Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 4
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, ২০১৯: মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ
    মানসিক স্বাস্থ্য

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস, ২০১৯: মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ

    ডা. মেজবাউল খাঁন ফরহাদBy ডা. মেজবাউল খাঁন ফরহাদOctober 10, 20192 Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আজ ১০ অক্টোবর, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস। “মানসিক স্বাস্থ্য উন্নয়ন ও আত্মহত্যা প্রতিরোধ” এই স্লোগানকে সামনে রেখে সারা বিশ্বের মত বাংলাদেশেও নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হচ্ছে আজকের দিনটি।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, মানসিক স্বাস্থ্য বলতে সুস্থতার এমন একটি অবস্থা বোঝায় যখন একজন মানুষ তার সক্ষমতাকে বুঝতে পারে, যাপিত জীবনের চাপকে সামলাতে পারে, উৎপাদনমুখী ও ফলপ্রসূ কাজ করতে পারে এবং তার সম্প্রদায়ে কার্যকরী অবদান রাখতে সক্ষম হয়। মানুষ যখন মানসিক ভাবে অসুস্থ হয়, নিজের আবেগকে নিয়ন্ত্রন করতে ব্যার্থ হয়, তখনি আত্মহত্যার মত দুর্ঘটনা ঘটার সম্ভাবনা তৈরি হয়।
    মানব ইতিহাসের শুরু থেকেই আত্মহত্যা ছিলো, তবে বেশ কিছু জটিল বৈশ্বিক কারণে পৃথিবীর সকল প্রান্তে এটি দিন দিন বেড়েই চলেছে এবং গত কয়েক দশকে তা ভীতিকর পরিসংখ্যানে গিয়ে ঠেকেছে। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থা আত্মহত্যার মত অতি গুরুত্বপূর্ণ কিন্তু উপেক্ষিত বিষয়কে এবারের প্রতিপাদ্য বিষয় করেছে, যাতে মানুষ এ বিষয়ে আর সতর্ক হতে পারে এবং সমন্বিত উদ্যোগের মাধ্যমে একে প্রতিহত করতে পারে।

