Close Menu
    What's Hot

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

    Facebook X (Twitter) Instagram
    Friday, September 25
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 22, 2026

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      Recent

      সিলেটে বিএপি-বাপসিলের আয়োজনে ‘মিট অ্যান্ড গ্রিট’ ও বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ভারতের মহারাষ্ট্রের জলগাঁওয়ে ছয় মাসে ৩৮৩ পুরুষের আত্মহত্যা

      দিনাজপুর মেডিক্যালে চালু হলো মানসিক রোগ বিভাগ (ইনডোর) সেবা

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 24, 2026

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      Recent

      আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

      নতুন মানুষের সামনে গেলেই ভয় লাগে—কী করবো?

      কোন রোগের নাম শুনলে প্রচণ্ড ভয় লাগে কীভাবে এর থেকে মুক্তি পাবো?

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ September 24, 2026

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      Recent

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবরমনের খবর
    You are at:Home » তিনজন টোকাই বই পড়ছে থেকেই তেজস হালদার জসের যাত্রা শুরু
    তারকার মন

    তিনজন টোকাই বই পড়ছে থেকেই তেজস হালদার জসের যাত্রা শুরু

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 14, 2021Updated:June 14, 2021No Comments5 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    তেজস হালদার জস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    প্রতিভাবান তরুণ ভাস্কর শিল্পীদের মধ্যে তেজস হালদার জস অন্যতম এক নাম। যিনি জীবনের শুরু থেকেই স্বপ্ন বুণে ছিলেন একজন ভাস্কর শিল্পী হওয়ার। আজ তিনি সফল। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি থেকেই তিনি অর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার জয়নুল অ্যাওয়ার্ডের গোল্ড মেডেল ও এশিয়ান অ্যাওয়ার্ড। মনের খবর পাঠকদের জন্য তাকে নিয়েই আজকের তারকার মন। তার মনের খুঁটিনাটি বিষয় তুলে আনার চেষ্টা করেছেন হাসনাত নাঈম।

    মনের খবর: কেমন আছেন?

    তেজস হালদার জস: জ্বি, ভালো আছি।

    মনের খবর: ভাস্কর শিল্পে আগ্রহটা কিভাবে আসলো?

    তেজস হালদার জস: আমি যখন ক্লাস টুতে পড়ি, তখন আমাকে স্কুল থেকে বলা হয়েছিলো মাটি দিয়ে কিছু একটা করে নিয়ে আসার। তখন বাড়ী ফিরে এটেল মাটি সংগ্রহ করে একটি গরু বানিয়ে ছিলাম। গরু দেখে বাবা আমায় বলেছিলেন, ভারী সুন্দর হয়েছে। এটাই আমার অনুপ্রেরণা।

    সেন্ট পলস স্কুলে পড়াকালীন সময়ে আমি আবার একটা নতুন পরিবেশ পাই। যেখানে ছবি আঁকা, নাচ, গান সবই হয় পড়ালেখার পাশাপাশি। হোস্টেলে থাকাকালীন সময়ে আমি একটা চার্চের লাইন ড্রয়িং স্ক্রাচ করি। চার-পাঁচ দিন সময় নিয়ে এই ফুলের স্ক্রাচটি করেছি। তখন আমার হেডমাস্টার বলেছিলেন, এর থেকে ভালো স্ক্রাচ আমি দেখি নাই। এটা হচ্ছে আরো একটি অনুপ্রেরণা।

    এরপর এসএসসি শেষ পর্যন্ত আমি থানা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিটি প্রতিযোগীতায় অংশগ্রহণ করে প্রথম বা দ্বিতীয় স্থান অধিকার করি। উচ্চ মাধ্যমিকের সময়ে এই বিষয়টা থেমে থাকলেও পাশ করার পরপরই এটি আবার আমার মাথা আসে। এরপরই চারুকলায় ভর্তি হই ঢাকা বিশ্ববিদ্যালয়ে।

    মনের খবর: ভাস্কর শিল্পে প্রথমদিকের অভিজ্ঞতা কেমন ছিলো?

