের সম্ভবনা দেখা দেয়। বৃদ্ধ বয়সে পাঁজরের হাড়গুলো কঠিন ও পেশিগুলো দুর্বল হয়ে যাওয়ায় ফুসফুসের ক্ষমতাও লোপ পেতে থাকে আর তাই এ সময় ব্রঙ্কাইটিস, নিউমোনিয়া ও যক্ষার প্রকোপ বয়স্কদের নিয়মিত সমস্যা হিসেবে দেখা যায়। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পাকস্থলীতে হাইড্রোক্লোরিক এসিডের নিঃসরণ কমে যায়। ফলে হজম ক্ষমতাও অনেক লোপ পায়। শরীরে ইনসুলিনের ঘাটতি থেকে ডায়াবেটিস দেখা দিতে পারে। শান্তির ঘুমেও নিত্যদিন ব্যাঘাত ঘটতে থাকে। নানা ধরনের শারীরিক ব্যথা, বারবার প্রস্রাব হওয়া, শ্বাসকষ্ট, গলা জ্বলা ছাড়াও স্লিপ সাইকেলের পরিবর্তন ঘুমের সমস্যার মূল কারণ। শরীরে ক্যালসিয়ামের ঘাটতি দেখা যায় এ সময়। ফলে নানবিধ বাত-ব্যথার প্রকোপ বেড়ে যায়। তাছাড়া রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায়, ফলে ক্যান্সার দেখা দেয়।

    দীর্ঘমেয়াদি এসব শারীরিক সমস্যা একসময় মনের রোগের জন্ম দেয়। বিশেষ করে ডিপ্রেশন বা বিষণ্ণতার একটি কারণ এটি। বার্ধক্যে মানুষের বিষাদগ্রস্ত হওয়ার বিষয়টিতে অবাক হওয়ার কিছু নেই। বয়সকালে অন্যান্য শারীরিক সমস্যার কারণে ডিপ্রেশন বা বিষণ্ণতার বিষয়টি তেমন গুরুত্ব পায় না এবং বয়স্কদের অনেকই এসব উপসর্গের কথা আত্মীয়স্বজনকে সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেন না। ফলে বিষয়টি সবার নজর এড়িয়ে যায় এবং এ রোগের চিকিৎসাও পিছিয়ে যায়। সমস্যা বাড়তে থাকায় একসময়ে আত্মহত্যার মতো চরম সিদ্ধান্ত নিতেও বাধ্য হন অনেক বয়স্কই। বৃদ্ধ বয়সে শারীরিক অসুখ পরোক্ষ ও প্রত্যক্ষভাবে বিষণ্ণতার কারণ হতে পারে। স্ট্রোকের পরে ৫০ থেকে ৭০ ভাগ রোগীর বিষণ্ণতা হতে পারে। হৃদরোগের পরেও বিষণ্ণতার মাত্রা অনেক বেশি। আবার বৃদ্ধ বয়সে নানারকম শারীরিক অসুস্থতার জন্য প্রায়ই বিভিন্ন ধরনের ঔষধ খেতে হয়, যা সেবনের পার্শ্বপ্রতিক্রিয়ায়ও বিষণ্ণতা হতে পারে বা বেড়ে যেতে পারে। এ বয়সে আবার নানা দুশ্চিন্তাও বাসা বাঁধে। বিশেষ করে যেকোনো বিষয় নিয়ে অতিরিক্ত দুশ্চিন্তা হতে থাকে। ফলে দুশ্চিন্তাগ্রস্ততা রোগ আকারে দেখা দেয় এবং এই বয়সে এর মাত্রা প্রায় ৩.৮ ভাগ।

