Close Menu
    What's Hot

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Sunday, November 1
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 29, 2026

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      Recent

      মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সুখী এবং সুস্থ জীবনের জন্য বন্ধুত্বের গুরুত্ব এবং সঠিক বন্ধু নির্বাচনে কিছু টিপস
    জীবনাচরণ

    সুখী এবং সুস্থ জীবনের জন্য বন্ধুত্বের গুরুত্ব এবং সঠিক বন্ধু নির্বাচনে কিছু টিপস

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কJanuary 11, 2021Updated:January 11, 2021No Comments4 Mins Read1 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সুখী এবং সুস্থ জীবনের জন্য বন্ধুত্বের গুরুত্ব এবং সঠিক বন্ধু নির্বাচনে কিছু টিপস
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    বন্ধুত্ব এমন একটি সম্পর্ক যেখানে মানুষ কোন রকম স্বার্থ, নিয়ম বা চাওয়া পাওয়ার ঊর্ধ্বে উঠে জীবনকে উপভোগ করতে পারে। বন্ধু এমন একজন মানুষ যাকে মনের সব কথা বলা যায়, ভরসা করা যায় এবং মানসিক সুস্থতায় যার অবদান অন্যান্যদের তুলনায় অনেকটাই বেশী।

    অনেকের কাছেই যদি প্রশ্ন করা হয় আপনার সব থেকে কাছের মানুষকে কে? তাহলে হয়তো উত্তর দেবেন বাবা, মা কিংবা স্বামী বা স্ত্রী। কিন্তু যদি এই প্রশ্ন করা হয় যে কাকে আপনি আপনার মনের সব কথা নির্দ্বিধায় খুলে বলতে পারেন তবে কি একই উত্তর ই দেবেন? হয়তো না। অধিকাংশ মানুষই যে উত্তর টি দেবেন সেটি হল সব থেকে কাছের কোন বন্ধু। বন্ধু এমন একটি মানুষ যে থাকে মনের সব থেকে কাছে এবং যার সাথে মনস্তাত্ত্বিক বোঝাপড়া থাকে দারুণ।

    অনেক সময় পরিবারের সাথে, কাছের মানুষদের সাথে অনেকের মনস্তাত্ত্বিক বোঝাপড়া ঠিক যেমনটি থাকা প্রয়োজন তেমনটি থাকেনা। অনেকেই মনস্তাত্ত্বিক দিক থেকে বেশ অবজ্ঞার শিকার হয় আবার অনেকের মাঝে সেই আত্মবিশ্বাস এবং সাহস থাকেনা যেটি তাদের সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তাদের কাছের মানুষদের বা পরিবারের লোকদের নিজের মনের কথা খুলে বলতে পারে। কিন্তু সবারই মানসিক ভাবে সুস্থ থাকতে এবং সুখী জীবন যাপন করতে ভালবাসা, সহানুভূতি এবং মানসিক সাপোর্টের প্রয়োজন হয়। যেটি সবাই সহজে এবং নির্দ্বিধায় একজন ভালো বন্ধুর কাছ থেকে পায়। বন্ধুত্ব এমন একটি বন্ধন যা সারা জীবন অক্ষত থাকে এবং একইভাবে সারা জীবন মানসিক সহায়তা দিয়ে পাশে থাকে।

    অনেকের জন্যই কাছের বন্ধুটি তার পরিবারের সদস্য যেমন, পিতা, মাতা, ভাই বা বোনের মতোই একটি স্থায়ী স্থান দখল করে নেয়। দীর্ঘ জীবন, মানসিক স্বাস্থ্য, এবং শারীরিক স্বাস্থ্যের বিকাশে বন্ধুত্ব এবং বন্ধুদের অকৃত্রিম সামাজিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করে। প্রাপ্ত বয়স্কদের উপর করা হারভার্ড এর একটি গবেষণায় দেখা গেছে বৃদ্ধ বয়সে একজন মানুষের শারীরিক ও মানসিক প্রশান্তি এবং সন্তুষ্টি নির্দেশক ঐ ব্যক্তির ধন সম্পদ, সাফল্ল বা শরীরে কোলেস্টেরলের মাত্রা নয় বরং তার সাথে তার কাছের মানুষদের সম্পর্কের মান হয়। একজন মানুষ যার মনের কথা বলার মত বন্ধু থাকে তিনি হন হাসি খুশি, শারীরিক ভাবে সুস্থ এবং মানসিক ভাবে দৃঢ়। তাকে সহজে কোন রোগ ব্যাধি আক্রান্ত করতে পারেনা এবং তিনি মন খুলে বাঁচার মত বাঁচতে পারেন।