    তেজস হালদার জস: বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে আবার কাজ শুরু করলাম। শিক্ষকরা তখন বিভিন্ন কথা বলে, তাদের কথা মাঝে মাঝে বুঝতাম না। আমি নিজের মতো করেই কাজ করে যেতাম। ২০০৩ আমার জীবনে প্রথম একটি বড় ভাস্কর্য তৈরি করি। কিন্তু ম্যাটারিয়ালগত অভিজ্ঞতা না থাকায় সেটি দ্রতই ভেঙ্গে যায়।

    এরপর তিনজন টোকাই বই পড়ছে, এমন একটা ভাস্কর্য তৈরি করি। যেটির নাম ছিলো সিংক। এটির মাধ্যমে চারুকলাতে জয়নুল অ্যাওয়ার্ড গোল্ড মেডেল পাই এবং এরপর পাই এশিয়ান অ্যাওয়ার্ড। মূলত এখান থেকেই আমার ভাস্কর শিল্পে যাত্রা শুরু হয়।

    মনের খবর: ছোটবেলায় কি হওয়ার ইচ্ছে ছিল?

    তেজস হালদার জস: বাবার অনুপ্রেরণার পর থেকেই শিল্পী হওয়ার ছিলো। পরে আস্তে আস্তে দেখলাম ভাস্কর শিল্পী হয়ে গেছি।

    মনের খবর: প্রতিটি মানুষ স্বপ্ন দেখে, তেমন আপনিও দেখেন। আপনার স্বপ্ন গুলো কেমন?

    তেজস হালদার জস: ভাস্কর্য তৈরির জন্য বড় খোলা জায়গার প্রয়োজন হয়। এটা বাসার ভেতরে করা সম্ভব না। তাই বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য বিভাগ থেকে যেসব শিক্ষার্থী বের হয়ে কাজ করতে চায়, কিন্তু জায়গার অভাবে পারে না। তাদের জন্য একটা বড় কমন স্টুডিও তৈরির স্বপ্ন আছে এবং কাজ করে যাচ্ছি।

    মনের খবর: একটি ভাস্কর তৈরিতে কেমন সময় লাগে?

    তেজস হালদার জস: ভাস্কর্য একটি আলাদা মিডিয়া। একটি ছোট আকারের ভাস্কর্য তৈরিতেও ৩ থেকে ৪ মাস সময় লাগে। আর বড় ভাস্কর তৈরিতে ৬ মাস থেকে এক বছরও সময় লাগে।

    মনের খবর:  আমাদের দেশের ভাস্কর শিল্পের বর্তমান অবস্থা কেমন?

    তেজস হালদার জস: বাংলাদেশের ভাস্কর শিল্পের অবস্থা ভালো এবং দেশে প্রচুর ট্যালেন্ট ভাস্কর আছে। কিন্তু জায়গা আর অনুশীলনের অভাবে তারা সামনে আসতে পারছে না

    মনের খবর: সব মানুষেরই তো রাগ হয়, আপনার রাগ কেমন?

    তেজস হালদার জস: আমার রাগটা একটু বেশি। আমি রাগলে মানুষের সঙ্গে খুবই রিএক্ট করি। মনে হয়, এখনি সব ভেঙ্গে চূড়ে ফেলবো।

    মনের খবর:  রাগ দমন করেন কিভাবে?

    তেজস হালদার জস: আমার রাগ দমন করতে সময় লাগে। রিএক্টের পর শান্ত থাকার চেষ্টা করি। এবং বুঝতে পারি, কাজটি করা ঠিক হয়নি।

    মনের খবর:  কষ্ট পেলে কি করেন?

    তেজস হালদার জস: কষ্ট পেলে আমি নিজের মতই থাকি। শেয়ারিংটা খুব একটা করা হয় না। আর ঐ সময় স্টুডিওতে থাকলে বিষয়টা খুব একটা গায়ে লাগে না।

    মনের খবর: হতাশায় ভোগেন কিনা?

    তেজস হালদার জস: আমার কাজের পরিচিতি পেয়েছে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ থেকেই। কিন্তু আমি যখন ভারত থেকে মাস্টার্স শেষ করে দেশে ফিরি তখন আমি খুব হতাশ হয়ে পড়েছিলাম। কারণ, সে সময় আমার কাজ করার জায়গা, অর্থ, কমিশন ও শো কিছুই করতে পারছিলাম না। নানা মানুষে আমাকে বলছে, তুমি অন্য কিছু করো। আমি সেই সময়টায় বেশ হতাশ হয়ে পড়েছিলাম।

    মনের খবর:  আপনি ঘুমান কতক্ষণ?

