Close Menu
    What's Hot

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

    Facebook X (Twitter) Instagram
    Thursday, November 12
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      আন্তর্জাতিক November 10, 2026

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      Recent

      সাফল্যের চাহিদায় মানসিক স্বাস্থ্যঝুঁকিতে চীনের কিশোরা।

      উইমেন স্কোয়াডের সচেতনতামূলক সেশন অনুষ্ঠিত হয়েছে।

      আমাদের চিকিৎসকদের প্রশিক্ষণ ও ফেলোশিপের সুযোগ দিচ্ছে চীন-পাকিস্তান।

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      যৌন স্বাস্থ্য November 10, 2026

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      Recent

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      শিশুর অবাধ্যতা: আজকের ছোটো সমস্যা, নাকি আগামী দিনের বড়ো সংকেত?

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর November 10, 2026

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      Recent

      উঁচু জায়গায় উঠলে পা কাঁপতে শুরু করে

      কর্মব্যস্ততা প্রভাব ফেলে যৌনজীবনে

      ছোট ভাইয়ের সন্দেহ, কেউ তার ক্ষতি করবে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      মনোসামাজিক বিশ্লেষণ November 10, 2026

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      Recent

      পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

      মানসিক চাপ বেশি হলে কাউন্সেলিংয়ের সাহায্য নিতে হবে।

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. November 10, 2026

      ডোনাল্ড জে. ট্রাম্প

      Recent

      ডোনাল্ড জে. ট্রাম্প

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ November 11, 2026

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      Recent

      অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

    মনের খবরমনের খবর
    You are at:Home » আমি কি বিয়ে করতে পারবো?
    দিনের চিঠি

    আমি কি বিয়ে করতে পারবো?

    প্রতিবেদক, মনের খবরBy প্রতিবেদক, মনের খবরJune 17, 2021No Comments4 Mins Read2 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    আমি কি বিয়ে করতে পারবো?
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের প্রতিদিনের জীবনে ঘটে নানা ঘটনা, দুর্ঘটনা। যা প্রভাব ফেলে আমাদের মনে। সেসবের সমাধান নিয়ে মনের খবর এর বিশেষ আয়োজন ‘প্রতিদিনের চিঠি’ বিভাগ। এই বিভাগে প্রতিদিনই আসছে নানা প্রশ্ন। আমাদের আজকের প্রশ্ন পাঠিয়েছেন – রুভেল

    প্রশ্ন: আদাব, আমার নাম রুভেল, বয়স ৩২ বছর, অবিবাহিত। আমি ২০১৩ সালে ইউকে তে যাই পড়াশুনা (গ্রাজুয়েসন) করার জন্য। কিন্তু ২০১৩ সালে মানুষিক ভাবে অসুস্থ হয়ে পরি। তাই পড়াশুনা অসমাপ্ত রেখেই দেশে ফিরে আসতে বাধ্য হই। এক বছর চিকিৎসা করার পর আমি দেশে একটা প্রতিষ্ঠান থেকে আমার গ্রাজুয়েসন শেষ করে এমবিএ করি।

    আমার চিকিৎসা এখনো চলছে। বর্তমানে আমি একটা বেসরকারি কোম্পানিতে ছোট একটা চাকরি করছি। কিছু দিন আগে আমি Youtube এ আপনার একটা ভিডিও দেখে বুজতে ও জানতে আমি পারি, আমি সিজোফ্রেনিয়ায় আক্রান্ত ছিলাম এবং একটা সময় এই রোগের সবগুলো লক্ষণই আমার মধ্যে ছিল।

    আমার চিকিৎসকের কাছে জানতে চাইলে তিনিও বলেন আমি Mild schizophrenia তে আক্রান্ত ছিলাম। এখন আমার মধ্যে schizophrenia এর কোন লক্ষণ নেই । তবুও তিনি আমাকে একটি ঔষধ সারাজীবন চালিয়ে যেতে বলেছেন। যা হল- Aripiprazole10mg tablet 0+0+1।

    ইউকেতে থাকার সময় আমি গাঁজাতে আসক্ত হয়ে গিয়ে ছিলাম এবং প্রায় প্রতিদিন গাঁজা খেতাম। যা আমি ডাক্তারের কাছে বলি নাই। এবং আমার পিতাও schizophrenia তে আক্রান্ত ছিলেন। আমার মায়ের একক চেষ্টায় এবং ডাক্তারের সহযোগিতায় আমি সুস্থ হয়েছি। তবে সিদ্ধান্তহীনতায় এখনো ভুগি।

    এখন আমার প্রশ্ন হলঃ

    ১। আমি কি কোনদিন ঔষধ বন্ধ করতে পারবো?

    ২। গাঁজার কারণে কি আমার schizophrenia হয়েছিল?

    ৩। আমি কি মেডিটেশন করতে পারবো?

    ৪। আমি কি বিয়ে করতে পারবো?

    আপনার মতামত দিলে কৃতজ্ঞ থাকব। রুভেল।

    উত্তর: রুভেল আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রশ্ন করার জন্য। আপনার প্রথম প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি আপনার দ্বিতীয় প্রশ্নে নিয়ে একটু কথা বলতে চাই। গাঁজার কারণে কি আমার সিজোফ্রেনিয়া হয়েছে?

