Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল
    ফিচার

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    Moner KhaborBy Moner KhaborOctober 18, 2026No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    ধৈর্য বাড়ানোর কার্যকর কৌশল
    ধৈর্য বাড়ানোর কার্যকর কৌশল
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয় আমরা কে না জানি! কিন্তু সব সময় কি ধৈর্য ধরা এতই সহজ? যখন কোনো বিপদ আসে কিংবা অপ্রত্যাশিত ঘটনা ঘটে আমরা বিচলিত হয়ে যাই। এটা থেকে মানসিক চাপ তৈরি হয়, উদ্বেগ বাড়ে, রাগ থেকে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয় ।

    ব্যক্তির পরিবেশ, ব্যক্তিত্বের ধরন ভেদে ধৈর্য রাখার প্রবণতা একেক জনের একেক রকম। তাই প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানো একটি নিয়মিত অনুশীলনের বিষয়। এটি হুট করে একদিনেই গড়ে ওঠে না। প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর ছোটো ছোটো কৌশল মেনে চললে আমরা মানসিক চাপ মুক্ত জীবনযাপন করতে পারি, যা আমাদের সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করে। নিচে প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কয়েকটি কৌশল দেয়া হলো।

    আরও পড়ুন…

    • মোবাইল ছাড়া শিশুকে খাওয়ানো যাচ্ছে না?
    • যৌনতা নিয়ে ভুল ধারণা

    আত্ম-সহানুভূতিকে গ্রহণ করা

    নতুন কোনো দক্ষতা শেখার সময় নিজের শেখার গতি কম মনে হলে নিজেকে সময় দিন। ভুল হলে নিজেকে ক্ষমা করুন। কোনো মানুষই ভুলের ঊর্ধ্বে নয়।

    প্রতিক্রিয়া জানানোর আগে ভাবা

    বিরক্তিকর পরিস্থিতিতে প্রতিক্রিয়া জানানো থেকে বিরত থাকাই ভালো। নিজেকে জিজ্ঞেস করুন যে এই পরিস্থিতিটি আপনার শক্তি ব্যয় করার যোগ্য কিনা? তা নাহলে এড়িয়ে চলার চেষ্টা করুন।

    কারণ শনাক্ত করা

    আপনি কেন অধৈর্য হচ্ছেন বা কোন বিষয়টি আপনাকে বেশি রাগিয়ে তুলছে, তা খুঁজে বের করার চেষ্টা করুন। কারণটি বুঝতে পারলে পরিস্থিতি সামলানো সহজ হয়। বিরক্তিকর মুহূর্তটিকে নিজের জন্য একটি অভিজ্ঞতা হিসেবে ভাবুন। যেমন, জ্যামে আটকে থাকলে রাগ না করে চারপাশের পরিবেশ দেখার চেষ্টা করুন বা কোনো অডিও শুনুন।

    শ্বাস-প্রশ্বাসের ব্যায়াম

    হঠাৎ কোনো বিরক্তিকর পরিস্থিতিতে পড়লে কিংবা মাথা কাজ করছে না মনে হলে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখিয়ে চোখ বন্ধ করে কয়েকবার গভীর শ্বাস নিন। এটি মস্তিষ্কের নার্ভকে শান্ত করে এবং হুট করে রাগ প্রকাশ করার প্রবণতা কমায়।

    মাইন্ডফুলনেস বা মেডিটেশন

    প্রতিদিন ১০-১৫ মিনিট ধ্যান করুন বা মন দিয়ে বর্তমানের কাজটি উপভোগ করার অভ্যাস করুন। মেডিটেশন মানসিক স্থিরতা বাড়াতে অত্যন্ত কার্যকর।

    দীর্ঘমেয়াদি লক্ষ্যের কথা স্মরণ

    যখন কোনো কাজ নিয়ে অধৈর্য হয়ে পড়বেন, তখন নিজের দীর্ঘমেয়াদি লক্ষ্য ও বিশ্বাসের কথা মনে করুন। এটি আপনাকে শান্ত থাকতে সাহায্য করবে। জীবনে লক্ষ্য অর্জনের জন্য বর্তমানে ধৈর্য রেখে ছোটো ছোটো ধাপ পার করে দেয়াই বুদ্ধিমানের কাজ।

    অতএব দৈনন্দিন জীবনে ধৈর্য হলো হতাশা বা ধীরগতির সম্মুখীন হলে শান্ত থাকা, আবেগ নিয়ন্ত্রণ করা এবং তাৎক্ষণিক তৃপ্তি পাওয়া থেকে নিজেকে দূরে রাখার একটি সক্রিয় অনুশীলন।

    • ফারজানা ফাতেমা (রুমী)
    • মনোবিজ্ঞানী

    কীভাবে ধৈর্যশীল হওয়া যায় দৈনন্দিন জীবনে ধৈর্য বাড়ানোর উপায় ধৈর্য ধৈর্য বাড়ানোর কার্যকর কৌশল মানসিক চাপ মানসিক চাপ কমানোর উপায় মানসিক স্বাস্থ্য
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleসন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে
    Moner Khabor

    Related Posts

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.