Close Menu
    What's Hot

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 3
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 3, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

      আমি তাকে পছন্দ করি কিন্তু তার প্রতি কোনো শারীরিক আকর্ষণবোধ করি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ইতিবাচক প্রচারণা কম থাকায় করোনা আতংক বাড়ছে: ডা. শামীম রিজওয়ান
    বিশেষজ্ঞের মতামত

    ইতিবাচক প্রচারণা কম থাকায় করোনা আতংক বাড়ছে: ডা. শামীম রিজওয়ান

    তাহসিন খুশবুBy তাহসিন খুশবুApril 28, 2020Updated:September 5, 2020No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ইতিবাচক প্রচারণা কম থাকায় করোনা আতংক বাড়ছে: ডা. শামীম রিজওয়ান
    ইতিবাচক প্রচারণা কম থাকায় করোনা আতংক বাড়ছে: ডা. শামীম রিজওয়ান
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    করোনা মহামারী মোকাবিলায় প্রধান ভরসা দেশের চিকিৎসক ও স্বাস্থ্যসেবা কর্মীরা। আর এইসব করোনা যোদ্ধাদের শক্তি, সাহস, সরঞ্জাম যোগাতে যে কয়েকজন মানুষ নিরলস পরিশ্রম করে যাচ্ছেন, তাদের মধ্যে অন্যতম ডা. শামীম রিজওয়ান। মনের খবর এর সাথে কথা হয় পর্দার আড়ালে থেকে করোনা যুদ্ধে মানসিক স্বাস্থ্য সেবায় নেতৃত্ব দিয়ে যাওয়া স্বাস্থ্য অধিদপ্তরের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই প্রোগ্রাম ম্যানেজার এর সাথে-

    করোনা পরিস্থিতিতে মানসিক স্বাস্থ্যসেবা কতটা জরুরি বলে আপনি মনে করেন?

    আমাদের দেশের যে পরিস্থিতি তাতে শারীরিক স্বাস্থ্যের চেয়েও মানসিক স্বাস্থ্যের বিষয়টি মাথায় রাখা বেশি জরুরী বললে ভুল হবে না। কারণ  আমাদের দেশের মানুষের মানসিক স্বাস্থ্যের বর্তমানে যে অবস্থা বা যে ধরনের মনোবৈকল্য দেখা দিয়েছে তাতে শারীরিক স্বাস্থ্য বা সার্ভিস ডেলিভারী সিস্টেমটাও ব্যহত হচ্ছে। প্রথমত যদি বলি, রোগটাকে এমনভাবে স্টিগমাটাইজড করা হয়েছে যে সাধারণ মানুষের মধ্যে একটা আতংক বিরাজ করছে যার ফলে সে ভুল সিদ্ধান্ত নিতে পারে বা নিতে চাচ্ছে অথবা নিতে বাধ্য হচ্ছে। যেমন আপনি যদি কোনো বাড়িতে লিখে দেন এটা করোনা বাড়ি বা করোনা পাড়া এর ফলে মানুষ স্টিগমাটাইজড হয়ে যাচ্ছে এবং যে সব মানুষের মধ্যে প্রাথমিক লক্ষণ দেখা দিয়েছে বা যাদের মধ্যে অল্প লক্ষণ আছে তারা ভয়ে টেস্ট করাচ্ছে না এবং এলাকার মধ্যে ঘুরে বেড়াচ্ছে এবং রোগ ছড়াচ্ছে। আবার যিনি সত্যিই রোগাক্রান্ত হয়েছেন তাকে বাসায় থাকতে বলা হচ্ছে। তাকে আমরা সামাজিকভাবে কতটুকু সহায়তা করতে পারছি? সমাজ তাকে আলাদা করে দিচ্ছে ফলে সে বাড়িতে বসে থেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে পড়ছে। বর্তমান করোনা পরিস্থিতি মানুষের জন্য একেবারেই নতুন। তাই মানসিক উদ্বেগ বা মানসিক আতঙ্ক মানুষের মধ্যে কাজ করাটাই স্বাভাবিক। মানুষকে এই ধরণের পরিস্থিতি সহ্য করার জন্য তাদের দক্ষতা বা সক্ষমতা বাড়ানোর জন্য যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করেন তাদেরকে গূরুত্বপূর্ণ ভুমিকা পালন করতে হবে। করোনা বিশ্বব্যাপী মহামারীর আকার ধারন করেছে। তাই মানুষের এক্ষেত্রে ভয় পাওয়াটাই স্বাভাবিক। কিন্তু আমরা চাই, কেউ যাতে ভয় পেয়ে ভুল কোন সিদ্ধান্ত না নেয়, ভয় থেকে যাতে সতর্ক হয়, ভয় থেকে যাতে কেউ বিমর্ষ না হয়ে পড়ে। অতীতে সে কোন বিপদে পড়ে সেগুলো থেকে যেভাবে বেরিয়ে এসেছে সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে ভয় থেকে বের হয়ে আসতে হবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে হবে।

    এই পরিস্থিতিতে শিশু ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে মানসিক স্বাস্থ্যসেবা বিষয়টি কতটা গুরুত্বপূর্ণ?

