Close Menu
    What's Hot

    শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়

    মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

    Facebook X (Twitter) Instagram
    Monday, September 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় September 10, 2026

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      Recent

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস ২০২৬ উপলক্ষে বিএমইউতে বিশেষ সেমিনার অনুষ্ঠিত

      বিশ্ব আত্মহত্যা প্রতিরোধ দিবস উপলক্ষে ময়মনসিংহ মেডিক্যাল কলেজে বৈজ্ঞানিক সেমিনার অনুষ্ঠিত

      ধূমপান না করেও মৃত্যু: পরোক্ষ ধূমপানে বিশ্বে প্রায় ১৭ লাখ মানুষের মৃত্যু

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর September 20, 2026

      মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

      Recent

      মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

      কেউ আমার দিকে তাকালে অসম্ভব ভয় হয়। মনে হয় আবার হ্যারাস হবো

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ September 9, 2026

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      Recent

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

      সাংবাদিক থেকে ‘রোবট’: প্রতিদিনের মৃত্যু-সহিংসতা কীভাবে বদলে দেয় মন

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ June 24, 2026

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      Recent

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

      MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

      প্রবাসীদের জন্য সোশ্যাল মিডিয়ায় MK4C-তে মানসিক স্বাস্থ্য সেবা নেওয়ার পরামর্শ

    মনের খবরমনের খবর
    You are at:Home » আগামী প্রজন্মকে নতুন একটি পৃথিবীর সন্ধান দিতে চাই : মাসুদ সেজান
    তারকার মন

