Close Menu
    What's Hot

    শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়

    মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 20, 2026

      মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

      Recent

      মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » কবিতা-গান অনুভূতিকে সতেজ রাখতে সহায়তা করে
    তারকার মন

    কবিতা-গান অনুভূতিকে সতেজ রাখতে সহায়তা করে

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনJune 4, 2018Updated:August 23, 2020No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    সংস্কৃতি-অঙ্গনের অনেকেই তাঁকে চিনেন। তিনি কামরুজ্জামান কামু। গীতিকার হিসেবে অত্যন্ত জনপ্রিয়, তবে প্রধানত তিনি কবি। ‘আমার বাড়ির রঙের মেলায়’, ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’ এর মতো জনপ্রিয় গানের রচয়িতা তিনি। কবিতা ছাড়াও তিনি যুক্ত আছেন চলচ্চিত্র নির্মাণে। সম্প্রতি কথা হলো তাঁর সাথে। তিনি নিজের মন, লেখালেখি, সিনেমা নির্মাণ ও প্রাসঙ্গিক নানা বিষয়ে কথা বলেছেন মনের খবর- এর সাথে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন মিজানুর রহমান।

    মনের খবর:  ভালো আছেন? কীভাবে মন ভালো রাখার চেষ্টা করেন?
    [int-ans name=”কামরুজ্জামান কামু”] হ্যাঁ, ভালোই আছি। মন ভালো রাখার জন্য আমি আমার বাচ্চাদের সাথে খেলি। অন্য শিশুদের পেলে তাদের সাথেও খেলি। গান শুনে মন ভালো রাখার চেষ্টা করি। বই পড়ি, কবিতা পড়ি

    মনের খবর: মন ভালো রাখতে হলে আমাদের কী করা উচিত? আপনার কী পরামর্শ?
    কামরুজ্জামান কামু: আমি পরামর্শ দিই না। তবে আমার ধারণা, এক্ষেত্রে উচিত হলো সহজ থাকা। সহজ থাকলে মন ভালো থাকবে। সহজ থাকার জন্য নিজের মনকেও সহজ রাখতে হবে।

    মনের খবর: মন খারাপ হলে কী করেন?
    কামরুজ্জামান কামু: মন তো নানা কারণেই খারাপ হয়। একেক ধরনের মন খারাপে একেক ধরনের আচরণ করি। আমি আসলে মন ভালো রাখার জন্য যা করি, মন ভালো রাখার জন্যও তা-ই করি। বাচ্চাদের সাথে সময় কাটাই। গান শুনি, কবিতা পড়ি। বেশি মন খারাপ লাগলে ঘুরতে বেরিয়ে যাই।

    মনের খবর: হতাশা অনুভব করেন কখনো? কীভাবে হতাশা থেকে বাঁচা যায়?
    কামরুজ্জামান কামু: হ্যাঁ, মাঝে মাঝেই আমি হতাশায় আক্রান্ত হই। যেহেতু আমি চাকরি-বাকরি করি না, বেশির ভাগ সময় বাসায় বসে থাকি, ফলে মাঝে মাঝেই হতাশা বোধ করি। হতাশ হলে আমি নতুন স্বপ্ন দেখার চেষ্টা করি। নতুন স্বপ্ন দেখার চেষ্টার মাধ্যমে হতাশা অনেকটাই লাঘব হয়। নতুন নতুন সম্পর্কে জড়াই, নতুন নতুন আড্ডায় যাই। এভাবে হতাশা অনেকটাই কেটে যায়।

    মনের খবর: স্বপ্ন দেখেন? কী ধরনের স্বপ্ন দেখেন?
    কামরুজ্জামান কামু: স্বপ্ন তো মানুষ দেখেই। আমিও দেখি। কীভাবে সুস্থ শরীরে সন্তানদের নিয়ে ১০০ বছর বেঁচে থাকা যায়, সেই স্বপ্ন দেখি। টাকা-পয়সা নিয়ে আমার কোনো স্বপ্ন নাই। এছাড়া আমি একটা মহাকাব্য লেখারও স্বপ্ন দেখি।

    মনের খবর: রেগে গেলে কী করেন?
    কামরুজ্জামান কামু: রেগে গেলে রাগারাগিই করি। হৈ চৈ করি। নিজের চুল ছিঁড়ি। ভাংচুর করি। একটা পর্যায়ে বেরিয়ে যাই। বাইরের অন্য পরিবেশে গেলে রাগ কমে আসে।

    মনের খবর: কবিতা-গান কীভাবে মন ভালো রাখতে সহায়তা করে?
    কামরুজ্জামান কামু: কবিতা-গান অনুভূতিকে সতেজ রাখতে সহায়তা করে। স্বপ্ন দেখতে শেখায়। বেঁচে থাকাকে আনন্দময় করে তোলে। কবিতা-গান পছন্দ করলে মানুষ বাজে চিন্তার দিকে এগিয়ে যায় না।

    মনের খবর:  শৈশবে আপনার কী স্বপ্ন ছিল?
    কামরুজ্জামান কামু: খুব ছোটবেলায় দেশের প্রেসিডেন্ট হতে চাইতাম। আরেকটু বড় হয়ে, যখন এইটে পড়ি, তখন থেকে কবি হওয়ার স্বপ্ন দেখা শুরু করি।

    মনের খবর:  কবিতার দিকে কীভাবে এলেন?
    কামরুজ্জামান কামু: এই যে বললাম, এইটে পড়ার সময় থেকে কবি হওয়ার স্বপ্ন দেখা শুরু করি। তখন থেকে কবিতা লেখার চেষ্টা করে যাচ্ছি। ছড়া দিয়ে শুরু করিনি, শুরু থেকেই আমি কবিতা লিখছি। ছড়া লিখেছি আরো অনেক পরে, আমার মেয়ের জন্মের পরে মেয়েকে শোনানোর জন্য।

