Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অ্যাস্পারগারস্‌ সিনড্রম: শিশুর বিকাশজনিত দুর্বলতা
    শিশু কিশোর

    অ্যাস্পারগারস্‌ সিনড্রম: শিশুর বিকাশজনিত দুর্বলতা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কFebruary 10, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    অ্যাস্পারগারস্‌ সিনড্রম: শিশুর বিকাশজনিত দুর্বলতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    অ্যাস্পারগারস্‌ সিনড্রম বলতে কী বোঝায়?
    অ্যাস্পারগারস্‌ সিনড্রম হল অটিজম সমস্যার অন্তর্গত একধরনের বিকাশজনিত দুর্বলতা বা ত্রুটি। ১৯৪০ সালে ভিয়েনার এক শিশুরোগ বিশেষজ্ঞ হান্স অ্যাস্পারগার প্রথম এই সমস্যাটি জনসমক্ষে আনেন। তাঁর চিকিৎসাধীন একটি অল্পবয়সি ছেলের আচরণে তিনি অ্যাস্পারগারস্‌ সিনড্রমের লক্ষণ দেখতে পান। এই রুগির মধ্যে বুদ্ধিবৃত্তি এবং ভাষাগত বিকাশ স্বাভাবিক থাকলেও, তার সামাজিক আদানপ্রদানগত দক্ষতা এবং শক্তি ছিল খুবই দুর্বল। হান্স-এর মতে, এইধরনের ছেলেরা আসলে ‘খুদে পণ্ডিত’ হিসেবে বিবেচিত হয়। কারণ তারা তাদের পছন্দের বিষয় নিয়ে বিশদে কথাবার্তা চালাতে পারে।

    অ্যাস্পারগারস্‌ সিনড্রমকে সাধারণত অল্প পরিমাণ অটিজমগত সমস্যা বা ‘হাই-ফাংশনিং অটিজম’ হিসেবে ধরা হয়। এইধরনের সমস্যা প্রায়শই সাধারণ মানুষের চোখে ধরা পড়ে না। কারণ যে সব বাচ্চাদের এই সমস্যা থাকে তারা দৈনন্দিন জীবনে খুবই সপ্রতিভ, সচল এবং ঝকঝকে গোছের হয়। তাই তাদের সামাজিক আদানপ্রদানগত সমস্যার জন্য আচরণের মধ্যে যে অস্বাভাবিকতার লক্ষণ ফুটে ওঠে, তা প্রায়শই ঢাকা পড়ে যায়।
    ২০১৩ সালে ডায়াগনস্টিক অ্যান্ড স্ট্যাটিসটিক্যাল ম্যানুয়াল ফর মেন্টাল ডিসঅর্ডার (DSM-5) অটিজম, অ্যাস্পারগারস্‌ সিনড্রম এবং অন্যান্য বিকাশজনিত সমস্যাকে একত্রে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা এএসডি-র (ASD) ছাতার তলায় নিয়ে আসে।

    অ্যাস্পারগারস্‌ সিনড্রম-এর চিহ্ন এবং লক্ষণ
    সামাজিক মেলামেশা বা আদানপ্রদান- অ্যাস্পারগারস্‌ সমস্যায় আক্রান্ত শিশুদের ভাষাগত এবং বুদ্ধি ব্যবহারগত (কগ্নিটিভ) দক্ষতা ভালো হয়। এরা সাধারণত অন্যান্য মানুষের সঙ্গে মেলামেশা বা যোগাযোগ গড়ে তুলতে চায়। কিন্তু এই যোগাযোগ করার ক্ষেত্রে তাদের অসুবিধা হয়। সমাজের চোখে এদের আচরণ খানিকটা অদ্ভুত বলে মনে হয় এবং এরা সামাজিক নিয়মকানুন মেনে চলতে পারে না, শরীরি ভাষার পড়তে পারে না এবং সমবেদনা ব্যক্ত করতে পারে না। এই ধরনের বাচ্চারা যেকোনো কথা আক্ষরিক অর্থে বোঝে, বিদ্রূপ বা হাতের ভঙ্গিমা এদের কাছে বোধগম্য হয় না।

    সীমাবদ্ধ আগ্রহ এবং এক কাজ বারেবারে করা- যে সব বাচ্চাদের মধ্যে অ্যাস্পারগারস্‌ সমস্যা থাকে তাদের কোনও একটি নির্দিষ্ট বিষয় সম্পর্কে অনেক তথ্য এবং জানার আগ্রহ থাকে, যেমন- ট্রেন, ডায়নোসর প্রভৃতি বিষয়ে এদের আগ্রহ থাকে। কিছু ক্ষেত্রে, এক কাজ বারেবারে করার প্রবণতা লক্ষ্য করা যায়, যেমন- পাখীর ডানার মতো বারেবারে হাত ঝাপটানো।

    অটিজম সমস্যার অন্যান্য অস্বাভাবিকতার মতো অ্যাস্পারগারসেও দেখা যায় অনুভূতিগত বা বোধশক্তির ক্ষেত্রে প্রবল সংবেদনশীলতা। যেমন- চোখে দেখা, কানে শোনা বা কোনও জিনিসের গন্ধ শোঁকার ক্ষেত্রে অতিরিক্ত সংবেদনশীলতা প্রকাশ পায়। উদাহরণস্বরূপ বলা যায়, একটি নির্দিষ্ট শব্দ শুনে বা গন্ধ শুঁকে বাচ্চারা দিশাহারা বা বিপন্ন বোধ করে। অনেকসময়ে এই ধরণের ঘটনায় নিজেদের অনুভূতি ব্যক্ত করার জন্য এরা রেগে চিৎকার করার মতো অনিয়ন্ত্রিত ব্যবহার করে।