    একজন সঠিক বন্ধু যেমন সবার জীবনে আশীর্বাদ তেমনি একজন বন্ধু নির্বাচনে ভুল হলে সেটি হয় জীবনের জন্য অভিশাপ। জীবনে এই আশীর্বাদকে কাজে লাগাতে হলে তাই সঠিক বন্ধু নির্বাচন এবং বন্ধুত্বের মান রাখা খুব জরুরী। নিচে কিছু কৌশল দেওয়া হল যেগুলো অবলম্বন করে আমরা সঠিক বন্ধু নির্বাচন এবং বন্ধুত্বের মান রাখতে পারবো।

    ১) বন্ধু নির্বাচনে সচেতন হনঃ বন্ধু নির্বাচনে সর্বদা সতর্ক থাকুন। অন্যরা আপনার মাঝে কেমন অনুভূতি সৃষ্টি করছে এবং কি ধরণের বুদ্ধি প্রদান করছে, কোন কাজে উৎসাহিত করছে এসব বিষয়ে সতর্ক দৃষ্টি রাখুন। কে দুঃখের সময় আপনাকে সহমর্মিতা প্রদর্শন করে, কে আপনার আবেগ অনুভূতির খেয়াল রাখে এসব বিষয় খেয়াল করুন। এসব বিষয়ে ইতিবাচক সংকেত পেলেই তাকে আপনার সময় এবং আবেগের সঙ্গী করুন।

    ২) বন্ধুর প্রতি যথাযথ দায়িত্ব পালন করুনঃ একটি যথাযথ এবং সুন্দর বন্ধুত্ব রক্ষায় সব পক্ষেরই প্রচেষ্টার প্রয়োজন পড়ে। সম্পর্ককে অর্থপূর্ণ, দীর্ঘস্থায়ী, এবং দৃঢ় করতে হলে সেই সম্পর্কে নিজের শ্রম, সময়, নিষ্ঠা, আবেগ, প্রতিশ্রুতি, এবং যথাযথ কর্তব্য পালন করতে হয়। সম্পর্ককে যত্ন না করলে কখনোই সে সম্পর্ক টিকে থাকেনা। আপনি যেমন আপনার সুখে দুঃখে আপনার বন্ধুকে নিজের পাশে পাওয়ার প্রত্যাশা করবেন, তেমনি নিজেকেও তার সব ধরণের প্রয়োজনে পাশে রাখার প্রচেষ্টা করুন।

    ৩) দীর্ঘস্থায়ী বন্ধুত্বে নিজেদের মনস্তাত্ত্বিক বোঝাপড়া খুবই প্রয়োজনঃ যে কোন সময়ে যে কারও বন্ধু হওয়া যায় কিন্তু একটি দীর্ঘস্থায়ী বন্ধুত্বের জন্য দুজন মানুষের মনস্তাত্ত্বিক বোঝাপড়া ভালো হওয়া জরুরী। একে অপরের মনের কথা না বুঝলে এবং মন থেকে সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিশীল না হলে বন্ধুত্ব কখনোই অর্থপূর্ণ হয়না।

    কোন মানুষই আদর্শ রূপ হয়না। তাই বন্ধুত্বের মাঝেও একে অপরের প্রতি ক্ষমাশীল দৃষ্টিভঙ্গি, সহানুভূতিশীল এবং মানানসই মনোভাব থাকা প্রয়োজন। আর তখনই বন্ধুত্ব অর্থপূর্ণ এবং দীর্ঘস্থায়ী হবে। আর বন্ধুত্ব মানব জীবনে এমন এক আশীর্বাদ যা শারীরিক ও মানসিক সুস্থতায় বিশেষ ভূমিকা পালন করে।

    সূত্র: https://www.psychologytoday.com/intl/blog/rising-resilience/202012/friendship-maintenance-required

    অনুবাদ করেছেন: প্রত্যাশা বিশ্বাস প্রজ্ঞা

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleদাম্পত্যঃ ভালো লাগা, ভালো থাকা
    Next Article সহানুভূতিশীল দৃষ্টিভঙ্গি সম্পর্কে পূর্ণতা প্রদান করে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 31, 2026

    ধৈর্যের বীজ: শৈশবেই চরিত্র গড়ার শুরু

    বর্তমানের এই  গতিশীল যুগে মানুষ হিসেবে আমরা কেমন যেন অধৈর্য হয়ে উঠছি। আবেগ কিংবা অনুভূতিগুলো…

    মানসিক স্বাস্থ্যসেবায় জনসচেতনতা ও গবেষণায় গুরুত্ব দেওয়ার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর

    এআই কি মানসিক রোগ চিকিৎসাকে আরও সহজলভ্য করতে পারবে?

    বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের নভেম্বর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.