    আগামী প্রজন্মকে নতুন একটি পৃথিবীর সন্ধান দিতে চাই : মাসুদ সেজান

    মুহাম্মদ এ মামুনBy মুহাম্মদ এ মামুনApril 4, 2018No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    [int-intro]দেশের এই সময়ের জনপ্রিয় নাট্যকার ও নির্মাতা মাসুদ সেজান। শৈশব থেকেই যুক্ত ছিলেন সাংস্কৃতিক চর্চায়। ছাত্ররাজনীতি, আবৃত্তি ও নাট্যর্চচা করে তিনি হয়ে উঠেছেন দেশের সংস্কৃতি-অঙ্গনের একজন অগ্রণী ব্যক্তিত্ব। ১৯৮৭ সাল থেকে তিনি নাটকের সাথে যুক্ত। সম্প্রতি তিনি নিজের নাটক, সাংস্কৃিতিক র্কমকাণ্ড, নিজের মন ও প্রাসঙ্গিক নানা বিষয় নিয়ে কথা বলেছেন মনের খবর-এর সাথে। সাক্ষাৎকার গ্রহণ করেছেন মামুন মিজানুর রহমান।
    [/int-intro]
    [int-qs]কীভাবে আপনার সাংস্কৃতিক চর্চা শুরু?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]স্কুলে পড়াকালীন সময়ে স্কাউট দলে যুক্ত হয়েছিলাম, বিভাগীয় সমাবেশের একটি অনুষ্ঠানে কবিতা আবৃত্তির মধ্য দিয়েই আমার সাংস্কৃতিক চর্চার শুরু বলা যেতে পারে। পরবর্তী সময়ে রবীন্দ্র-নজরুল-সুকান্ত জয়ন্তীতে আবৃত্তি করেছি। ছাত্র রাজনীতির সময়টাতে স্বৈরাচার বিরোধী আন্দোলনের অংশ হিসেবে পথনাটক রচনা করি এবং নির্দেশনা দিই। কলেজের প্রথম বর্ষে অধ্যয়নের সময়, জয়পুরহাট লাইব্রেরী অ্যান্ড ক্লাবের সদস্য হয়ে আমি বিশ্বসাহিত্যের ভুবনে প্রবেশ করি। বলা যেতে পারে, আমার লেখালেখি এবং সাংবাদিক জীবনের শুরুটা হয়েছিল তখন।[/int-ans]
    [int-qs]শৈশবে কী হতে চেয়েছিলেন?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]তখন সম্ভবত সপ্তম শ্রেণীতে পড়ি। একদিন জেলা শিক্ষা অফিসার আমাদের স্কুল পরিদর্শনে এসেছিলেন, তিনি সবাইকে এক এক করে প্রশ্ন করছিলেন, বড় হয়ে তুমি কী হতে চাও? স্কুলে আমার সহপাঠীদের মধ্যে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ পাইলট হবার আকাঙ্ক্ষা পোষণ করলেও আমার মনে আছে, আমি বলেছিলাম, বড় হয়ে আমি পরিচালক হতে চাই। তখন মাত্র সিনেমা দেখা শুরু করেছি, কেন আমি নায়ক না হয়ে পরিচালক হতে চেয়েছিলাম, তার ব্যাখ্যা এখনও আমার কাছে অস্পষ্ট।[/int-ans]
    [int-quote]যখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠি; আমি কবিতা পড়ি, কবিতা আমার মন ভালো করার প্রধান খাদ্য। এছাড়া আমার ছেলেকে সময় দেই, আমার মন খারাপ হলেই তাকে নিয়ে ঘুরতে যাই। সবারই নিশ্চয় একটি নিজস্ব পৃথিবী আছে, নানা হট্টগোলে সেটা আমরা ভুলে যাই। মাঝে মাঝেই নিজের পৃথিবীতে ডুব দিতে হয়। দেওয়া ভালো, নিজেকে চেনার জন্য। আপনি নিজেকে যত বেশি ভালোবাসতে পারবেন, আপনার মন তত ভালো থাকবে।[/int-quote]
    [int-qs]স্বপ্ন দেখেন? কী ধরনের স্বপ্ন?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]স্বপ্নই একজন মানুষকে বাঁচিয়ে রাখে, আমি অবশ্যই স্বপ্ন দেখি। আমি খুব করে কামনা করি, মানুষের মনের কালিমাগুলো দুর হয়ে যাক। মানুষের মধ্যে শুভচিন্তা উদয় হোক। হিংসা, লোভ, লালসা, প্রতারণা, বিশ্বাসঘাতকতা দূর করে মানুষ হয়ে উঠুক সত্য ও সুন্দরের পূজারি।[/int-ans]
    [int-qs]রাগেন? কী ধরনের পরিস্থিতিতে রাগেন?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”] অনিয়ম, নীতি ও নৈতিকতার বিপরীতে কোনো কিছু দেখলেই আমার রাগ হয়। সেটা গরীব কিংবা ধনী বলে কোনো কথা নেই, একজন রিকশাওয়ালা যদি ১০ টাকার ভাড়া ২০ টাকা চান, তাহলেও রাগ করি, আবার একজন শিল্পপতি যদি প্রভাব খাটিয়ে আমাকে আমার ন্যায্য পাওনা থেকে ঠকানোর চেষ্টা করেন অথবা হয়রানি করেন তাহলেও রাগ করি। একবার তো এক অফিসে গিয়ে এক কর্মকর্তার গায়ের ওপর তারই টেবিলে চেয়ার ছুঁড়ে মেরেছিলাম।[/int-ans]
    [int-qs]কীভাবে রাগ দমন করেন?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]একটা সময়ের পর, হয়তো কিছুটা সহ্য ক্ষমতা বেড়ে গিয়েছে, এছাড়া লক্ষ করেছি, আমি যে পয়েন্টে রাগ করছি, সেটা আশেপাশের কেউ আমার পয়েন্ট অব ভিউ থেকে নিতে পারছে না, তারা ঘটনাটি দেখছে, দেখে আমাকে একটি নেগেটিভ জায়গায় দাঁড় করানোর চেষ্টা করছে, ভেতরের ক্ষতটা খুঁজে বের করবার প্রয়োজন মনে করছে না। বলতে পারেন, সত্যের পথে না এসে, তারা বরং আমার দুর্বলতার সুযোগ নেওয়ার চেষ্টা করে। আমাকে বিপদে ফেলার ষড়যন্ত্রে লিপ্ত হয়। এগুলো আমি বুঝি, তারপরও রাগটাকে পুরোপুরি দমন করতে পারি না, ওই যে বললাম, কোনো অনিয়ম দেখলে, নীতিহীনতা দেখলেই মাথার মধ্যে কী যেন একটা হয়ে যায়।[/int-ans]
    [int-qs]স্মৃতি কাতরতায় ভোগেন, কী ধরনের স্মৃতি?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]স্মৃতি তো জীবনেরই একটা পার্ট। আমার জীবনের ভালো এবং খারাপ, সব ধরনের স্মৃতির প্রতিই আমার দুর্বলতা আছে। কারণ আমি মনে করি, আমার জীবনের প্রতিটি ঘটনাই এক একটি অভিজ্ঞতা, যে অভিজ্ঞতা ও শিক্ষার ওপর দাঁড়িয়েই আমি আজকের মাসুদ সেজান হতে পেরেছি। তবে একেবারে ছোটবেলার স্মৃতিগুলো, যেমন- বন্ধুদের সাথে খেলাধুলা, আব্বার সাথে মাছ ধরতে যাওয়ার স্মৃতিগুলো আমাকে কোথায় যেন নিয়ে যায়। আমি আবার সেই সময়টাতে ফিরে যেতে চাই।[/int-ans]
    [int-qs]আপনি তো আবৃত্তির সাথে যুক্ত ছিলেন, নতুন আবৃত্তি ও নাট্যশিল্পীদের কীভাবে মানসিক প্রস্তুতি গ্রহণ করা উচিত?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]শিল্পের শটকার্ট কোনো পথ নেই, শিল্প একটি চর্চার নাম। পড়তে হবে, শুনতে হবে, দেখতে হবে, ভালো ও মন্দের পার্থক্য বুঝতে হবে, এর কোনো বিকল্প নেই।[/int-ans]
    [int-qs]আপনি মনের যত্ন কীভাবে নেন? এক্ষেত্রে অন্যদের প্রতি আপনার পরামর্শ কী?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]যখন কাজ করতে করতে হাঁপিয়ে উঠি; আমি কবিতা পড়ি, কবিতা আমার মন ভালো করার প্রধান খাদ্য। এছাড়া আমার ছেলেকে সময় দেই, আমার মন খারাপ হলেই তাকে নিয়ে ঘুরতে যাই। সবারই নিশ্চয় একটি নিজস্ব পৃথিবী আছে, নানা হট্টগোলে সেটা আমরা ভুলে যাই। মাঝে মাঝেই নিজের পৃথিবীতে ডুব দিতে হয়। দেওয়া ভালো, নিজেকে চেনার জন্য। আপনি নিজেকে যত বেশি ভালোবাসতে পারবেন, আপনার মন তত ভালো থাকবে।[/int-ans]
    [int-qs]হতাশায় ভোগেন? হতাশা কাটাতে কী করেন?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]হ্যাঁ, ভুগি তো। মাঝে মধ্যেই মনে হয়, কোথায় আছি, কাদের সঙ্গে আছি, কী করছি এইসব। আমি হতাশা কাটাতে আবারও কাজে মন দেই। আমি বিশ্বাস করি, আমার কাজের মধ্য দিয়েই একদিন সব সত্য উদঘাটিত হবে। বিভ্রান্তরা সুস্থতার পথে ফিরে আসবে।[/int-ans]
    [int-qs]সুস্থ মনের জাতি গঠনে আমাদের করণীয় কী?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]প্রথমেই আমাদের শিক্ষাব্যবস্থাকে ঢেলে সাজাতে হবে। পাশ্চাত্য বা নকল সংস্কৃতি নয়, আমাদের নিজস্ব সংস্কৃতির দিকে ফিরতে হবে। সর্বোপরি, একটি ন্যায় বিচারের রাষ্ট্রীয় অবকাঠামো গড়ে তুলতে হবে। আমার ধারণা, তাহলেই যারা অসুস্থ, তারা এই তিনটি গুরুত্বপূর্ণ উদ্যোগের মধ্য দিয়েই সুস্থ হয়ে উঠবেন।[/int-ans]
    [int-qs]এই মুহুর্তে কী নাটক নির্মাণ করছেন? এছাড়া নতুন কোনো কাজ?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]এনটিভিতে প্রতি সোম ও মঙ্গলবার রাত ৮টা ২০মিনিটে ‘ডুগডুগি’ নামে আমার একটি ধারাবাহিক নাটক প্রচার হচ্ছে। এপ্রিলের মাঝামাঝি সময় থেকে বাংলাভিশনে আমার অারো একটি ধারাবাহিক নাটক ‘খেলোয়াড়’ এর প্রচার শুরু হবে, মূলত এই দুইটি কাজ নিয়েই এখন ব্যস্ত সময় কাটছে। এর বাইরে আগামী ঈদের জন্য দু’একটি কাজ করতে পারি, তারও প্রস্তুতি নিচ্ছি।[/int-ans]
    [int-qs]আপনার জীবনের লক্ষ্য কী?[/int-qs]
    [int-ans name=”মাসুদ সেজান”]খুব ছোট্ট করে বললে, আমি আমার জীবনে যা দেখলাম, শিখলাম, বুঝলাম তা নিয়ে তিনটি চলচ্চিত্র নির্মাণ করতে চাই, যার মধ্য দিয়ে আমি আমাকেই পেছনে ফিরে দেখব এবং আমার আগামী প্রজন্মকে নতুন একটি পৃথিবীর সন্ধান দেব।[/int-ans]

