Close Menu
    What's Hot

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 14
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 12, 2026

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      Recent

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

      মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 13, 2026

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      Recent

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      নিজের পরিবার ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে আমি সহ্য করতে পারি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে
    সাক্ষাৎকার

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    Moner KhaborBy Moner KhaborOctober 14, 2026Updated:October 14, 2026No Comments5 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আব্দুর রহমত মোল্যা
    আব্দুর রহমত মোল্যা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক স্বাস্থ্য নিয়ে সচেতন থাকুক। এজন্য সাধারণ মানুষের মাঝে আদৌ মানসিক স্বাস্থ্য সম্পর্কে কোনো ধারণা আছে কিনা সেটা জানতে মনের খবর প্রায়ই একেবারে প্রান্তিক মানুষের মুখোমুখি হয়। এবার আমরা একজন বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্টের মুখোমুখি হয়েছিলাম। তার নাম আব্দুর রহমত মোল্যা। তার কাছে জানতে চেয়েছি মানসিক স্বাস্থ্যের খুঁটিনাটি নানা বিষয়। তার সাথে কথা বলেছেন, মনের খবরের প্রতিবেদক মো. আবদুর রহমান।

    মনের খবর: আসসালামু আলাইকুম।

    আব্দুর রহমত মোল্যা: ওয়ালাইকুম আসসালাম।

    মনের খবর: কেমন আছেন?

    আব্দুর রহমত মোল্যা: এইতো আলহামদুলিল্লাহ ভালো আছি।

    মনের খবর: আপনার কাজ ও ব্যক্তিগত জীবন নিয়ে আমরা কিছু বিষয় জানতে চাচ্ছিলাম।

    আব্দুর রহমত মোল্যা: জি বলেন। আমি আমার সাধ্যমতো তথ্য দিয়ে সহায়তা করবো।

    মনের খবর: একজন বিজনেস ডেভেলপমেন্ট কনসালট্যান্ট হিসেবে আপনার কাজের কোন দিকটি মানসিকভাবে সবচেয়ে চ্যালেঞ্জিং?

    আব্দুর রহমত মোল্যা: আমার কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং বিষয় হলো বিভিন্ন মানুষের প্রত্যাশা বোঝা এবং একই সঙ্গে ব্যবসার লক্ষ্য পূরণ করা। অনেক সময় চেষ্টা করেও প্রত্যাশিত ফল পাওয়া যায় না। তখন ধৈর্য ধরে পরিস্থিতি বিশ্লেষণ করে আবার নতুনভাবে কাজ করতে হয়।

    আরও দেখুন…

    • কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    মনের খবর: আপনার পেশাগত জীবনে কখনো অতিরিক্ত মানসিক চাপ বা বার্নআউট অনুভব করেছেন? করলে কীভাবে সামলেছেন?

    আব্দুর রহমত মোল্যা: হ্যাঁ, কাজের চাপ বেশি হলে মানসিকভাবে কিছুটা ক্লান্তি অনুভব করেছি। তখন কাজগুলো অগ্রাধিকার অনুযায়ী ভাগ করেছি, প্রয়োজন হলে বিরতি নিয়েছি এবং নিজের সময়টাকে একটু গুছিয়ে নিয়েছি। এতে আবার মনোযোগ দিয়ে কাজে ফিরতে পেরেছি।

    মনের খবর: কাজের চাপ আপনার ঘুম, ব্যক্তিগত জীবন বা সম্পর্কের ওপর কী ধরনের প্রভাব ফেলে?

    আব্দুর রহমত মোল্যা: অতিরিক্ত কাজের চাপ থাকলে স্বাভাবিকভাবেই ব্যক্তিগত সময় কিছুটা কমে যায় এবং বিশ্রামেও প্রভাব পড়তে পারে। তাই আমি চেষ্টা করি কাজ ও ব্যক্তিগত জীবনের মধ্যে একটি ভারসাম্য রাখতে এবং কাজের বিষয়গুলো সবসময় ব্যক্তিগত জীবনে নিয়ে না যেতে।

    মনের খবর: বারবার প্রত্যাখ্যান বা ব্যবসায়িক ব্যর্থতা একজন কনসালট্যান্টের আত্মবিশ্বাস ও মানসিক অবস্থাকে কীভাবে প্রভাবিত করে?

    আব্দুর রহমত মোল্যা: বারবার প্রত্যাখ্যান অবশ্যই আত্মবিশ্বাসে সাময়িকভাবে প্রভাব ফেলে। তবে আমি এটাকে ব্যর্থতা হিসেবে না দেখে শেখার সুযোগ হিসেবে দেখি। কোথায় ভুল হয়েছে সেটা বুঝে পরবর্তিতে আরও ভালোভাবে চেষ্টা করি।

    মনের খবর: মানসিক চাপ কমাতে আপনি ব্যক্তিগতভাবে কোন অভ্যাসগুলো অনুসরণ করেন?

    আব্দুর রহমত মোল্যা: আমি কাজগুলো পরিকল্পনা করে করার চেষ্টা করি, পর্যাপ্ত বিশ্রাম নিই এবং কাজের বাইরে পরিবার ও কাছের মানুষের সঙ্গে সময় কাটাই। পাশাপাশি প্রয়োজন হলে কিছু সময় নিজের জন্য রাখি।

    মনের খবর: কাজের চাপের সময়ে কোন বিষয়গুলো আপনাকে সবচেয়ে বেশি সাহায্য করে?

