Close Menu
    What's Hot

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Facebook X (Twitter) Instagram
    Wednesday, October 21
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 19, 2026

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      Recent

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » স্বাভাবিকভাবে মস্তিস্কে গ্রে ম্যাটার-এর বৃদ্ধি করা
    ফিচার

    স্বাভাবিকভাবে মস্তিস্কে গ্রে ম্যাটার-এর বৃদ্ধি করা

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কMarch 26, 2019No Comments6 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    আমাদের মধ্যে অনেকেই যোগের শারীরিক উপকারিতার বিষয়ে জানেন – যোগাভ্যাস আমাদের শরীরকে শক্ত করে, নমনীয় করে, সহ্যশক্তি বাড়ায় ও সামগ্রিক কুশলতা বাড়ায়। এর ফলে একটা ভুল ধারণা সৃষ্টি হয় যে যোগাভ্যাসও এক ধরণের ব্যায়াম। যদিও, যোগের দ্বারা শারীরিক দিক দিয়ে সুস্থ থাকাটা বিগত কিছু শতক ধরে গুরুত্ব পেলেও এর মূল লক্ষ্য হল মন বা মস্তিস্কের সুষম গঠন ও তাকে ঠিকমতো নিয়ন্ত্রণ করা।
    বিশেষজ্ঞদের মতে, ধ্যান ও অন্যান্য মনোযোগ বাড়ানোর যোগাভ্যাস অনুশীলনে মনকে নিয়ন্ত্রিত করা যায়। “পতঞ্জলি বুঝিয়েছেন যে যোগ হল মনের ওষুধ আর যোগাভ্যাসের লক্ষ্য হল মনের ওপর প্রভাব বিস্তার। যোগের ফলে আমাদের শরীরিক স্বাস্থ্যের অনেক উপকারিতা দেখা গেলেও যোগাভ্যাস মস্তিস্কের পক্ষেও ভীষণ উপকারি। এর ফলে স্ট্রেস বা চাপ কমে, মনঃসংযোগের উন্নতি ঘটে, গ্রে ম্যাটার-এর সংখ্যা বাড়ে ও নতুন নিউরাল পাথ্‌ওয়ে তৈরী হয়; এছাড়াও, যোগাভ্যাস অবসাদ, স্কিৎজফ্রেনিয়ার মত স্নায়বিক অসামঞ্জস্য জনিত রোগেও খুবি উপযোগী,” বলেন ডাঃ শিবরাম ভরম্‌বল্লী, নিমহ্যান্সের সাইকিয়াট্রি বিভাগের অতিরিক্ত অধ্যাপক।
    যোগ কি আমার মস্তিস্কের উপকার করবে?
    এটা সবাই জানেন যে, যোগের ফলে স্ট্রেস বা চাপ কমে, বয়স জনিত অবক্ষয়ও কম হয়। এর ফলে আপনার স্মৃতি শক্তি বৃদ্ধি পায় ও আপনার বিচারবুদ্ধিকে বাড়িয়ে তোলে। এতে মস্তিস্কে বা মাথায় রক্ত চলাচল বাড়ে যার ফলে স্ট্রোকের সম্ভাবনা কমে, বিশেষতঃ যাঁদের ডায়াবিটিস, উচ্চ রক্তচাপ বা উচ্চ কোলেস্টরল আছে। যোগের ফলে আপনার হৃত্স্পন্দন কমে স্বাভাবিক হয়ে যায়, এছাড়া, এটা আপনাকে কঠিন অবস্থাতেও শান্ত ও যুক্তি-সংগত থাকতে সাহায্য করে। এর ফলে, দীর্ঘ সময় ধরে চলা কোন কাজের সময়েও আপনাকে আপনার লক্ষ্যে অবিচল থাকতে সহায়তা করে।
    এর প্রভাব বুঝতে ঠিক কতটা সময় লাগে?
    যোগের একটা অধিবেশনও অনেক সময় মস্তিস্কের পরিবর্তন ঘটাতে সাহায্য করে। আপনার মানসিক কুশলতার উন্নতি প্রথম এক সপ্তাহের মধ্যেই দেখা যায়, আপনি আগের থেকে অনেক ভালো অনুভব করতে থাকেন ও অনেক শান্ত হয়ে যান, যেকোন বিষয়ে আপনার নিজেকে অনেক বেশী আত্মবিশ্বাসী লাগে, এবং চাপ বা স্ট্রেস্‌-এর অনুভূতিও অনেক কমে যায়। কয়েক সপ্তাহের মধ্যেই আপনি বুঝতে পারেন যে আপনি খুব তারাতাড়ি যে কোনও বিষয় বুঝে নিতে পারছেন, স্মৃতিশক্তি, মনঃসংযোগ বেড়ে যাওয়ায় ও লক্ষ্যে অবিচল থাকার জন্য।