    বার্ধক্যে মস্তিষ্ক শুকিয়ে ছোট হয়ে আসে। একে ডিমেনশিয়া বলে। বিশ্বে প্রায় ৫০ মিলিয়ন মানুষ এতে আক্রান্ত। এতে মস্তিষ্কের কার্যক্ষমতা ধীরে ধীরে কমতে থাকে এবং তার স্মৃতিশক্তি কমে যায়; বিচারবুদ্ধি, বিবেচনাশক্তি ও চিন্তাশক্তিতে পরিবর্তন লক্ষ করা যায়। বৃদ্ধ বয়সে প্রায় ৫ ভাগ ক্ষেত্রে ডিমেনশিয়া দেখা গেছে। সিজোফ্রেনিয়া বা বাইপোলার ডিজঅর্ডারের মতো জটিল মানসিক রোগগুলো এই বয়সে হওয়ার সম্ভবনা কম থাকলেও ডিল্যুসনাল ডিজঅর্ডার বা সন্দেহ করা রোগ বেশি বয়সে শুরু হতে পারে। বৃদ্ধ বয়সে অন্যান্য নেশা কম হলেও অনেকে আবার ঘুমের ঔষধে নেশাগ্রস্ত হয়ে পড়েন। আমাদের প্রবীণেরা সন্তান ও আপনজনের সান্নিধ্যে থাকতে চান। শেষ বয়সে নিজ সন্তানের সেবা আশা করেন। কিন্তু শিল্পায়ন, নগরায়ন আমাদের পারিবারিক জীবনে ব্যাপক পরিবর্তন এনেছে। যৌথ পরিবার ভেঙে ছোট ছোট নিউক্লিয়ার পরিবার গঠন হচ্ছে, ফলে দেশের বয়স্ক মানুষেরা নানা সামাজিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। সুসংগঠিত সামাজিক সহায়তা না থাকায় তাঁরা অসহায় হয়ে পড়ছেন এবং সংসারের এই নতুন নিয়মে তাদের মানিয়ে নিতেও কষ্ট হচ্ছে যাকে বলা হয় অ্যাডজাস্টমেন্ট ডিজঅর্ডার।
    এই বিভিন্ন ধরনের মানসিক সমস্যাগুলো ১৫ ভাগ প্রবীণের মধ্যে দেখা যায়। এর মধ্যে সবচেয়ে বেশি দেখা যায়, বিষণ্ণতা ও ডিমেনশিয়া। বিভিন্ন পারিবারিক ও সামাজিক কারণও প্রবীণদের মন এবং স্বাস্থ্যের ওপর গুরুত্বপূর্ণ প্রভাব ফেলে। যেমন : একাকিত্ব, ব্যক্তি স্বাধীনতায় ছেদ পড়া, সামাজিক বিচ্ছিন্নতা, অফুরন্ত অবসর এবং একঘেয়ে দৈনন্দিন রুটিন মেনে চলা, সর্বোপরি নিজের আয় না থাকায় আর্থিক বিষয়ে অন্যের ওপর নির্ভরশীলতা ধীরে ধীরে মানসিক নানা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কেউ কেউ শারীরিক বা মানসিকভাবে অত্যাচারিতও হয়ে থাকেন। আমাদের সমাজে বয়স্কদের অবহেলা খুব একটা কমও নয়। ৬ জনের মধ্যে ১ জন কোনো না কোনো অবহেলা বা নির্যাতনের শিকার হন। এই কারণগুলোও বয়স্কদের সার্বিকভাবে মানসিক স্বাস্থ্যের ওপর নেতিবাচক প্রভাব ফেলছে।

    যাদের হাত ধরে আজ আমরা নতুনের জয়গান গেয়ে চলেছি তাদেরকে যেন অবহেলার শিকার না হতে হয় তা দেখার দায়িত্ব আপনার, আমার সবারই। ২০১৬ সালে তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা হাতে নিয়েছে বিভিন্ন কর্মপরিকল্পনা। আমাদের দেশেও চালু হয়েছে বয়স্কদের জন্য সুরক্ষা আইন। এই বয়সের শারীরিক অক্ষমতা, পারিবারিক ও সামাজিক প্রতিবন্ধকতা যেন তাদের মানসিকভাবে বিকলাঙ্গ না করে তার জন্য এগিয়ে আসতে হবে আমাদের সকলকেই।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিষণ্ণ সঙ্গীর কারণে আপনিও বিষণ্ণতায় আক্রান্ত হতে পারেন: গবেষণা
    Next Article ঘুমালে দেখি ভয়ংকর চেহারার কেউ আমার গলা চেপে ধরছে
    ডা. ওয়ালিউল হাসনাত সজীব

    সহকারী অধ্যাপক, মনোরোগবিদ্যা বিভাগ, সিরাজগঞ্জ মেডিক্যাল কলেজ।

    Related Posts

    মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    July 4, 2026

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    June 7, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.