    সংজ্ঞা অনুযায়ী অ্যাস্পারগারস্‌ সিনড্রম এবং অটিজম সমস্যার মধ্যে একটা প্রধান বৈষম্য হল- অ্যাস্পারগারস্‌ সিনড্রমের ক্ষেত্রে বাচ্চাদের মধ্যে ভাষাগত বা বুদ্ধির ব্যবহারিক বিকাশের কোনও দুর্বলতা থাকে না। এমনকী, যে সমস্ত বাচ্চাদের অ্যাস্পারগারস্‌ সমস্যা থাকে তারা প্রচুর বই পড়ে এবং বুদ্ধিবৃত্তির মান সাধারণ বা তার বেশী হয়। তবে অটিজমের মতো অ্যাস্পারগারসের ক্ষেত্রেও বাচ্চাদের কথা বলার ধরনের মধ্যে কিছু অস্বাভাবিকতা থাকে। যেমন- একঘেয়েমি বা ভীষণ জোরে অথবা উচ্চস্বরে কথা বলা।
    অনেকসময়ে হাঁটাচলার (মোটর) দক্ষতা দেরিতে বিকশিত হওয়ার ফলে হাঁটাচলার মধ্যে অস্বাভাবিকতা থাকতে পারে।

    অ্যাস্পারগারস্‌ সমস্যার কারণ
    এখনও পর্যন্ত এই সমস্যার নির্দিষ্ট কারণ নিশ্চিত করে বোঝা সম্ভব হয়নি।  পরিবারের মধ্যে কারোর যদি এইধরনের সমস্যা থেকে থাকে তাহলে জিনগত কারণে সেই পরিবারের অন্য কারোর মধ্যে এই রোগ দেখা দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে সাধারণভাবে মনে করা হয়। কিন্তু নির্দিষ্টভাবে কোন জিনের প্রভাবে এই সমস্যা দেখা যাচ্ছে, তা নির্ধারণ করা যায়নি। এই সমস্যা মেয়েদের তুলনায় ছেলেদের মধ্যে বেশি দেখা যায়।

    অ্যস্পারগারস্‌ সমস্যা নির্ণয় করা
    বাচ্চার অভিভাবক বা পরিচর্যাকারী এবং তাদের শিক্ষকদের সঙ্গে কথাবার্তা বা আলাপ-আলোচনার মধ্য দিয়ে এই রোগ নির্ণয় করা হয়। একজন বিশেষজ্ঞ বাচ্চার সর্বাঙ্গীন বিকাশের ইতিহাস, তাদের সামাজিক আদানপ্রদানগত দক্ষতা এবং আচরণগত তথ্যের উপর নির্ভর করে এই রোগ নির্ণয় করে থাকেন। সাধারণত পাঁচ থেকে ন’বছর বয়সি বাচ্চাদের মধ্যে এই অসুখ নির্ণয় করা হয়। কিন্তু অনেকসময় রোগের লক্ষণ ঠিকঠাক বুঝতে না পারার জন্য প্রায়শই এই রোগ নির্ণয়ের ক্ষেত্রে বিশেষজ্ঞরা ধন্ধের মধ্যে পড়ে যান অথবা এডিএইচডি, ওসিডি বা টওরেট সমস্যার সঙ্গে অ্যাস্পারগারস্‌ সমস্যা নিয়ে তাদের মনে সংশয় জেগে ওঠে।

    অ্যাস্পারগারস্‌ সমস্যার সমাধান
    যদিও এই সমস্যার সঠিক সমাধানের উপায় জানা না থাকলেও, এমন অনেক কার্যকরী ব্যবস্থা রয়েছে, যার সাহায্যে এই অসুখে আক্রান্ত একটি বাচ্চার দৈনন্দিন  জীবনযাপনে যাতে এই রোগের প্রভাব না পড়ে তার ব্যবস্থা করা যায়। যেমন- স্পিচ থেরাপি এবং সামাজিক  দক্ষতাজনিত প্রশিক্ষণ একটি শিশুর সামাজিক যোগাযোগ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। কগনিটিভ বিহেভিয়র থেরাপির সাহায্যে এই সমস্যায় আক্রান্ত বাচ্চাদের উপর স্কুলে ভয় দেখানো বা আর পাঁচজনের থেকে আলাদা করে রাখার উপর রাশ টানা যায়।

    অকুপেশনাল থেরাপির মাধ্যমে শিশুদের হাঁটাচলা এবং অতিসংবেদনশীলতাজনিত সমস্যার সাথে মোকাবিলা করতে শেখানো হয়। এই ধরনের প্রতিকারগুলির সাহায্যে শুধু বাচ্চারা নয়, তাদের অভিভাবক এবং পরিচর্যাকারীরাও উপকৃত হন।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক নির্যাতন শিশুকে আত্মহত্যা প্রবণ করে
    Next Article অর্থপূর্ণ সম্পর্কই পারে সুখী করতে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.