    বিশেষজ্ঞদের মতে, সপ্তাহে কমপক্ষে তিন দিন করে একটানা ছ’মাস যোগাভ্যাস করলে খুব ভালো দীর্ঘমেয়াদী ফল পাওয়া যায়। মনঃসংযোগের লক্ষ্যে স্থির থাকার জন্য এবং সবথেকে বেশী যুক্তিযুক্ত বিচার বিবেচনা লাভের জন্য যোগাভ্যাস করার কথা ভাবতে পারেন।
    মানসিক চাপ ও দুশ্চিন্তা কমায়
    আমাদের নার্ভাস সিস্টেমের যে অংশটি আমাদের বিশ্রাম ও কাজের কলাকৌশল নিয়ন্ত্রণ করে,  যোগ তার সামঞ্জস্য বজায় রেখে চাপ ও দুশ্চিন্তাকে কম করে।
    সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে দু’টো ভাগ আছেঃ সিমপ্যাথেটিক সিস্টেম ও প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম। প্যারাসিমপ্যাথেটিক সিস্টেম আমাদের শরীর ও মন যখন কর্মক্ষম থাকে, বিপদের সময় ঠিক কি করা উচিত তা নিয়ন্ত্রণ করে। সিমপ্যাথেটিক সিস্টেম আমাদের হৃত্স্পন্দন কমিয়ে আমাদের শান্ত করে ও বিশ্রামের জায়গাতে ফিরে যেতে সাহায্য করে। এই দুই সিস্টেমের কাজের সামঞ্জস্যে আমাদের শরীর স্বাভাবিকভাবে কাজ করে। আমাদের বর্তমান জীবনযাত্রার চাপ ও অতিরিক্ত উত্তেজনা সিমপ্যাথেটিক সিস্টেমের কাজ বাড়িয়ে দেয় যার ফলে এই দুই সিস্টেমের মধ্যে অসামঞ্জস্য তৈরী হয়। নিয়মিত যোগাভ্যাস প্যারাসিমপ্যাথেটিক সিস্টেমের কাজ করা বাড়িয়ে দেয়, যা শ্বাসক্রিয়া, হৃত্স্পন্দন স্বাভাবিক করে তোলে এবং চাপ ও দুশ্চিন্তাকে কমিয়ে দেয়।
    স্মৃতি শক্তি ও চিন্তা শক্তির উন্নতি ঘটে
    আপনি কি জানেন যে, নিয়মিত যোগাভ্যাস আপনার মস্তিষ্কের গ্রে ম্যাটার-এর পরিমাণ বাড়িয়ে দেয়? ব্রেনের সবথেকে জটিল অংশ (হিপোক্যাম্পাস) যা স্মৃতি শক্তি ও বিচার বুদ্ধির জন্য দায়ী তা যত বয়স বাড়ে ততই ছোটো হতে থাকে; এই কারণেই আমরা ভুলে যেতে থাকি, অথবা বয়স বাড়ার সাথে সাথে আমাদের বুদ্ধিমত্তাও কমতে থাকে।
    ব্যাঙ্গালুরুর নানান বৃদ্ধাবাসে বসবাসকারীদের ছ’মাস যোগাভ্যাসের পর ব্রেন্রের ওপর যোগের প্রভাব জানার জন্য নিমহ্যান্স একটা সমীক্ষা চালায়। যেখানে গবেষকরা দেখেন যে, নিয়মিত যোগাভ্যাস বয়সের প্রভাবকে বিপরীতমুখী করে ও হিপোক্যাম্পাস-এর সাইজ বৃদ্ধি পায়। তাঁরা এই সিদ্ধান্তে পৌঁছন যে, যাঁদের আগে থেকেই ডিমেনশিয়ার কারণে সামান্য বিচার-বুদ্ধির দুর্বলতা রয়েছে, তাঁদের জন্যও যোগাভ্যাস যথেষ্ট উপযোগী এবং এটা এই জিনিসের পুনর্বার হওয়াও রোধ করে।
    মস্তস্ককে সুস্থ করে
    মস্তিস্ক হল এমন একটা অঙ্গ যার নিজেকে সুস্থ করে তোলার একটা আশ্চর্য্য ক্ষমতা রয়েছে। একজন ব্যক্তি, যিনি, ব্রেন বা মস্তিষ্কে আঘাত পেয়েছেন, সাময়িকভাবে কিছু সময়ের জন্য কিছু কিছু কাজ করার সামর্থ্য হারিয়ে ফেলেন যেহেতু সেই সময় মস্তিস্কে আঘাতপ্রাপ্ত অংশকে সারিয়ে তোলে বা সেই কাজ গুলো অন্য অংশে সরিয়ে দেয়।