    আব্দুর রহমত মোল্যা: পরিকল্পনা, সময় ব্যবস্থাপনা এবং সহকর্মীদের সহযোগিতা আমাকে সবচেয়ে বেশি সাহায্য করে। পাশাপাশি সমস্যাকে একসঙ্গে না দেখে ধাপে ধাপে সমাধান করার চেষ্টা করি।

    মনের খবর: পেশাগত জীবনে মানসিক সুস্থতা বজায় রাখতে কোন বিষয়গুলোকে অগ্রাধিকার দেওয়া উচিত বলে আপনি মনে করেন?

    আব্দুর রহমত মোল্যা: ঘুম, বিশ্রাম, সময় ব্যবস্থাপনা, পরিবার ও সামাজিক সম্পর্ক এবং নিজের মানসিক অবস্থার প্রতি সচেতন থাকা—এসবকে গুরুত্ব দেওয়া উচিত। প্রয়োজনে মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়াও স্বাভাবিক বিষয় হিসেবে দেখা উচিত।

    মনের খবর: কোম্পানিগুলো কর্মীদের মানসিক স্বাস্থ্য ভালো রাখতে বাস্তবে কী কী পদক্ষেপ নিতে পারে?

    আব্দুর রহমত মোল্যা: কর্মীদের জন্য স্বাস্থ্যকর কর্মপরিবেশ তৈরি করা, কাজের চাপ বাস্তবসম্মত রাখা, পর্যাপ্ত ছুটি ও বিশ্রামের সুযোগ দেওয়া এবং প্রয়োজনে কাউন্সেলিং বা মানসিক স্বাস্থ্য সহায়তার ব্যবস্থা করা যেতে পারে। এরমধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো কর্মীদের কথা মনোযোগ দিয়ে শোনা।

    মনের খবর: আপনার ক্যারিয়ারে এমন কোনো ঘটনা আছে কি, যা মানসিক স্বাস্থ্য সম্পর্কে আপনার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করেছে?

    আব্দুর রহমত মোল্যা: কাজের মাধ্যমে বিভিন্ন মানুষের সঙ্গে কথা বলতে গিয়ে আমি বুঝেছি, বাইরে থেকে একজন মানুষকে যতটা স্বাভাবিক মনে হয়, ভেতরে সে ততটাই চাপের মধ্যে থাকতে পারে। এই অভিজ্ঞতা আমাকে বুঝিয়েছে যে মানসিক স্বাস্থ্যের বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে শোনা এবং বোঝা খুব প্রয়োজন।

    মনের খবর: সাফল্যের পেছনে ছুটতে গিয়ে মানুষ মানসিক স্বাস্থ্যের কোন বিষয়গুলো সবচেয়ে বেশি উপেক্ষা করে?

    আব্দুর রহমত মোল্যা: অনেকেই নিজের বিশ্রাম, ঘুম, পরিবার ও মানসিক অবস্থাকে উপেক্ষা করে শুধু সাফল্যের দিকে ছুটতে থাকে। কিন্তু দীর্ঘমেয়াদে ভালোভাবে এগিয়ে যেতে হলে মানসিক ও শারীরিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হয়।

    মনের খবর: একজন উচ্চাকাঙ্ক্ষী পেশাজীবী কীভাবে ক্যারিয়ার গ্রোথ ও মানসিক সুস্থতার মধ্যে ভারসাম্য রাখতে পারেন?

    আব্দুর রহমত মোল্যা: লক্ষ্য থাকা অবশ্যই জরুরি, কিন্তু সেই লক্ষ্য অর্জনের জন্য নিজের সুস্থতাকে বিসর্জন দেওয়া উচিত নয়। বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ, সময়ের সঠিক ব্যবহার, বিশ্রাম এবং ব্যক্তিগত জীবনের জন্য সময় রাখা—এসবের মাধ্যমে ভারসাম্য রাখা সম্ভব।

    মনের খবর: আপনার তরুণ বয়সের নিজেকে যদি মানসিক স্বাস্থ্য নিয়ে একটি পরামর্শ দিতে পারতেন, কী বলতেন?

    আব্দুর রহমত মোল্যা: আমি বলতাম—সবকিছু একসঙ্গে ঠিক করতে হবে এমন চাপ নিও না। নিজের প্রতি ধৈর্য রাখো, ব্যর্থতাকে শেখার অংশ হিসেবে নাও এবং প্রয়োজন হলে অন্যের সাহায্য চাইতে দ্বিধা করো না।

    মনের খবর: আমাদের দর্শকদের জন্য মানসিক স্বাস্থ্য নিয়ে আপনার সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তাটি কী?

    আব্দুর রহমত মোল্যা: আমার বার্তা হলো—মানসিক স্বাস্থ্যকে অবহেলা করবেন না। মন খারাপ, অতিরিক্ত চাপ বা মানসিক সমস্যাকে লুকিয়ে না রেখে বিশ্বাসযোগ্য মানুষের সঙ্গে কথা বলুন এবং প্রয়োজন হলে পেশাদার সহায়তা নিন। মানসিকভাবে ভালো থাকা জীবনের সফলতারই একটি গুরুত্বপূর্ণ অংশ।

    মনের খবর: আমাদেরকে তথ্য দিয়ে সহায়তা করার জন্য আপনাকে আসংখ্য ধন্যবাদ।

    আব্দুর রহমত মোল্যা: ঠিক আছে আপনাকেও ধন্যবাদ।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

     

     

    কর্মক্ষেত্রে মানসিক চাপ কমানোর উপায় কর্মক্ষেত্রে মানসিক স্বাস্থ্য কাজ ও ব্যক্তিগত জীবনের ভারসাম্য পেশাগত জীবনে বার্নআউট মোকাবিলা বার্নআউট মানসিক চাপ মানসিক স্বাস্থ্য সাক্ষাৎকার
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশিশুদের ওয়েলবিয়িং
    Moner Khabor

    Related Posts

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    October 12, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার October 14, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক…

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.