    করোনার সময় আমাদের বাচ্চাদের স্বাভাবিক রুটিন নষ্ট হয়ে গিয়েছে। সেই বাচ্চাদের মনোসামাজিক ব্যাবস্থা উন্নয়নে আমরা কতটুকু কাজ করছি? সারাদিন টিভি বা সোস্যাল মিডিয়া বা অন্যান্য মিডিয়াতে করোনা সম্পর্কে শুনতে শুনতে মানুষের মধ্যে করোনা নিয়ে একটা ভীতি চলে এসেছে। করোনা থেকে যে মুক্তি পাওয়া যায় বা কিছু নিয়ম মানলেই যে বাঁচা যায় বা কিছু সতর্কতা অবলম্বন করলেই যে ভালো ও নিরাপদ থাকা যায় এবং অনেকেই যে আরোগ্য লাভ করেছে সে ইতিবাচক খবর গুলো কিন্তু আমরা খুবই কম দেখছি। আমরা সব সময় আতংক,রোগ, ভয় এই ধরনের কথা বার্তা দিয়ে মানুষকে বিশেষ করে শিশু বাচ্চাদেরকে মানসিক ভাবে বিপর্যস্ত করে ফেলছি। আর আমাদের সমাজের একটি বড়ো অংশ রয়েছে যারা প্রতিবন্ধী যার মধ্যে একটি অংশ রয়েছে যারা মানসিক ভাবে প্রতিবন্ধী। এই সময়ে আমরা যে নির্দেশনা গুলো দিচ্ছি সাধারণ মানুষ বুঝতে পারছে কিভাবে হাত ধুতে হবে, মুখ ধুতে হবে, সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। কিন্তু আমরা যে নির্দেশনা গুলো দিচ্ছি সেগুলো প্রতিবন্ধী বা মানসিক প্রতিবন্ধীদের (মোট জনসংখ্যার প্রায় ৯% থেকে ১১%) কথা চিন্তা করে আমরা করতে পারছি কিনা সেটা আমাদের ভাবতে হবে। কাজেই এখানে মানসিক স্বাস্থ্য খুব গুরত্বপূর্ণ । শিশুদের মানসিক স্বাস্থ্য, বড়দের মানসিক স্বাস্থ্য, আক্রান্ত মানুষদের মানসিক স্বাস্থ্য, যারা তাদের সেবা দিচ্ছেন তাদের মানসিক স্বাস্থ্য এই সব বিষয় গুলো আমাদের খুবই গুরুত্ব দিতে হবে।

    করোনা আক্রান্তদের মেন্টাল হেলথ সাপোর্ট এর জন্য স্বাস্থ্য অধিদপ্তর কি কি ধরনের উদ্যোগ গ্রহণ করেছে?

    স্বাস্থ্য অধিদপ্তর থেকে মানসিক স্বাস্থ্য এবং মনোসামাজিক বিবেচ্য বিষয় সমূহ নিয়ে কভিড- ১৯ বিস্তার কালে আমরা গাইড লাইন, মডিউল,টি ভি সি করেছি। এ ছাড়াও www.corona.gov.bd তে মানসিক সাস্থ্য, প্রতিবন্ধীদের মানসিক স্বাস্থ্য এর উপরে বিভিন্ন লিফলেট. ব্রোশিয়ার, গাইড লাইন দেওয়া আছে। আমরা বিষয় গুলোকে চার ভাগে ভাগ করেছি। ১. মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক বিবেচ্য বিষয় সমূহ। ২. বড়দের করণীয় সমূহ। ৩. কভিড- ১৯ প্রাদুর্ভাব এর সময় শিশুদের করণীয় সমূহ। ৪. প্রতিবন্ধী ও মানসিক ভাবে অসুস্থ যারা তাদের ক্ষেত্রে বিবেচ্য বিষয় সমূহ। এছাড়াও এগুলোর আলোকে ঘরে থাকুন, সুস্থ্য থাকুন, সচল থাকুন- এগুলোর সিরিজ লিফলেট ও স্লাইড সংযুক্ত করে আমরা বিতরণ করেছি।

    করোনায় যারা স্বাস্থ্য সেবা দিচ্ছেন তাদের জন্যে কি কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে?

