Close Menu
    What's Hot

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Facebook X (Twitter) Instagram
    Saturday, October 24
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কোভিড পরবর্তী মানসিক সমস্যা: করণীয়
    করোনায় মনের সুরক্ষা

    কোভিড পরবর্তী মানসিক সমস্যা: করণীয়

    ডা. শাহানা পারভীনBy ডা. শাহানা পারভীনMay 11, 2021No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কোভিড পরবর্তী মানসিক সমস্যা: করণীয়
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মহামারি কিংবা অতিমারি যে নামেই আখ্যায়িত করুন না কেন বিশ্বব্যাপী করোনা এখন এক ভয়াল আতঙ্ক। দ্বিতীয় দফা করোনার ঢেউ ছড়িয়ে পড়ছে বিশ্বের এপ্রান্ত থেকে ও-প্রান্তে। করোনার কারণে সবাই আতঙ্কিত শারীরিক স্বাস্থ্য আর অর্থনৈতিক বিপর্যয় নিয়ে। কিন্তু এ মহামারি মানসিক স্বাস্থ্যের ওপরও খুব নীরবে প্রভাব ফেলে চলছে।

    এ বিষয়টি নিয়ে ভাবতে হবে এখন থেকেই। কারণ আমরা যদি অতীতের দিকে দৃষ্টি দেই তাহলে দেখতে পাব যেকোনো মহামারি পরবর্তী সময়ে মানসিক স্বাস্থ্যেরও ব্যাপক বিপর্যয় ঘটে। স্প্যানিশ ফ্লু (১৯১৮-১৯২০) মহামারি শেষে মানসিক রোগীদের অ্যাসাইলামে ভর্তি ও আত্মহত্যার হার বেড়ে গিয়েছিল অনেক বেশি। বর্তমানে কোভিড-১৯ বিপর্যয় এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ঝুঁকিগুলো মানুষের প্রতিদিনের জীবনের স্বাভাবিক ছন্দকে ব্যাহত করছে, ভঙ্গুর করে দিচ্ছে তাদের প্রতিরোধ ক্ষমতাকে।

    ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের স্কুল অব মেডিসিনের সাইকিয়াট্রির অধ্যাপক Teodor Postolache এ
    বিষয়ে বলেছেন, কোভিড আক্রান্ত ৩০-৫০% লোক কোভিড থেকে সেরে ওঠার পর কোনো না কোনো মানসিক সমস্যার ঝুঁকিতে পড়ছেন। পড়াশোনা কিংবা কর্মক্ষেত্রে অমনোযোগিতা, ঘুমের সমস্যা থেকে শুরু করে উদ্বেগ, বিষণ্ণতা, সাইকোসিস, কোগনিটিভ বৈকল্য-যেকোনো কিছু হতে পারে।

    শুধু মানসিক নয় নিউরোলজিক্যাল সমস্যাও প্রকট হয়ে উঠছে। জিনগত প্রভাবের পাশাপাশি মানসিক চাপের মাত্রা বা ধরন যা কিনা ব্যক্তি বিশেষের ব্রেইনের নিউরাল সিগনালের গঠনকে পরিবর্তন করে দিতে পারে। পর্যালোচনায় দেখা যায় মহামারির পরবর্তী মানসিক স্বাস্থ্য বিপর্যয় বিভিন্নভাবে আসতে পারে। যেমন:

    • যারা আগে থেকেই গুরুতর মানসিক রোগের জন্য ঝুঁকিপর্ণূ অথবা আগে থেকেই মানসিক রোগে ভুগছেন তাদের ক্ষেত্রে তীব্রতা বেড়ে যাওয়া।
    • মানসিক চাপ বা আঘাতজনিত কারণে সমস্যা তৈরি হওয়া-অ্যাকিউট স্ট্রেস ডিজঅর্ডার, পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার অথবা অ্যাডজাস্টমেন্ট ডিজঅর্ডার।
    • স্ট্রেস ডিজঅর্ডারের মতো রোগের লক্ষণ প্রকাশ পাওয়া। কোভিড পরবর্তী মানসিক সমস্যা তাৎক্ষণিক অথবা দীর্ঘমেয়াদি এবং বিলম্বে শুরু হতে পারে।