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleবাংলাদেশে অটিজম চিকিৎসার আদর্শ কেন্দ্র ইপনা
    Next Article শৈশবের মানসিক অবহেলা যেভাবে পারস্পরিক সম্পর্কে বিরূপ প্রভাব ফেলে
    মুহাম্মদ এ মামুন

    Related Posts

    মানুষ বদলালেই কেবল পৃথিবী বদলাবে

    August 5, 2023

    মানসিক সমস্যার সঙ্গে লড়েছেন পাঠান অভিনেত্রী দীপিকা

    January 26, 2023

    ভেঙে পড়েছিলেন বিরাট, মানসিক স্বাস্থ্যের দিকে নজর দিতে পরামর্শ

    August 23, 2022
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার September 20, 2026

    শিশুদের পড়াশোনায় মনোযোগ বাড়াতে করণীয়

    “আমার সন্তান পড়ালেখা করতে চায় না, অন্য সব কিছুতে মনোযোগ ঠিকই থাকে, পড়তে বসলে আর…

    মানুষের সঙ্গে মিশতে চরম বিরক্ত লাগে- কী করতে পারি?

    থেরাপিস্টের বিকল্প এআই ব্যবহারে নিয়ন্ত্রণ আনছে ক্যালিফোর্নিয়া

    আবেগ নিয়ন্ত্রণ কেন প্রয়োজন?

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.