Close Menu
    What's Hot

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    Facebook X (Twitter) Instagram
    Monday, October 5
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 3, 2026

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      Recent

      বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

      বিএমইউ (BMU) সাইকিয়াট্রি বিভাগের অক্টোবর মাসের বৈকালিক আউটডোর সূচি প্রকাশ

      মনোযোগ কতটা ধরে রাখতে পারছেন জানাবে কানের পেছনের ছোট্ট সেন্সর

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 4, 2026

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      Recent

      পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      আমি সব কিছুর প্রতি অনুভূতি, আবেগ ধীরে ধীরে হারিয়ে ফেলছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার September 24, 2026

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      Recent

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

      শুধু শিশু নয়, কারোরই সব আবদার রক্ষা করা উচিত নয়

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » কর্পোরেট সাইকোলজিতে টেলিসাইকিয়াট্রি
    ফিচার

    কর্পোরেট সাইকোলজিতে টেলিসাইকিয়াট্রি

    Moner KhaborBy Moner KhaborDecember 11, 2024Updated:December 11, 2024No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    কর্পোরেট সাইকোলজিতে টেলিসাইকিয়াট্রি
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    দেবদুলাল রায়
    রেসিডেন্ট, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়।

    পৃথিবী প্রতিদিন বদলাচ্ছে। বদলে যাওয়া পৃথিবীর সাথে খাপ খাওয়াতে বদলাতে হচ্ছে আমাদেরও। প্রযুক্তির উৎকর্ষতার সাথে আমাদের সামনে হাজির হচ্ছে একের পর এক প্রযুক্তি। যা আমাদের জীবনকে করে তুলছে সহজ, আরামদায়ক ও গতিময়। যে সেবা পেতে একটা সময় দিনের পর দিন দারুণ উদ্বেগ নিয়ে অপেক্ষা করতে হয়েছে। সে সেবা এখন আমাদের আঙ্গুলের ছোঁয়ায় আমাদের দোরগোড়ায় এসে হাজির হচ্ছে নিমেষেই। প্রয়োজন শুধু যথাযথ তথ্য যুক্ত থাকা এবং যথাযথ স্থানে ক্লিক করা।

    প্রযুক্তির উৎকর্ষতার সাথে তাল মিলিয়ে মানুষের জীবনের গতি যেমন বাড়ছে তেমনি বাড়ছে ব্যস্ততা। অস্তিত্বের লড়াইয়ে সবাইকে উদয়াস্ত ছুটতে হচ্ছে। যারা প্রযুক্তির উৎকর্ষতার সাথে খাপ খাওয়াতে পারছে না এগিয়ে যাবার দৌড়ে তাল মিলিয়ে দৌড়াতে পারছে না, তারা হারিয়ে যাচ্ছে কালের গর্ভে। সফলতার রক্তিম সূর্যোদয় দেখার সৌভাগ্য তাদের হচ্ছে না। ফলশ্রæতিতে সবার সামনে থেকেও তারা যেন নেই হয়ে যাচ্ছে। তাই অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মানুষ ছুটছে। সফল হওয়ার মন্ত্র মনের ভেতরে রোপণ করে অনবরত ছুটছে।

    কিন্তু এই ছুটে চলার পথ কুসুমাস্তীর্ণ নয়। এর পদে পদে বাধা, বিপত্তি, হতাশা। যুদ্ধ জয় করতে করতে নিজের ভেতরটাও যে ক্ষয়ে যেতে শুরু করেছে তা ভাবার অবকাশটুকুও মানুষ পায় না। যখন একটু ফুরসৎ করে চিন্তা করার সুযোগ পায় তখন দেখে জীবনযুদ্ধের দৌড়ে এগিয়ে চলেছে বটে। কিন্তু মনকে জেঁকে বসেছে উদ্বিগ্নতা, বিষণœতা, হতাশা। যথাযথ যতেœর অভাবে পরিবারের কোনো সদস্য এই উদ্বিগ্নতা, বিষণœতা নিয়ে রীতিমতো ভুগছে। কিন্তু নিজের বা পরিবারের সদস্যদের এই অসুস্থতার যথাযথ চিকিৎসা নেবার ফুরসৎ হয়ে উঠছে না ঠিকমতো।

