Close Menu
    What's Hot

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 12, 2026

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      Recent

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

      মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 13, 2026

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      Recent

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      নিজের পরিবার ছাড়া অন্য কোনো পুরুষ মানুষকে আমি সহ্য করতে পারি না

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬
    জাতীয়

    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

    Moner KhaborBy Moner KhaborOctober 12, 2026No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬
    সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, মানসিক সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা তৈরি এবং তাঁদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়ার আহ্বানের মধ্য দিয়ে দেশে পালিত হয়েছে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬। শনিবার (১০ অক্টোবর) রাজধানী ঢাকাসহ চট্টগ্রাম, রংপুর ও সিলেটে র‍্যালি, আলোচনা সভা, সেমিনারসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে পালিত হয় দিবসটি।
    এ বছর দিবসটির প্রতিপাদ্য ‘Lived Experiences Heard: Real Voices, Real Change’। বাংলায় এর ভাবার্থ, ‘অভিজ্ঞতার কথা শোনা: বাস্তব কণ্ঠস্বর, প্রকৃত পরিবর্তন’। মানসিক স্বাস্থ্য সমস্যার মধ্য দিয়ে যাওয়া ব্যক্তিদের অভিজ্ঞতা ও মতামতকে গুরুত্ব দেওয়া এবং তাঁদের মানসিক স্বাস্থ্যসেবা, নীতিনির্ধারণ ও সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করা হয়েছে এবারের প্রতিপাদ্যে।

    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসার জন্য যোগাযোগ করুন

    রাজধানীতে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) উদ্যোগে দিবসটি উপলক্ষে বিশেষ কর্মসূচি পালন করা হয়। ১০ অক্টোবর সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে র‍্যালি শুরু হয়। পরে সকাল ১১টায় আলোচনা অনুষ্ঠান শুরু হয়, যা চলে দুপুর ২টা পর্যন্ত।
    বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়ার্ট্রি )বিএপি( প্রতি বছরের মতো ১০ অক্টোবর ২০২৬ তারিখে দেশজুড়ে যথাযথ মর্যাদায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন করেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা)WHO) এবং ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথ )WFMH) নির্ধারিত এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশে সরকারি-বেসরকারি বিভিন্ন উদ্যোগের পাশাপাশি বিএপি এবং এর সহযোগী চিকিৎসা প্রতিষ্ঠানসমূহ নানা সচেতনতামূলক কর্মসূচি পালন করে ।
    অন্যদিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে মনোরোগবিদ্যা বিভাগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা অনুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি পালিত হয়। মানসিক স্বাস্থ্য সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি, মানসিক রোগ নিয়ে প্রচলিত ভ্রান্ত ধারণা দূর করা এবং মানসিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহমর্মিতা ও মানবিক আচরণ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।

    আরও দেখুন

    • যৌনতা নিয়ে ভুল ধারণা
    • অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ব্রাইটার টুমোরো ফাউন্ডেশন (বিটিএফ) ও ঢাকা বিশ্ববিদ্যালয় দাবা ক্লাবের (ডিইউসিসি) যৌথ উদ্যোগে ‘বিটিএফ-ডিইউসিসি ফিদে র‍্যাপিড রেটেড চেস চ্যাম্পিয়নশিপ-২০২৬’ অনুষ্ঠিত হয়। ৯ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় আয়োজিত প্রতিযোগিতায় বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ১০০ শিক্ষার্থী অংশ নেন। শিক্ষার্থীদের মানসিক সুস্থতা, ইতিবাচক সামাজিক যোগাযোগ এবং সুস্থ বিনোদনের গুরুত্ব তুলে ধরতে এ আয়োজন করা হয়।
    সিলেটে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে ‘রান ফর মেন্টাল হেলথ’ কর্মসূচির আয়োজন করা হয়। ১০ অক্টোবর ভোর ৬টায় নগরীর ঐতিহ্যবাহী ক্বীন ব্রিজ থেকে লাক্কাতুরা গলফ মাঠ পর্যন্ত এ দৌড় অনুষ্ঠিত হয়। এতে সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদীসহ চিকিৎসক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন
    মানসিক রোগের চিকিৎসায় যোগাযোগ করুন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে বাংলাদেশ মনোবিজ্ঞান সমিতির (বিপিএ) উদ্যোগেও জনসচেতনতামূলক র‍্যালি, সেমিনার ও আলোচনা সভার আয়োজন করা হয়। ১০ অক্টোবর বিকেল সাড়ে ৩টায় রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে থেকে র‍্যালিটি শুরু হয়। মানসিক স্বাস্থ্য পেশাজীবী, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এতে অংশ নেন। র‍্যালিটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের সামনে গিয়ে শেষ হয়। পরে শহীদ মোজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
    চট্টগ্রামেও দিবসটি উপলক্ষে বৈজ্ঞানিক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ১০ অক্টোবর নগরীর জেলা পরিষদ মিলনায়তনে ইনস্টিটিউট অব অ্যাপ্লায়েড হেলথ সায়েন্সেসের (আইএএইচএস) মানসিক স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসের সূচনা ১৯৯২ সালে। ওয়ার্ল্ড ফেডারেশন ফর মেন্টাল হেলথের উদ্যোগে ১০ অক্টোবর প্রথমবারের মতো দিবসটি পালিত হয়। শুরুতে দিবসটির জন্য নির্দিষ্ট কোনো প্রতিপাদ্য ছিল না। মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, জনশিক্ষা এবং মানসিক স্বাস্থ্যসেবার পক্ষে জনমত গড়ে তোলাই ছিল এর মূল উদ্দেশ্য। ১৯৯৪ সালে প্রথমবারের মতো দিবসটির জন্য নির্দিষ্ট প্রতিপাদ্য নির্ধারণ করা হয়। এরপর থেকে প্রতিবছর ১০ অক্টোবর বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে।
    বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মানসিক স্বাস্থ্যসংক্রান্ত সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধি এবং বিশ্বজুড়ে মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে উদ্যোগ জোরদার করার একটি গুরুত্বপূর্ণ উপলক্ষ। এবারের প্রতিপাদ্যও মনে করিয়ে দেয়, মানসিক স্বাস্থ্যসেবার উন্নয়নে শুধু আক্রান্ত ব্যক্তিদের কথা শোনাই যথেষ্ট নয়; তাঁদের অভিজ্ঞতা ও মতামতকে সেবার পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণে বাস্তবভাবে কাজে লাগানো জরুরি।

    বাংলাদেশে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস মানসিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য সচেতনতা
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরিবার, সমাজ ও প্রতিষ্ঠানে আচরণ যেভাবে অপরাধে পরিণত হয়
    Next Article নিজেকে খুব বড়ো মনে করতাম
    Moner Khabor

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    October 10, 2026

    মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    October 10, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    সাক্ষাৎকার October 14, 2026

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    মানসিক স্বাস্থ্য সচেতনতা মনের খবরের মৌলিক এজেন্ডা। মনের খবর চায় সব মানুষ তার নিজের মানসিক…

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    নিজেকে খুব বড়ো মনে করতাম

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.