    তেজস হালদার জস: আমি রাত ১২ টা থেকে সকাল ৮টা পর্যন্ত এই ৮ ঘন্টা ঘুমাই। বাকি সময়টা কাজ আর পরিবারের সঙ্গে কাটে।

    মনের খবর:  স্মৃতি মানুষের জীবনের একটি অংশ। নিশ্চয় আপনারও স্মৃতি আছে। আপনার সেই স্মৃতিগুলো কেমন?

    তেজস হালদার জস: আমার স্মৃতিতে দুইটি বিষয়ই ভাসে। একটা হচ্ছে বাবা বলেছিলেন, ‘ভারী সুন্দর হয়েছে’ এবং অন্যটি হচ্ছে আমার শিক্ষক বলেছিলেন, ‘এর থেকে ভালো স্ক্রাচ আমি দেখি নাই’।

    মনের খবর: মনের যতœ নেন কিভাবে?

    তেজস হালদার জস: আমি প্রচুর মিউজিক শুনি। কাজের সময় বিভিন্ন ইন্সট্রুমেন্টাল মিউজিক শুনি।

    মনের খবর: পরিবারের সঙ্গে সময় কাটাতে কেমন লাগে? আপনার কাজকে পরিবার কিভাবে দেখে?

    তেজস হালদার জস: পরিবারকে তো সময় দিতেই হয়। অনেক সময় কাজ বাদ দিয়েও সময় দিতে হয়। পরিবারের সঙ্গে সময় কাটানো আনন্দের ব্যাপার, অবশ্যই ভালো লাগে। পরিবারকে বাদ রেখে তো কিছু করা সম্ভব না। আমি যে কাজটি করি সেটি পরিবারের জন্যই। আর পরিবারও আমার কাজকে সাপোর্ট করে।

    মনের খবর: জীবন নিয়ে ভাবনা কি আপনার?

    তেজস হালদার জস: আসলে জীবন নিয়ে ভাবনাটা কাজের সঙ্গেই জড়িত। কাজটা মনোযোগ দিয়ে করতে চাই।

    মনের খবর: ভাস্কর শিল্পে নতুনদের জন্য আপনার পরামর্শ কি?

    তেজস হালদার জস: আমি নতুনদের একটা কথাই বলতে চাই, প্রতিটি শিক্ষার্থীর জীবনে বিশ্ববিদ্যালয়ের ৩য় বর্ষ খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময়ে তার ভালো হয় বা খারাপ হওয়ার সুযোগ থাকে। ভাস্কর শিল্পে যদি কেউ সফল হতে চায় তবে তাকে বলবো, ভাস্কর্য হচ্ছে একটি গবেষণা, সাধনা।

    একজন ভাস্কর নিজের মতো করে সবসময় কাজ করে যাবে, এটাই নিয়ম। পাশ করে বের হওয়ার পর ৪/৫ বছর নূন্যতম ধৈর্য ধরে এই কাজে মনোনিবেশ করতে হবে। কারণ, এই সময়টাই কাজে পরিচিতি পাওয়ার সময়। মানুষকে তার কাজ সম্পর্কে জানাতে হবে। তবেই সে সামনে এগিয়ে আসতে পারবে।

    মনের খবর: মনের খবরকে সময় দেওয়ার আপনাকে ধন্যবাদ।

    তেজস হালদার জস: মনের খবরের জন্য শুভকামনা।

    বৈকালিক সেবা ভালোবাসা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleরোগের নামেই ভয়
    Next Article করোনায় আক্রান্ত ব্যক্তির মানসিক স্বাস্থ্য
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    August 31, 2026

    ‘অনিয়মিত শিফটে ঘুম ও খাওয়াদাওয়া ঠিকমতো হয় না’

    June 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার September 24, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন ফ্রিল্যান্সারের মুখোমুখি হয়েছিলাম। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। ফ্রিল্যান্সার মারুফ আহমেদের বাড়ি লক্ষ্মীপুর জেলায় । বয়স ২৭ বছর। বর্তমানে…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    আমি সব কিছুতেই ভয় পাচ্ছি

    দীর্ঘমেয়াদে মাদকাসক্তি এবং ভুলে যাওয়ার সম্পর্ক

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.