    ব্যস্ততা, দৌড়ঝাঁপ আর সময়াভাবের পাশাপাশি সমধিক গুরুত্বপূর্ণ বিষয় মনোরোগের ব্যাপারে স্টিগমা। মনের অসুখকে এই একবিংশ শতাব্দীতেও কেউ কেউ বায়বীয় মনে করে থাকেন এবং মনোরোগ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করলে পারিপার্শ্বিক অনেকে সেই ব্যক্তিকে পাগল বলে থাকেন। এই বিপত্তি এড়াতে অনেক ভোগান্তি সত্তে¡ও মানুষ মনোরোগের চিকিৎসা এড়িয়ে চলে। এই অবস্থায় আশার বাতিঘর হতে পারে টেলিসাইকিয়াট্রি। এই পদ্ধতিতে ঘরে বসে সহজেই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া সম্ভব এবং তা যথাযথভাবেই ফলপ্রসূ।Magazine site ads

    যেহেতু মনোরোগের ক্ষেত্রে সরাসরি শারীরিক পরীক্ষার গুরুত্ব অনেকাংশেই কম এবং রোগ নির্ণয় মূলত রোগী এবং অভিভাবকের সাক্ষাৎকার-ভিত্তিক, তাই নিজ ঘরে বসে অন্তর্জালের সাহায্যে সহজেই বিশেষজ্ঞের শরণাপন্ন হয়ে বিশেষজ্ঞ সেবা গ্রহণ করা যেতে পারে। গুরুতর মানসিক রোগীদের অনেকেই সন্দেহপ্রবণ হন। তারা অপরিচিত জায়গায় চললে ভীত স্বন্ত্রস্ত বোধ করেন। কখনো কখনো ভীতি থেকে আসে উগ্রতা বা উন্মত্ততা।

    কমফোর্ট জোনের বাইরে জোরপূর্বক চিকিৎসা করাতে গেলে রোগীর উন্মত্ত আচরণেরও আশঙ্কা থাকে, যা অভিভাবকদের বিব্রত পরিস্থিতিতে ফেলতে পারে। বিড়ম্বনার এই তিক্ত অনুভ‚তি পরবর্তিতে চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে কখনো কখনো অন্তরায় হয়ে দাঁড়ায়। অথচ মনোরোগ চিকিৎসার ক্ষেত্রে চিকিৎসার সাথে যথাযথভাবে সংযুক্ত থাকা সুস্থতার একটি পূর্বশর্ত। এক্ষেত্রেও টেলিসাইকিয়াট্রি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে। রোগী নিজের কমফোর্ট জোনে থেকে টেলিসাইকিয়াট্রির মাধ্যমে নিয়মিত ফলোআপ করতে পারে অনায়াসে।

    বর্তমান যুগ অর্থনীতি আর প্রযুক্তির। প্রযুক্তির অগ্রসরতা মানুষের জীবনে এনে দিচ্ছে অভাবনীয় অনায়াস। এর সাথে তাল মিলিয়ে চলছে অর্থের প্রবাহ। একটা সময় ছিল যখন বিভিন্ন রাষ্ট্র সমরাস্ত্র বৃদ্ধির প্রতিযোগিতায় লিপ্ত ছিল। যার যত সমরাস্ত্র সে তত শক্তিশালী রাষ্ট্র। কিন্তু অধুনা রাষ্ট্রসমূহ সে ধারণা থেকে সরে এসেছে। এখন যে রাষ্ট্র তথ্য প্রযুক্তিতে উন্নত এবং যার অর্থনীতির ভিত মজবুত সেই এখন মোড়লের ভ‚মিকায় অবতীর্ণ হয়েছে। রাষ্ট্রের অর্থের প্রবাহ নিয়ন্ত্রিত হচ্ছে কর্পোরেট প্রতিষ্ঠান সমূহের দ্বারা। তাই আধুনিক বিশ্বে কর্পোরেট প্রতিষ্ঠানসমূহ অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে।

    এই কর্পোরেট প্রতিষ্ঠানসমূহের মধ্যে চলে বিস্তর লড়াই। একে অপরকে ছাপিয়ে যাবার লড়াই। টিকে থাকার লড়াই। লড়াই মানেই শঙ্কা, উদ্বিগ্নতা আর স্নায়ুচাপ। যে স্নায়ুচাপ কর্পোরেট প্রধান অনুভব করেন, ক্ষেত্রবিশেষে তার কয়েকগুণ ছড়িয়ে দেন অধঃস্তনদের মাঝে। এগিয়ে যাবার লড়াইয়ে দিন দিন বাড়তে থাকে লক্ষ্যমাত্রা, বাড়তে থাকে কাজের চাপ। এই বর্ধিত চাপের সাথে খাপ খাওয়াতে না পেরে আমাদের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়।