    কী কী লক্ষণ দেখা যায়?
    যাদের চিকিৎসা নিবিড় পরিচর্যা কেন্দ্র পর্যন্ত গড়িয়েছে তারা তো বটেই আবার খুব অল্প লক্ষণ, অর্থাৎ হাসপাতালে ভর্তি হতে হয়নি এমন মানুষরাও করোনা পরবর্তী মানসিক সমস্যায় অল্প-বিস্তর ভুগছেন। করোনা থেকে সেরে ওঠা প্রতি তিনজনে একজন কোনো না কোনো মানসিক কিংবা স্নায়বিক সমস্যার মুখোমুখি হচ্ছেন। মাংসপেশির অতিরিক্ত দুর্বলতার কারণে স্বাভাবিকভাবে হাঁটা সম্ভব নাও হতে পারে। কথা শুরু করে খেই হারিয়ে ফেলা, প্রয়োজনীয় শব্দ গুছিয়ে আনতে না পারা, স্মৃতির সমস্যা ইত্যাদি।

    করোনা পরবর্তী সাধারণ দুর্বলতাটি সময়ের সাথে ধরন পাল্টে মাথা ব্যথা, মাথা ঘুরানো, খবারের স্বাদ-গন্ধ হারিয়ে ফেলা থেকে শুরু করে গুরুতর মানসিক রোগে রূপান্তরিত হতে পারে। এছাড়াও দেখা যায় কোভিড ফগ কিংবা অঙ্গ-প্রত্যঙ্গ অসাড় লাগা। রোগীর ভাষায় শুনি-“যখন করোনা হয়েছিল তখন আমার শ্বাস নিতে ভীষণ কষ্ট হতো। আর এখন করোনার জীবাণুুমুক্ত হওয়ার পর আমি ঠিকমতো চিন্তা করতে পারি না, মনোযোগ দিতে পারি না, অল্পতেই ধৈর্যচ্যুতি ঘটে।”

    মানসিক সমস্যায় আক্রান্তদের মধ্যে প্রায় পঞ্চাশ শতাংশর মধ্যে গুরুতর বিষণ্ণতার লক্ষণ এবং পয়ঁত্রিশ শতাংশের মধ্যে উদ্বেগের লক্ষণ আছে।

    উদ্বেগ
    অতিরিক্ত ভয়, বাইরে থেকে বিপদের আশঙ্কা, প্যানিক অ্যাটাক, নির্দিষ্ট জায়গা অথবা পরিস্থিতি এড়িয়ে চলার প্রবণতা, অস্থিরতা, বুক ধড়ফড়, অতিরিক্ত ঘামানো, খিটখিটে মেজাজ ইত্যাদি। শুচিবাই-সংক্রামক রোগ থেকে বাঁচার জন্য বারবার হাত ধোয়া, অতিরিক্ত পরিষ্কার-পরিচ্ছন্নতার চর্চা মহামারি শেষে শুচিবাই রোগে পরিণত হতে পারে। আর যাদের আগে থেকে আছে তাদেরও মাত্রা বেড়ে যাওয়ার সম্ভাবনা আছে।

    বিষণ্ণতা
    মন খারাপ, খাবারের রুচির পরিবর্তন, ঘুমের সমস্যা, যৌন চাহিদা কমে যাওয়া, নিরাশা, সহায়হীন বোধ করা, অসন্তুষ্টি, আত্মহত্যার চিন্তা ইত্যাদি দেখা গিয়েছে।

    ম্যানিয়া
    যাদের আগে থেকে বাইপোলার মুড ডিজঅর্ডার আছে তারা এ সময় অতি আত্মবিশ্বাসে বেপরোয়া হয়ে উঠতে পারেন যা তাদের প্রয়োজনীয় চিকিৎসা গ্রহণকে বাধাগ্রস্ত করতে পারে এবং সামাজিক  ‍দূরত্বের নিয়মকানুন না মানার কারণে অন্যদেরও করোনা সংক্রমণের ঝুঁকি বেড়ে যায়।

    স্কিজোফ্রেনিয়া
    এ রোগীদের ভেতর-বাহির দু-জগতেই করোনা চলাকালীন এবং পরে বিভিন্ন লক্ষণ যেমন-সন্দেহ প্রবণতা, হ্যালুসিনেশন এমনকি অন্যদের থেকে বিছিন্ন হয়ে যাওয়ার লক্ষণ বেড়ে গিয়েছে। পরিবর্তিত পরিস্থিতিতে খাপ খাওয়াতে ব্যর্থ হয়ে বেড়ে যাচ্ছে মাদকের অতিরিক্ত ব্যবহার।