    আত্মহত্যা হচ্ছে নিজেকে নিজে হত্যা করা অথবা ইচ্চছাকৃতভাবে পরিণতির কথা জেনে যেকোন ঝুঁকিপূর্ণ কাজের মাধ্যমে নিজের মৃত্যু নিশ্চিত করা। আত্মহত্যা সাধারণত দুই ধরনের, নির্ধারিত বা পরিকল্পিত, যা সাধারণত বিষণ্ণতা ও অন্যান্য মানসিক রোগের কারণে হয়ে থাকে। আত্মহত্যার আরেকটি ধরন হচ্ছে ইমপালসিভ বা হঠকারী আত্মহত্যা। এটা সাধারণত আন্তব্যক্তিক সম্পর্কের টানাপড়েন ও মাদকাসক্তি থেকে হয়ে থাকে।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, পৃথিবীতে প্রতি ৪০ সেকেন্ডে একজন, এবং সে হিসেবে প্রতিবছর প্রায় আট লাখ মানুষ আত্মহত্যা করে। তরুণরা হচ্ছে আগামীর ভবিষ্যৎ, কিন্তু উদ্বেগজনক তথ্য হচ্ছে, ১৫-২৯ বছর বয়সীদের মধ্যে মৃত্যুর দ্বিতীয় সর্বোচ্চ কারণ আত্মহত্যা। বিভিন্ন গবেষকের প্রাপ্ত উপাত্ত মতে, বাংলাদেশে প্রতিবছর ১০ হাজার মানুষ আত্মহত্যার শিকার। সে হিসাবে প্রতিদিন প্রায় ২৮ জন। প্রচলিত ধারনা অনুযায়ী, আত্মহত্যা শুধু বড়রাই করে থাকে, কিন্তু এখন আমাদের জানা উচিৎ অনেক শিশু কিশোররাও আত্মহত্যা করতে পারে, যার অন্যতম কারণ সহিংসতা, শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন নির্যাতন, বুলিং ও সাইবার বুলিং ইত্যাদি। আমরা কেউই আত্মহত্যার ঝুঁকির বাইরে নই, পৃথিবীর যেকোন প্রান্তের, যেকোন মানুষ, যেকোন সময় আত্মহত্যার মাধ্যমে নিজেকে শেষ করে দিতে পারে।
    আশার কথা হচ্ছে, আত্মহত্যা প্রতিরোধযোগ্য। যেকোন জিনিস প্রতিরোধ করতে গেলে, সেটা সম্পর্কে বিস্তারিত  জানা জরুরি। তেমনি আত্মহত্যা সম্পর্কেও অতি জরুরি কিছু তথ্য জানতে হবে। প্রতি একটি সফল আত্মহত্যার বিপরীতে ৩০ টিরও বেশি নিজেকে জখম/ক্ষতি করার বা আত্মহত্যার চেষ্টার ঘটনা ঘটে থাকে। বিষণ্ণতা, মাদকাসক্ত ও অন্যান্য মানসিক রোগে আক্রান্তরা এরকম বেশি করে এবং তাদের মধ্যে আত্মহত্যা করার হার সাধারণের থেকে ৬০ থেকে ১০০ গুন বেশি থাকে।
    বেশিরভাগ সফল আত্মহত্যাই পুর্বপরিকল্পিত। প্রায় ক্ষেত্রেই সতর্কতা অবলম্বন করা হয়, যেমন- এমন কোন নির্জন জায়গা অথবা এমন সময় নির্বাচন করা হয়, যখন অন্য কেউ যেনো সেখানে না থাকে। বেশিরভাগ ক্ষেত্রেই আত্মহত্যার সতর্ক সংকেত দিয়ে থাকে। গবেষণায় দেখা যায়, যারা আত্মহত্যায় জীবনহানি ঘটান, তাদের দুই তৃতীয়াংশ কোন না কোন ভাবে আত্মহত্যার ইচ্ছা পোশন করে থাকে এবং এক তৃতীয়াংশ পরিষ্কারভাবেই তা করে থাকে। প্রায় এই সতর্ক সংকেত একের অধিক ব্যক্তির কাছে দিয়ে থাকেন। গবেষণার তথ্যমতে, শতকরা ৪০ ভাগের বেশি মানুষ যারা আত্মহত্যায় প্রতিজ্ঞাবদ্ধ, তারা আত্মহত্যার পূর্বের সপ্তাহে কোন না কোন চিকিৎসকের শরণাপন্ন হোন এবং শতকরা ২৫-২৯ ভাগ মানসিক রোগের চিকিৎসা নিয়ে থাকেন।
    আত্মহত্যার চেষ্টা নারীরা বেশি করলেও, সফল আত্মহত্যার হার নারীদের থেকে পুরুষের তিনগুন বেশি। বিবাহিতদের থেকে অবিবাহিতদের মধ্যে আত্মহত্যার হার বেশি এবং তালাকপ্রাপ্ত ও বিধবাদের মধ্যে এ হার বাড়তে থাকে। এছাড়া বেকারদের মধ্যে আত্মহত্যার হার খুবই উচ্চ।
    যারা বিভিন্ন মানসিক রোগে আক্রান্ত তাদের মধ্যে আত্মহত্যার হার বেশি থাকে, যেমন—বিষণ্ণতা, বাইপোলার মুড ডিজঅর্ডার, সিজোফ্রেনিয়া, পার্সোনালিটি ডিজঅর্ডার, মাদকাসক্ত, উদ্বেগে আক্রান্ত ইত্যাদি রোগীদের মধ্যে আত্মহত্যার হার উচ্চ। গবেষণায় দেখা গেছে, পরিপূর্ন আত্মহত্যার  ৩৬-৯০% এর ক্ষেত্রে বিষণ্ণতা, ৪৩-৫৪% এর ক্ষেত্রে মদ আসক্তি বা অপব্যবহার এবং ৪-৪৫% এর ক্ষেত্রে অন্যান্য মাদকাসক্তি দায়ী।
    একটি আত্মহত্যা শুধুমাত্র একটি জীবনের অবসান নয়, একটি আত্মহত্যায় একটি পরিবারের অনেক আশা ভরসার সমাপ্তি ঘটা, কোন কোন ক্ষেত্রে অর্থনৈতিক ভাবে পঙ্গু হয়ে যাওয়া, পরিবারের অন্য সদস্যদেরও দীর্ঘমেয়াদি মানসিক অবসাদের কারণ হয়ে দাঁড়ায়, রাষ্ট্র হারায় তার মূল্যবান মানব সম্পদ। তাই আমদেরকে আত্মহত্যা প্রতিরোধে সচেতন হতে হবে, জীবনের বিরূপ পরিস্থিতিতে মানসিক শক্তিকে কিভাবে কাজে লাগাতে হবে তার প্রায়োগিক শিক্ষা দিতে হবে। যারা আত্মহত্যার ঝুঁকিতে থাকবে, তাদের যখন সাপোর্ট দরকার, তখন তারা কোথায়, কিভাবে তা পাবে সেটা নিশ্চিত করতে হবে। পরিবার, স্কুল-কলেজ, ভার্সিটি, কর্মক্ষেত্র এবং চিকিৎসাক্ষেত্র, সকল ক্ষেত্রে এ বিষয়ে বিশেষ ভূমিকা পালন করতে হবে।
    পরিশেষে কিছু উপদেশ দিয়ে শেষ করতে চাই, যেগুলো আত্মহত্যার বিরুদ্ধে রক্ষাকবচ হিসেবে কাজ করবে। ইতিবাচক চিন্তা করুন, বিবাহ, সন্তান ও ভালোবাসাপূর্ণ পারিবারিক সম্পর্ক বজায় রাখুন, জোরদার সামাজিক সম্পর্ক তৈরি করুন, নিজ পেশায় বা কাজে নিয়োজিত থাকুন, নিজের সামাজিক অবস্থান নিয়ে সন্তুষ্ট থাকুন। এগুলোই আত্মহত্যার বিরুদ্ধে প্রতিরোধমূলক হিসেবে কাজ করবে বেশি।
     