    করোনায় যারা সেবা দিচ্ছেন তাদের জন্য করোনাকালীন সময়ে মানসিক স্বাস্থ্য ও মনোসামাজিক বিবেচ্য বিষয় সমূহ কে ৪টি ভাগে ভাগ করা হয়েছে। ১. সাধারণ জনসাধারণের মানসিক স্বাস্থ্য বা মনোসামাজিক সাপোর্ট আমরা কিভাবে দেওয়া যেতে পারে গাইড লাইনে তা উল্লেখ করা হয়েছে। ২. যারা সেবাকর্মী তাদের বেলায় কি করতে হবে- সেই গাইড লাইনে উল্লেখ করা হয়েছে। ৩. যারা সেবা কর্মীর ব্যবস্থাপনা করেন তারা কি করবেন- তার গাইড লাইনে উল্লেখ করা হয়েছে। ৪. প্রতিবন্ধী ও অন্যান্যদের বেলায় যারা মানসিক স্বাস্থ্য সেবা নিতে আসবেন তাদের বেলায় বিবেচ্য বিষয় সমূহও গাইড লাইনে উল্লেখ করা হয়েছে। গাইড লাইনে স্পষ্ট নির্দেশনা দেয়া আছে যে করোনা পরিস্থিতিতে স্বাস্থ্য কর্মীদের মানসিক ভাবে কিভাবে স্থিতিশীল রাখা যাবে এই সময়ে।

    করোনা পরবর্তী মানসিক সমস্যা মোকাবিলায় স্বাস্থ্য অধিদপ্তরের কোন পরিকল্পনা আছে কিনা অথবা এবিষয়ে আপনার পরামর্শ কী?

    কোন সংকটময় মূহুর্তে বা বিপদকালে প্রথমেই সেই বিষয়ে প্রাথমিক ধারণা দেওয়া হয়। সংকটকালীন সময়ে আমরা সাইকোলোজিকাল ফাস্ট এইড বা প্রাথমিক মানসিক স্বাস্থ্য সহায়তা দিয়ে থাকি। সংকটকালীন পরিস্থিতি কেটে গেলে তখন মানুষের বৈকল্য, ভয়, মানসিক চাপ, উত্তেজনা, উদ্বেগ, বা বিভিন্ন ধরণের খারাপ স্মৃতি থেকে মানুষকে মুক্ত করতে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউট ক্লিনিক্যাল সেবা দিয়ে থাকে। আর প্রাথমিক স্বাস্থ্য সেবার আমরা দিয়ে থাকি। আমাদের অসংক্রামক রোগ নিয়ন্ত্রণ কার্যক্রমের মানসিক স্বাস্থ্যের পোগ্রাম ম্যানেজার হিসেবে আমি এবং আমার সাথে দুইজন ডেপুটি পোগ্রাম ম্যানেজার আছেন। সারাদেশব্যাপী মানসিক স্বাস্থ্যের উন্নয়নে আমরা প্রাথমিক স্বাস্থ্য পরিচর্যার বিভিন্ন কার্যক্রম গ্রহণ করি। করোনা পরবর্তী পরিস্থিতিতে করোনা সংক্রান্ত এবং তার পরবর্তী উদ্ভূত যেসব মানসিক স্বাস্থ্য সমস্যা দেখা দিবে, সেগুলোর প্রাথমিক পর্যায়ে বা প্রাথমিক স্বাস্থ্যসেবা পর্যায়ে বা কমিউনিটি পর্যায়ে কী ধরণের পদক্ষেপ নেওয়া যায় সে বিষয়ে আমরা কাজ করবো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এবং পার্শ্ববর্তী দেশগুলোর অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে জাতীয় মানসিক স্বাস্থ্য ইনষ্টিটিউটের যারা মানসিক রোগ বিশেষজ্ঞ আছেন, বিভিন্ন স্বায়ত্বশাসিত সংস্থা যারা মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়সহ অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ছাত্র-ছাত্রী যারা আছেন তাদের সবাইকে নিয়ে বহুখাতভিত্তিক কর্মপরিকল্পনা গ্রহণ করে সেটি বাস্তবায়নের পরিকল্পনা এই মুহূর্তে আমাদের হাতে রয়েছে।

    করোনা আতংক ডা. শামীম রিজওয়ান
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা মহামারি শেষ হওয়ার অনেক বাকি: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
    Next Article নিউইয়র্কে করোনাভাইরাসে সেবা দেওয়া চিকিৎসকের আত্মহত্যা!
    তাহসিন খুশবু

    Related Posts

    মানুষ কেন সফলতা পেয়েও বেছে নিচ্ছে আত্মহত্যার পথ? থাকছে বিশেষজ্ঞের অভিমত

    July 6, 2023

    করোনা পরবর্তী সময় : শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যে নজর রাখা জরুরী

    June 15, 2022

    শিশু অমনোযোগী বা অতিচঞ্চল হলে যা করণীয়

    March 1, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    জাতীয় October 3, 2026

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    বিশ্বে মানুষের গড় আয়ু আবারও করোনাভাইরাস মহামারির আগের সময়ের কাছাকাছি পৌঁছেছে। তবে আয়ু বাড়লেও মানুষ…

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.