    সিজোফ্রেনিয়া একটা আলাদা রোগ। তবে সিজোফ্রেনিয়ার কারণে যে সমস্ত সিন্টম বা প্রোব্লেম হয় গাঁজা বা এ জাতীয় মাদক গ্রহণের কারণে ঠিক একই জাতীয় সিন্টম হতে পারে বা হয়। সুতরাং গাঁজা বা গাঁজা জাতীয় অন্যান্য মাদকদ্রব্য যদি বন্ধ করতে পারেন তাহলে আপনার এ জাতীয় সমস্যা আর হবে না।

    যদি গাঁজা বা এ জাতীয় মাদকদ্রব্য বন্ধ করার পরও সমস্যা থাকে তাহলে শুধুই মাদকদ্রব্যের কারণেই এই রোগ হয়েছে তা ভাবা যাবে না। তখন সিজোফ্রেনিয়া রোগটাকে আলাদা করে দেখতে হবে যে এটা আসলে সিজোফ্রেনিয়া কি না?

    একটা জিনিস মনে রাখবেন যাদের সিজোফ্রেনিয়া রোগ হয় তাদের মধ্যে গাঁজা বা এ জাতীয় নেসার প্রবনতা বাড়ে। আবার যাদের এই নেশা করার প্রবনতা থাকে তাদেরও কিন্তু সিজোফ্রেনিয়া হওয়ার সম্ভাবনা থাবে।

    সুতরাং এটা একটু সাবধানে খেয়াল করতে হবে যে নেসা থেকে ফেরার পরও সমস্যা হয় কি না? সেক্ষেত্রে সিজোফ্রেনিয়া প্রতি আরো বেশি সতর্ক থাকতে হবে।

    প্রথম প্রশ্ন করেছিলেন আপনি কি ঔষধ বন্ধ করতে পারবেন কি না? যদি নেসার কারণে আপনার এই অসুখ হয় তাহলে অসুখ সেরে গেলে বা নেসা বন্ধ করলে আপনি ঔষধ বন্ধ করতে পারবেন। সেক্ষেত্রে কোন সমস্যা নেই।

    কিন্তু যদি সিজোফ্রেনিয়া আলাদা রোগ হয় তাহলে সমস্যা। সেক্ষেত্রে নেসা বন্ধ করলেই আপনি ঔষদ বন্ধ করতে পারবেন না। আপনার ঔষধ নিয়মিত করতে হতে পারে।

    তৃতীয় যে প্রশ্ন করেছেন আপনি কি মেডিটেশন করতে পারবেন কি না? হ্যাঁ আপনি মেডিটেশন করতে পারবেন। কারণ যে কোন মানুষ মেডিটেশন করতে পারে। আপনার যদি ক্ষমতার মধ্যে থাকে, আপনার যদি কোন সমস্যা না হয় তাহলে আপনি একশত বার মেডিটেশন করতে পারবেন।

    চতুর্থ প্রশ্ন করেছেন আপনি কি বিয়ে করতে পারবেন কি না? হ্যাঁ আপনি বিয়ে করতে পারবেন। বিয়ে করা তো কোন সমস্যা না। কিন্তু যদি বিয়ে করার জন্য অন্য যে সমস্ত সমস্যা হয় সেগুলো যদি হয় তাহলে অবশ্যই আপনাকে ডাক্তারের সাথে যোগাযোগ করতে হবে।

    আর বিয়ে না করার তো কোন কারণ নাই। আপনার যদি সামাজিক কোন সমস্যা থাকে তাহলে আপনারা সেটা সমাধান করে নিবেন। আর অন্য কোন সমস্যা থাকলে সেটাও আপনি ডাক্তারের সাথে আলাপ করে নিতে পারেন।

    ভালো থাকবেন, কোন সমস্যা হলে আমাদেরকে আবার জানাবেন। ধন্যবাদ।

    ইতি,
    প্রফেসর ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব

    চেয়ারম্যান ও অধ্যাপক – মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সেকশন মেম্বার – মাস মিডিয়া এন্ড মেন্টাল হেলথ সেকশন অব ‘ওয়ার্ল্ড সাইকিয়াট্রিক এসোসিয়েশন’।
    কোঅর্ডিনেটর – সাইকিয়াট্রিক সেক্স ক্লিনিক (পিএসসি), মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়।
    সাবেক মেন্টাল স্কিল কনসাল্টেন্ট – বাংলাদেশ ন্যাশনাল ক্রিকেট টিম।
    সম্পাদক – মনের খবর।

     

    অটিজম আসক্তি ডিপ্রেশন দুশ্চিন্তা মাদক হতাশা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleআশাবাদী হয়ে উঠুন সহজ কিছু কৌশলে
    Next Article শিশুর বুদ্ধি বিকাশের অন্তরায় যে বিষয়গুলো
    প্রতিবেদক, মনের খবর

    Related Posts

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    November 11, 2026

    মন ও সাহিত্য: হাসান আজিজুল হক।

    November 9, 2026

    আসক্তি শুধু অভ্যাস নয়, মস্তিষ্কেরও পরিবর্তন।

    November 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    টিপস্ November 11, 2026

    অতিরিক্ত চাপের মুখে নিজেকে শান্ত রাখবেন যেভাবে

    ভালো-মন্দের মিশেলেই গঠিত হয় জীবন। সমন্বয় হয় আনন্দ আর কান্নার। মন্দ আর কান্না আছে বলেই…

    মাথায় চিন্তা ঘুরতেই থাকে, ঘুম আসে না—এটা কি মানসিক রোগের লক্ষণ?

    ডোনাল্ড জে. ট্রাম্প

    পারিবারিক বন্ধনেই শুরু হোক আসক্তি প্রতিরোধ।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.