    নতুন কিছু করার আগ্রহ বা উন্মাদনা হ্রাস পায়। কমে যায় উৎপাদনশীলতা। কর্পোরেট জগৎ যেহেতু লড়াইয়ের জগৎ তাই উপর্যুক্ত ব্যক্তিকে ঠেলে সামনে এগিয়ে যায় আরেকজন। ব্যক্তিটি হয়ত কর্মচ্যুত হয়। কিন্তু যথাযথ পরামর্শ বা চিকিৎসা নিলে ব্যক্তিকে হয়ত এভাবে হারিয়ে যেতে হতো না। সময়ের অভাব কিংবা স্টিগমাকে পাশ কাটিয়ে টেলিসাইকিয়াট্রি রক্ষা করতে পারতো একটি সম্ভাবনাময় সম্পদ।

    আবার লড়াই মানেই সর্বদা জয়ী হওয়া নয়। লড়াইয়ে জয়ের স্বাদ যেমন আছে, তেমনি আছে পরাজয়ের তিক্ততা। এই তিক্ত স্বাদ পেয়ে কেউ কেউ মুখ থুবড়ে পড়ে। কেউ কেউ মোটিভেশনের খোঁজে হাতুড়ে মোটিভেশন স্পিকারের বাণী শুনে আরো বেশি হতাশায় নিমজ্জিত হয়। কিন্তু এক্ষেত্রে টেলিসাইকিয়াট্রি গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করতে পারে। অফিসের কার্যক্রমকে বিঘিœত না করে টেলিসাইকিয়াট্রির মাধ্যমে আয়োজন করা যেতে পারে সেমিনার কিংবা ওয়ার্কশপ। এতে কর্মীদের মানসিক স্বাস্থ্যের অপরিহার্য যতটুকু করা সম্ভব।

    প্রযুক্তি নির্ভর এই পৃথিবীতে টেলিসাইকিয়াট্রি এক অমিত সম্ভাবনার নাম। যা হয়ত আমাদের অজান্তেই বন্ধ জানালা খুলে,মায়ার কুজ্ঝটিকা সরিয়ে এনে দিবে কাক্সিক্ষত সূর্যালোক।

    • এপোয়েন্টমেন্ট নিতে যোগাযোগ করুন-Prof. Dr. Shalahuddin Qusar Biplob
    • চেম্বার – MK4C -মনের খবর ফর কেয়ার
      মগবাজার রেইল গেইট।
      নাভানা বারেক কারমেলা, লিফটের ৩,
      (ইনসাফ কারাকাহ হাসপাতালের বিপরীতে)।
      চেম্বার সিরিয়াল – ০১৮৫৮৭২৭০৩০
    • আরো পড়ুন- MK4C-তে কীভাবে টেলিসাইকিয়াট্রি চিকিৎসা নেবেন?

    মনের খবর মানসিক চাপ মানসিক রোগ মানসিক সমস্যা মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসোশ্যাল মিডিয়া নেশাদ্রব্য সাপ্লাইকে সহজ করছে
    Next Article বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত
    Moner Khabor

    Related Posts

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    October 4, 2026

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    October 4, 2026

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    October 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 4, 2026

    মা-বাবার সন্দেহ ও শিশুর মানসিক বিকাশের প্রভাব

    একটি শিশুর জন্য পরিবার হলো প্রথম পাঠশালা। মা-বাবার সম্পর্কের গুণমান তার মানসিক, সামাজিক ও নৈতিক…

    পড়ার টেবিলে বসলেই আমার চোখ অন্ধকার হয়ে মাথা চক্কর দেয়

    বিশ্বে গড় আয়ু ফিরেছে মহামারি-পূর্ব পর্যায়ে, পিছিয়ে সুস্থ জীবনযাপন

    কৃত্রিম বুদ্ধিমত্তা ও অলসতা: প্রযুক্তির প্রভাব ও আমাদের ভবিষ্যৎ

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.