Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 22
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » সন্তানকে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার শেখাবেন যেভাবে
    শিশু কিশোর

    সন্তানকে ইন্টারনেটের নিরাপদ ব্যবহার শেখাবেন যেভাবে

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কDecember 22, 2020Updated:December 22, 2020No Comments3 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ‘প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স’ শিশুদের হাতে নিরাপদ ইন্টারনেট তুলে দেবে
    ‘প্যারেন্টাল কন্ট্রোল গাইডেন্স’ শিশুদের হাতে নিরাপদ ইন্টারনেট তুলে দেবে
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    ইন্টারনেট শিশু-কিশোরদের অবাধ বিচরণ কখনই নিরাপদ নয়। আবার দুই বছর বয়সের শিশুও যেখানে ইউটিউবের ভিডিও না দেখলে কেঁদে পাড়া মাথায় তোলে সেখানে শিশু-কিশোরদের ইন্টারনেট থেকে দূরে রাখাও প্রায় অসম্ভব।

    তাই প্রযুক্তিনির্ভর এই যুগে বিভিন্ন দুর্ঘটনা বা বিব্রতকর পরিস্থিতি থেকে সন্তান ও নিজেকে বাঁচাতে প্রতিটি অভিভাবককেই কিছু বিষয় জানতে হবে এবং জানাতে হবে সন্তানদের।

    অনলাইন নিরাপত্তা-বিষয়ক একটি ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনের আলোকে জানানো হল সেই বিষয়গুলো সম্পর্কে।

    নির্ধারিত সময়: সন্তানের ইন্টারনেট ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার মাধ্যমে তার দৈনিক ‘স্ক্রিন টাইম’ নিয়ন্ত্রণে রাখতে পারবেন, পাশাপাশি সে কী ধরনের ‘কনটেন্ট’য়ের সংস্পর্শে আসছে সেদিকেও নজর রাখতে পারবেন।

    অসংখ্য ‘অ্যাপ’, ‘ব্রাউজার’য়ে এখন বিভিন্ন নামে অপ্রাপ্তবয়স্কদের বিশেষ ‘মোড’ থাকে। এই ‘মোড’ আপনার সন্তানকে অযাচিত ‘কনটেন্ট’য়ের সংস্পর্শে আসা থেকে বিরত রাখবে। এমনকি তারা ইন্টারনেটে কোন ধরনের ‘কনটেন্ট’ দেখছে সেটাও আপনি পর্যবেক্ষণ করার সুযোগ পাবেন।

    সন্তানের কাছে স্মার্টফোন থাকলে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে তার ‘অ্যাকাউন্ট’ থাকলে ইন্টারনেট ব্যবহারের সময় নির্ধারণ ও শিশুবান্ধব ‘মোড’ ব্যবহার সবার জন্যই উপকারী হবে।

    সামাজিক যোগাযোগ মাধ্যমের গোপনীয়তা পরীক্ষা: আপনার ‘টিনএইজ’ সন্তানকে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করা থেকে বিরত রাখা এখন আর সম্ভব নয়। যা সম্ভব তা হল, এই মাধ্যমগুলোতে তারা নিজের সম্পর্কে কী তথ্য প্রকাশ করছে এবং তা কতটুকু নিরাপদ সেটা নিজের হাতে যাচাই করা।

    তবে তা সন্তানকে না জানিয়ে করা ভিন্ন বিপত্তি ডেকে আনতে পারে। তাই সন্তানকে সঙ্গে নিয়েই তার সামাজিক যোগাযোগ মাধ্যমের ‘প্রাইভেসি সেটিংস’ যাচাই করতে হবে। পাশাপাশি এই গোপনীয়তা কীভাবে রক্ষা করতে হয় এবং তা কেনো জরুরি সেটাও সন্তানকে শেখাতে হবে।