    সুস্থ্য থাকুন, সুস্থ্য বাঁচুন।

    আত্মহত্যা বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস আজ
    Next Article আত্মহত্যা এবং মিডিয়া
    ডা. মেজবাউল খাঁন ফরহাদ

    সহকারি অধ্যাপক, মনোরোগ বিভাগ, ফরিদপুর মেডিক্যাল কলেজ।

    Related Posts

    ছোটোবেলা থেকেই আমি অবসাদে ভুগছি এর কি কোনো প্রতিকার আছে?

    September 29, 2026

    পেশাগত কাজে সন্তুষ্টি ও মানসিক স্বাস্থ্যের সম্পর্ক

    September 28, 2026

    জীবনের ফাঁদে যেন আষ্টেপৃষ্ঠে জড়িয়ে গেছি, কায়দা করেও আর যেন বাঁচতে পারছি না!

    September 26, 2026

    2 Comments

    1. বাউন্ডুলে on October 10, 2019 8:53 pm

      বেশ তথ্য সমৃদ্ধ সুন্দর লেখা। আশা করি সংশ্লিষ্ট প্রান গুলো আলোর পথ খুঁজে নেবে। ভালো থাকুক প্রতিটি আত্মা।

      Reply
    2. Mohammad Marouf on October 10, 2019 11:00 pm

      মন্তব্যের জন্য ধন্যবাদ।

      Reply
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.