    মনের খবর: আপনার প্রথম কাব্য কোনটি? এছাড়া অন্যান্য কাব্য?
    কামরুজ্জামান কামু: ১৯৯৭ সালে বেরিয়ে ছিল আমার প্রথম কাব্য ‘কবি মুখপত্রহীন’। এরপর একে একে প্রকাশিত হয়েছে ‘অহেতু গুঞ্জনমালা’, ‘মামুজির নৌকায়’, ‘তুনির কবিতা’, ‘নিগার সুলতানা’, ‘চেয়ে আছো’, ‘কবিতাসংগ্রহ’ এবং ‘আমি রোহিঙ্গা’।

    মনের খবর: গানের দিকে কীভাবে ঝুঁকলেন?
    কামরুজ্জামান কামু: কবিতা নিয়ে যেমন ছোটবেলা থেকে স্বপ্ন ছিল, গান নিয়ে কখনো স্বপ্ন ছিল না। সেভেন-এইটে পড়ার সময় একবার গান শিখতে গিয়েছিলাম, সা রে গা মা শুনেই বিরক্ত হয়ে ফিরে এসেছিলাম। গায়ক সঞ্জীব চৌধুরী আমার কাছে গান চেয়েছিলেন, তখন আমি কিছু গান লিখে ফেলেছিলাম। এর পর থেকে কিছু কিছু গান লিখছি।

    মনের খবর: আপনার গানগুলো নিয়ে বলুন।
    কামরুজ্জামান কামু: আমি গান অনেক কম লিখেছি। আমার প্রথম গান ‘তোমার বাড়ির রঙের মেলায়’। এরপর লিখেছি ‘তোমার ভাঁজ খোলো আনন্দ দেখাও’, ‘হৃদয়ের দাবি রাখো’, ‘হাতের উপর হাতের পরশ রবে না’ ইত্যাদি। আমার লেখা গানগুলো বেশির ভাগ গেয়েছেন সঞ্জীব চৌধুরী। এছাড়াও গেয়েছেন সালমা। এর বাইরে নিজের সিনেমার জন্য গান লিখেছি, মোস্তফা সরওয়ার ফারুকীর চলচ্চিত্রে গান লিখেছি, নূরুল আলম আতিকের ধারাবাহিক নাটকে গান লিখেছি।

    মনের খবর:  গান নিয়ে আপনার বিশেষ কোনো স্বপ্ন আছে?
    কামরুজ্জামান কামু: গান নিয়ে আমার একটা বিশেষ স্বপ্ন আছে। এখন আমার বয়স ৪৭ বছর, বয়স পঞ্চাশ হলে আমি আবার নতুন করে গান লেখায় হাত দিবো। আমার মেয়েরা বড় হচ্ছে। তারা আমার লেখা নতুন গান গাইবে। এতদিন যেগুলো লিখেছি, এগুলো আসলে গান লেখার প্র্যাকটিস। আমি অনেক গান লিখতে চাই। রবীন্দ্র-নজরুলের সমপরিমাণ গান লিখতে চাই।

    মনের খবর: সিনেমা তৈরি করেছিলেন, সেটার কী অবস্থা?
    কামরুজ্জামান কামু: ‘ডিরেক্টর’ নামে একটি চলচ্চিত্র তৈরি করেছিলাম, সেটা অনেকদিন পর্যন্ত সেন্সর বোর্ডে আটকে ছিল। সেন্সর থেকে বেরিয়ে আসলেও সিনেমাটি চলচ্চিত্র পরিবেশকদের অসহযোগিতার কারণে সিনেমা হলে চালানো সম্ভব হয়নি। কিছু দিনের মধ্যে আমি সিনেমাটি বড় শহরগুলোতে দেখানোর চেষ্টা করবো প্রজেক্টরের মাধ্যমে। এছাড়া এ বছরের শেষ দিকে নতুন একটা চলচ্চিত্রের কাজ শুরু করছি।

    মনের খবর: আপনি তো নাটকও নির্মাণ করেছিলেন।
    কামরুজ্জামান কামু: ২০০৬ সালে ‘স্ক্রিপ্টরাইটার’ নামে একটি নাটক তৈরি করেছিলাম। আমি অবশ্য সেটাকেও নাটক বলতে রাজি নই, আমি এটাকে চলচ্চিত্রই বলবো।

    মনের খবর: নবীন কবি-গীতিকারদের প্রতি আপনার পরামর্শ?
    কামরুজ্জামান কামু: আমি পরামর্শ দিতে পছন্দ করি না, সেটা আগেই বলেছি। মন দিয়ে নিজের কাজ করা, নিজের কাজের প্রতি সৎ থাকাই ভালো করার জন্য যথেষ্ট।

    মনের খবর: আপনাকে অনেক ধন্যবাদ।
    কামরুজ্জামান কামু: আপনাকেও ধন্যবাদ।

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleনতুন গবেষণা : টিভি দেখা কি আমাদের অসুখী করছে ?
    Next Article ভারতে মানসিক রোগে আক্রান্ত শিশুকে ইলেকট্রিক শক দেয়া নিষিদ্ধ ঘোষণা, অপরাধ নয় স্বেচ্ছামৃত্যূ!
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 20, 2026

    শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়

    “আমার সন্তান পড়ালেখা করতে চায় না, অন্য সব কিছুতে মনোযোগ ঠিকই থাকে, পড়তে বসলে আর…

    মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.