    স্পর্শকাতর তথ্যে নিষেধাজ্ঞা: প্রযুক্তিগত উন্নয়নের সঙ্গে তাল মিলিয়ে বাড়ছে ‘হ্যাকিং’য়ের ঝুঁকি। তাই ব্যক্তিগত ও স্পর্শকাতর কোনো কিছুই অনলাইনে প্রকাশ করা নিরাপদ নয়। একজন প্রাপ্তবয়স্ক সেটা জানলেও শিশু-কিশোরদের তা বুঝতে না পারাই স্বাভাবিক। আর একারণেই অনেক কুচক্রি মহল স্পর্শকাতর তথ্য হাতিয়ে নেওয়ার জন্য শিশু-কিশোরদের ব্যবহার করার পায়তারা করে। তাই সন্তানকে এসব ব্যাপারে সাবধান করতে হবে। বাড়ির ঠিকানা, শিক্ষা প্রতিষ্ঠানের নাম, বিশেষ কোনো ব্যক্তিগত তথ্য অনলাইনে প্রকাশ করার ঝুঁকি তাদের বোঝাতে হবে।

    পাসওয়ার্ড: বর্তমান যুগে প্রায় প্রতিটি মানুষের সামাজিক ও পারিবারিক মান-সম্মান, অর্থ-সম্পদ, ব্যক্তিগত জীবন ইত্যাদির একমাত্র নিরাপত্তা হল এক বা একাধিক পাসওয়ার্ড।

    এক পাসওয়ার্ড বিভ্রাট একজন মানুষের জীবনকে দুর্বিসহ করে দেওয়ার জন্য যথেষ্ট। তবে আপনার সন্তান এই পাসওয়ার্ডের গোপনীয়তার গুরুত্ব পুরোপুরি অনুধাবন করতে নাও পারে। বিশেষ সতর্ক থাকতে হবে ব্যাংকের ‘ডেবিট’ কিংবা ‘ক্রেটিড’ কার্ডের পাসওয়ার্ডের ক্ষেত্রে।

    অনলাইন গেইমস খেলতে গিয়ে ‘ইন-অ্যাপ-পারচেজ’য়ের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোটা অংকের অর্থ খরচ করে ফেলার ঘটনা অহরহ ঘটছে। অনলাইনে কেনাকাটার ওয়েবসাইটগুলোর তাদের একা ব্যবহার করতে দেওয়া যাবে না। অভিভাবকরা এসব ক্ষেত্রে ‘টু ফ্যাক্টর অথেনটিফিকেইশন’ ব্যবহার করতে পারেন।

    ওয়াইফাই’য়ের নিরাপত্তা: বাসার ওয়াইফাই’তে অবশ্যই শক্ত পাসওয়ার্ড ব্যবহার করা উচিত। সন্তানদের শেখাতে হবে নিরাপদ ‘নেটওয়ার্ক’য়ের আওতাভুক্ত ইন্টারনেট ব্যবহার করার প্রয়োজনীয়তা সম্পর্কে। পাশাপাশি ‘অ্যাপ ডাউনলোড’ ও বিভিন্ন ওয়েবসাইট দেখার আগে ইন্টারনেটের উৎসটি নির্ভরযোগ্য কি-না সেটা নিজে যেমন যাচাই করবেন, সন্তানদেরও তা করার শিক্ষা দিতে হবে।

    দিনশেষে সবচাইতে জরুরি বিষয় হল পরিবারের ছোটদের ইন্টারনেট ব্যবহারে দায়িত্বশীল করে তোলা। অন্যথায় যতই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হোক না কেনো বিপদের আশঙ্কা থেকেই যাবে।

    ‘সাইবারবুলিইং’ কী তা আপনার সন্তানকে বোঝাতে হবে। কারও সঙ্গে ‘সাইবারবুলিইং’ না করার শিক্ষা দিতে হবে। পাশাপাশি এর শিকার হলে তা সামলানোর পথও দেখাতে হবে।

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে প্রাণে

    https://youtu.be/WEgGpIiV6V8

     

    ইন্টারনেট
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleমানসিক অবস্থার কারণেও বাড়তে পারে অতিরিক্ত খাওয়ার চাহিদা
    Next Article অতিরিক্ত টেনশন করা কি মানসিক রোগ?
    মনের খবর ডেস্ক

    Related Posts

    শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

    June 7, 2026

    শিশু মনে দুর্ঘটনার প্রভাব: অবহেলা নয়

    June 4, 2026

    শিশুর মনের ভাষা বুঝতে চাই সচেতন মা-বাবা

    June 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.