Close Menu
    What's Hot

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    স্পোর্টস এনালাইসিসে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 29
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 28, 2026

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      Recent

      কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

      পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

      সারাক্ষণ মনে হয় আমার কোনো না কোনো রোগ হয়েছে

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 25, 2026

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      Recent

      প্রযুক্তি ও মানসিক স্বাস্থ্যের মধ্যে ভারসাম্য রক্ষার কৌশল

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » রাগ নিয়ন্ত্রণের সহায়ক কৌশল
    জীবনাচরণ

    রাগ নিয়ন্ত্রণের সহায়ক কৌশল

    মাহজাবীন আরাBy মাহজাবীন আরাJanuary 19, 2021Updated:January 19, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    রাগ নিয়ন্ত্রণের সহায়ক কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    রাগ এমন একটি আবেগ যা মানুষ খুব কমই নিজের নিয়ন্ত্রণে রাখতে পারে। রাগ আসবে এটাই স্বাভাবিক। তবে রাগ মূলত ক্ষতিকর একটি আবেগ যা নিয়ন্ত্রণে রাখাটাই বুদ্ধিমানের কাজ। কারণ রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে অনেকেই অনেক বাজে কাজ করে বসেন। যার কারণে হয়তো পরবর্তীতে পরিতাপ করতে হয় কিংবা অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়।

    নিয়ন্ত্রণহীন রাগ আমাদের জীবনে নিয়ে আসে কিছু নেতিবাচক ফলাফল, বিশেষ করে বিঘ্ন ঘটায় কাজে। সম্পর্ক করে দেয় ছিন্নভিন্ন, সবার সাথে তৈরি হয় দূরত্ব, বিশ্বাস নষ্ট করে দেয় এবং সম্মান ক্ষুণ্ন হয়। অনেক সময় এটা আমাদের জীবনে অভিশাপ হিসেবে দুঃখ বয়ে নিয়ে আসে।

    গবেষণায় দেখা গেছে, প্রতিনিয়ত রাগের কারণে মানুষ উদ্বেগ ও বিষণ্নতায় ভোগে। যার ফলাফল খুব একটা ভালো হয় না। কিন্তু কীভাবে নিয়ে আসবেন নিজের রাগকে নিয়ন্ত্রণে? চলুন জেনে নেয়া যাক রাগ নিয়ন্ত্রণে আনার কিছু টিপস :

    • কিছুক্ষণের জন্য রাগের উৎস থেকে দূরে সরে আসুন। যখনই আপনি রেগে যাবেন- যে জায়গায় বা যে বিষয়টিতে রেগে যাবেন দ্রুত সে জায়গা ত্যাগ করবেন বা সে বিষয়টি এড়িয়ে যাবেন।
    • যখনই কোনো বিষয় আপনার ভালো লাগবে না কিংবা আপনি বোঝাতে ব্যর্থ হবেন তখন থেমে যান। কেউ যদি আপনার সাথে খারাপ আচরণ করে তবে তার সাথে কথা বাড়িয়ে লাভ কী বলুন? এমন অনেক বিষয় আসবে যা আপনাকে করবে রাগান্বিত। তাই এসব বিষয় এড়িয়ে যাওয়াই বুদ্ধিমানের কাজ।
    • আপনার রেগে যাবার কারণ খুঁজে বের করার চেষ্টা করুন। যদি শুধু শুধু রেগে যান তবে তা সবার কাছে গ্রহণযোগ্য হবে না। আর যদি তা না হয় তবে অবশ্যই আপনার রাগের পেছনে কী কারণ রয়েছে সেটা বের করুন।
    • রাগ হবার কারণ যেমন থাকে তার সমাধানও থাকে। তাই সমাধান খুঁজে বের করে রাগ পরিহার করার চেষ্টা করুন।
    • যে সব বিষয় নিয়ে আপনি রেগে যান সেই সব বিষয় থেকে মনোযোগ সরিয়ে নিন। যদি কারো কোনো কাজ আপনার পছন্দ না হয় কিংবা বুঝতে পারেন কারো কথায় আপনি বিরক্ত হচ্ছেন বা রেগে যাচ্ছেন, তবে সেক্ষেত্রে অন্য কাজে মনোযোগ দিন। এমন কিছু করুন যা আপনার ভালো লাগে। দেখবেন রাগ কমে যাবে।
    • মানুষ সব সময়ই কিছু না কিছু ভুল করে। তাই বলে ছোটখাট ভুলের জন্য কারো ওপর রেগে না গিয়ে তাকে ক্ষমা করে দিন। দেখবেন তৎক্ষণাৎ না হলেও পরবর্তীতে আপনার ভালো লাগবে।
    • পরিস্থিতি সবসময় একরকম থাকে না। আজ আপনি যার ওপর রেগে যাচ্ছেন কাল হয়তো তার জায়গায় আপনি থাকবেন। তাই রাগ উঠে গেলে পরিস্থিতিটা একটু বুঝে নিন। কেউ আপনাকে ইচ্ছে করে রাগিয়ে তুলবে না। তাই পরিস্থিতির কথা ভেবে দেখুন। দেখবেন আপনার রাগ কমে যাবে এবং আপনি বিষয়টা দ্রুত বুঝে যাবেন।
    • মানসিক অস্থিরতার কারণে অনেক সময় আমরা স্থির থাকতে পারি না। তখন যে-কোনো বিষয় নিয়েই আমরা রেগে যাই। সব কিছু আমাদের ভুল মনে হয়। তাই আমাদের উচিত স্থির থাকা। আপনি যদি মানসিকভাবে স্থির থাকেন তাহলে মানসিক ভারসাম্যের বিপর্যয় ঘটবে না। ফলে আপনার রাগ নিয়ন্ত্রণে থাকবে।
    • রাগ কমানোর দারুণ একটি শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম রয়েছে। যখনই রাগ উঠবে এই ব্যায়ামটি করুন। খুব গভীরভাবে শ্বাস নিন। ধরে রাখুন ৫-৭ সেকেন্ড তারপর শ্বাস ছাড়ুন এবং আবার শ্বাস নিয়ে ধরে রাখুন। এভাবে ব্যায়ামটি করতে থাকুন যতক্ষণ না আপনি নিজে শান্ত হচ্ছেন। এটা আপনার রাগ কমাতে সহায়তা করবে এবং মস্তিষ্ক শিথিল রাখবে। গভীরভাবে শ্বাস গ্রহণে আপনার রাগ খুব সহজে কমে আসবে।
    • মানুষ যখন রাগ প্রকাশ করতে পারে না তখন তা ভেতরে জমে আরো বেশি ক্ষতির কারণ হয়। তাই নিজের রাগের অনুভূতি একটি ডায়েরিতে লিখে প্রকাশ করুন। এতে রাগ দ্রুত কমে যাবে।