    স্বাস্থ্যকর্মীরা আছেন বাড়তি ঝুঁকিতে
    সাধারণ মানুষ তো বটেই বিশ্বব্যাপী স্বাস্থ্যকর্মীরা কম নয় বরং আরো বেশি চাপে আছেন। রোগীদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ, অপ্রতুল চিকিৎসা সরঞ্জাম দিয়ে অধিক সংখ্যক রোগীর মধ্যে সুষম বণ্টন করতে গিয়ে হিমশিম খাওয়া, সিদ্ধান্ত গ্রহণের জটিলতা, অতিরিক্ত চাপ নিয়ে কাজ করা, কাজের জায়গা পরিবর্তন, পরিবার, আত্মীয়-স্বজন ও বন্ধু-বান্ধবের সঙ্গে সম্পর্ক সঠিকভাবে বজায় রাখা, পাশাপাশি নিজের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের মধ্যে সমন্বয় করা-এতসব বিষয়ে ভারসাম্য রাখতে গিয়ে একজন স্বাস্থ্যকর্মী মানসিক এবং নৈতিকভাবেও বিপর্যস্ত হতে পারেন। এছাড়াও আমাদের দেশে চিকিৎসকরা সামাজিক স্টিগমার শিকারও হয়েছেন। চীনের চৌত্রিশটি হাসপাতালের ১২৫৭ জন চিকিৎসা কর্মীর, বিশেষ করে ফ্রন্টলাইনে কর্মরত নারী ও সেবিকাদের ওপর গবেষণা থেকে প্রাপ্ত তথ্য তাই সমর্থন করে।

    কী করণীয়?
    কে কতদিনে সেরে উঠবেন এ বিষয়টি এখনো অজানা। তবে অন্যান্য ভাইরাসজনিত মহামারি পরবর্তী স্নায়বিক জটিলতার ক্ষেত্রে দেখা গিয়েছে এসব সমস্যা আঠারো মাসের অধিক সময় থাকতে পারে। তাই কালক্ষেপণ না করে মানসিক সমস্যায় আক্রান্তদের সঠিকভাবে চিহ্নিতকরণ ও তাদের যথাযথ মানসিক চিকিৎসা সেবার আওতায় আনা প্রয়োজন। হাসপাতাল থেকে ছাড়া পাবার পর তাদের মানসিক স্বাস্থ্য পর্যবেক্ষণে রাখা যেতে পারে। যাদের করোনা হচ্ছে তাদের সম্ভাব্য মানসিক এবং স্নায়বিক জটিলতা সম্পর্কে আক্রান্ত এবং পরিবারের সদস্যদের প্রাথমিক ধারণা ও করণীয় দিয়ে রাখা যেতে পারে।

    নিজের এবং অন্যদের যত্ন
    এ সময়ে কিছু পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে। আমরা চাইলেও তার সমাধান করতে পারব না। কিন্তু কিছু বিষয় চাইলেই আমরা নিয়ন্ত্রণ করতে পারি। অন্তত করোনা পরবর্তী মানসিক জটিলতা প্রতিরোধের চেষ্টা করা যায়। যেমন:

    • পত্রিকা, টিভিতে খবর প্রথমে কম করে দেখবেন এবং সময়ের সঙ্গে ধীরে ধীরে তা বাড়াবেন। যেমন ফেসবুকসহ অন্যান্য সোশ্যাল মিডিয়ার প্রতিদিনের ব্যবহার সীমিত করা, দুঃখজনক ঘটনা নিয়ে বারবার বিভিন্ন জনের সাথে আলোচনা না করা। মোট কথা তথ্যের ভারে ভারাক্রান্ত না হয়ে শুধু প্রয়োজনীয় তথ্যটকু মাথায় রাখুন।
    • তাদের সঙ্গে আমরা থাকব তবে আস্তে আস্তে করোনা পূর্ববর্তী সময়ের মতো নিজেদের কাজ নিজেরা করার চর্চা বাড়াবেন।
    • মানসিক সহায়তাদানকারী সাহায্য সংস্থাগুলোর সঙ্গে তাদের যোগাযোগ করিয়ে দিতে পারি।
    • শারীরিক যত্ন ও মানসিক সমস্যার কথা মাথায় রেখে তাদের প্রাত্যহিক কাজের রুটিন নতুন করে করা যেতে পারে।
    • তাদের প্রয়োজনীয় চিকিৎসা বিষয়ে সহায়তা এবং আশ্বাস প্রদান।
    • পূর্বের কোনো মানসিক রোগের লক্ষণ বেড়ে যাচ্ছে কিনা কিংবা নতুন করে কোনো ধরনের মানসিক সমস্যার উদ্ভব হচ্ছে কিনা তা খেয়াল রাখা। আত্মহত্যার ঝুঁকিও মাথায় রাখা জরুরি। এরকম কোনো সমস্যা দেখা দিলে সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হতে হবে। প্রয়োজনীয় ওষুধ এবং সাইকোথেরাপির সহায়তা নিতে হবে।
    • প্রয়োজনে অর্থনৈতিক সাহায্য, পারিবারিক কাজ, পড়াশোনা বা কাজের জায়গায় সাহায্য দেয়া।
    • নতুন কোনো শখের কাজে করতে চাইলে উৎসাহ প্রদান।
    • জরুরিভিত্তিতে মানসিক স্বাস্থ্যসেবা পাওয়া যায় এমন প্রতিষ্ঠানের ঠিকানা অথবা হটলাইনের সঙ্গে সংযুক্ত থাকতে পারেন।
    • নিজের ভেতরের উদ্বেগ, বিষণ্ণতা বা চাপ নিজে মোকাবিলা করতে না পারলে প্রফেশনালদের সাহায্য নিতে হবে। বাইরে যাওয়া সম্ভব না হলে বিকল্প হিসেবে টেলি সাইকিয়াট্রির সাহায্যও নেয়া যায়।

    এছাড়াও নিজের শরীরের যত্ন নেয়া জরুরি। আগে থেকে কোনো অসুখ থাকলে তার চিকিৎসা চালিয়ে নিন। প্রতিদিন কিছু শারীরিক ব্যায়াম করুন। খাবার, ঘুম ও দৈনন্দিন কাজের রুটিন মেনে চলুন। পরস্পরের সঙ্গে ফোন, ভিডিও কলের মাধ্যমে যোগাযোগ রক্ষা করুন।

    হতাশা, উদ্বেগ বা মানসিক চাপ কমাতে অ্যালকোহল বা অন্য কোনো মাদক দ্রব্যের সাহায্য নেয়া থেকে বিরত থাকনু। প্রয়োজনে উদ্বেগ কমাতে শিথিলায়নের (রিলাক্সেশন থেরাপি) চর্চা করতে পারি। ডায়েরি লেখা, যে যার ধর্মমতে প্রার্থনা করতে পারেন।

    মনে রাখবেন করোনা পরবর্তী মানসিক চাপে আপনি একাই ভুগছেন না, আপনার সাথে সারা বিশ্বে অসংখ্য মানুষও ঠিক এ মুহূর্তে উদ্বেগ, বিষণ্ণতা অথবা পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডারের সঙ্গে লড়াই করে যাচ্ছেন। তবে আশার কথা হচ্ছে একসময় এ সমস্যাগুলো কাটিয়ে উঠে জীবনের স্বাভাবিক ছন্দ ফিরে পাচ্ছে বেশিরভাগ আক্রান্ত। প্রয়োজন দ্রুততম সময়ে সঠিক পদক্ষেপ/চিকিৎসা। করোনা মহামারি কবে পৃথিবী থেকে বিদায় নেবে তা যেমন অনিশ্চিত তেমনি করোনাত্তোর পৃথিবীতে মানসিক বিপর্যয়ের সঠিক চিত্র পেতে আমাদের অপেক্ষা করতে হবে আরো অনেক দিন।

    সূত্র: লেখাটি মনের খবর মাসিক ম্যাগাজিনে প্রকাশিত।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকরোনা মহামারীর এই দুঃসময়ে আধ্যাত্মিকতা আনতে পারে মানসিক শান্তি
    Next Article আমি কি মানসিক ভাবে বিকারগ্রস্থ?
    ডা. শাহানা পারভীন

    সহকারী অধ্যাপক, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট।

    Related Posts

    দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    October 1, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    September 24, 2026

    মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    June 24, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 24, 2026

    এআই নির্ভরতায় মানুষের আবেগের প্রকাশ কী বাধাগ্রস্ত হবে?

    এআই (AI) কী মানুষের মন জন্মলগ্ন থেকেই অনুসন্ধিৎসু। চিন্তার অনুশীলনের মাধ্যমে মানুষ তার কৌতূহল নিবৃত্ত…

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.