    মানুষের অন্যান্য আবেগের মতো রাগের ফলে বেশ কিছু শারীরবৃত্তীয় পরিবর্তন দেখা যায়। যেমন- হৃৎপিন্ডের গতি ও রক্তচাপ বেড়ে যায়, এড্রিনালিন এবং নরএড্রিনালিন হরমোনের নিঃসরণ বেড়ে যায়। যার ফলে মানুষ হার্ট অ্যাটাক, স্ট্রোকসহ বিভিনড়ব হার্ট সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।

    রাগ হল মানুষের সবচেয়ে বড় শত্রু। ষড়রিপুর একটি। এই রাগের জন্যই মামুষের সাথে মানুষের সম্পর্ক খারাপ হয়ে যেতে পারে। রাগ মানুষকে তার আপনজন থেকে দূরে সরিয়ে দেয়। আবার এই একই কারণে আপনি অনেকের কাছেই অপছন্দের ব্যক্তি হয়ে উঠতে পারেন। পরে যখন আপনি বুঝতে পারবেন তখন হয়তো আর সময় থাকবে না। তাই সময় থাকতেই রাগ কমানোর চেষ্টা করুন।

    আমরা যদি আমাদের রাগকে প্রশমিত করতে না পারি তবে এর থেকে সৃষ্ট উত্তেজনার ফলে অনেক বন্ধুত্বপূর্ণ সম্পর্কের সমাপ্তি, আর্থিক ক্ষতি ও স্বাস্থ্য বিষয়ক নানান জটিলতা সৃষ্টি হতে পারে। অনেক ক্ষেত্রে মাত্রাতিরিক্ত রাগের ফলে মানুষ নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে নানান আইনি জটিলতায়ও পড়তে পারেন। তাই রাগ নিয়ন্ত্রণে রাখা জরুরি।

    করোনায় স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleশৈশবে আমি এবিউজের শিকার হই
    Next Article সম্পর্কে মানসিক দূরত্ব কমাতে যা করতে পারেন
    মাহজাবীন আরা

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    দিনের চিঠি October 28, 2026

    প্রবীণদের মানসিক সঙ্গ দানে কৃত্রিম বুদ্ধিমত্তার ভূমিকা

    বর্তমান যুগে কৃত্রিম বুদ্ধিমত্তা (Artificial Intelligence বা AI) আমাদের দৈনন্দিন জীবনের অনেক ক্ষেত্রেই ব্যবহৃত হচ্ছে।…

    কোনো কথা, ছবি, গান বা ঘটনা একবার মাথায় ঢুকলে সেটা আর বের করতে পারি না।

    মানসিক রোগ চিকিৎসায় কৃত্রিম বুদ্ধিমত্তা: সম্ভাবনা, চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ

    পড়াশোনা করতে বসলেই মন অন্যদিকে চলে যায়। পাঁচ-দশ মিনিটের বেশি একটানা পড়তে পারি না।

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.