    ব্রেন ডিরাইভড্‌ নিউরোট্রপিক ফ্যাক্টর (বি ডি এন্‌ এফ্‌)-এর দ্বারা ব্রেনের স্থিতিস্থাপকতা (প্ল্যাস্টিসিটি) বা নিজেকে সারিয়ে তলার ক্ষমতাকে মাপা হয়। একজন মানুষের বি ডি এন্‌ এফ্‌ যত বেশী, তাঁর মস্তিস্কের নিজেকে সারিয়ে তোলার ক্ষমতাও তত বেশী।
    যিনি অবসাদ বা বাইপোলার ডিস্‌অর্ডারে ভুগছেন তাঁদের বি ডি এন্‌ এফ্‌ খুব কম হয়। তাঁদের ক্ষেত্রে কর্টিসল্‌ বা স্ট্রেস্‌ হরমোনের পরিমাণটা অনেক বেড়ে যায়। যখন, ওষুধের দ্বারা তাঁদের অবসাদের চিকিৎসা করা হয়, ডিপ্রেশন্‌ হয়তোবা ভালো হয় এবং বি ডি এন্‌ এফ্‌ ও বেড়ে যায়। কিন্তু যদি তাঁরা একবার ওষুধ বন্ধ করেন, তাঁর ক্ষেত্রে ঐ রোগের ফিরে আশার সম্ভাবনা থেকে যায় যেহেতু স্ট্রেস্‌ ও কর্টিসল্‌ এর লেভেল অনেক বেশী থাকে।
    নিমহ্যান্স ইনটিগ্রেটেড সেণ্টার ফর্‌ যোগার একটা গবেষণাতে দেখা গেছে যে, অবসাদের রগীকে ওষুধ ছাড়া যদি শুধু যোগাভ্যাস করানো হয় তাহলে তাঁদের বি ডি এন্‌ এফ্‌ স্বাভাবিক হয় ও কর্টিসল্‌-এর মাত্রা কমে আসে। এ থেকে বোঝা যায় যে, স্ট্রেস্‌ কমে যাবার ফলে এই একই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কমে যায়।
    না-বাচক আবেগকে কমায়
    দিনে পাঁচ মিনিট “ওম্‌” মন্ত্র জপ করলে তা মস্তিস্কের যে অংশগুলো না-বাচক আবেগ যেমন, স্ট্রেস্‌, রাগ, হিংসা বা ঘৃণা, এগুলোর জন্য দায়ী সেই অংশে রক্ত প্রবাহ কমিয়ে দেয়।
    নিমহ্যান্স আয়োজিত কার্যকরী এম্‌ আর্‌ আই পর্যালোচনা করে দেখা গেছে যে একজন মানুষ যিনি যোগাভ্যাস করেন না তাঁকে “ওম্‌” জপ করতে বলা হয় পাঁচ মিনিটের জন্য, ও পরে, সাধারণ অবস্থাতে আরও পাঁচ মিনিট জপ করতে বলা হয়। স্ক্যানে দেখা যায় যে মস্তিস্কের অন্যান্য অংশের থেকে যে অংশ আবেগকে নিয়ন্ত্রণ করে সেখানে রক্ত প্রবাহ কম। এর থেকে বোঝা যায় যে, বিভিন্ন ধরণের মন্ত্র যা যোগ বা ধ্যানের দ্বারা মনকে সংযত করার জন্য দেওয়া হয়, তা নিয়মিত অভ্যাস করলে না-বাচক আবেগকে নিয়ন্ত্রণ করা যায়।
    মুখ দেখে মনের ভাবকে বোঝার ক্ষমতার উন্নতি
    স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্ত রোগীদের ক্ষেত্রে দেখা গেছে যে যোগের ফলে তাঁদের মুখ দেখে মনের ভাব বোঝার ক্ষমতা বেড়ে গেছে। স্কিৎজোফ্রেনিয়ার রোগীদের মুখ দেখে মানুষের মনের ভাবকে বুঝতে অসুবিধা হয়। উদাহরণ স্বরূপ, স্কিৎজোফ্রেনিয়ায় আক্রান্তরা হয়তো বা নিরপেক্ষ বা নিশ্চিত মুখের ভাবকে রাগ বা ভয় বলে ভুল করতে পারেন।
    নিমহ্যান্স আয়োজিত এক পর্যবেক্ষণে দেখা গেছে যে যোগাভ্যাস স্কিৎজোফ্রেনিয়ার রোগীদের এই অক্ষমতা থেকে বেরিয়ে আস্তে সাহায্য করে। এক দল স্কিৎজোফ্রেনিয়ার রোগীদের অভিজ্ঞ অভিনেতাদের দিয়ে কিছু আবেগের অভিনয়ের স্থির ছবি ও ভিডিও দেখান হয়। প্রতিযোগীরা অভিনীত আবেগকে বুঝতে অসুবিধায় পরছিলেন। কিন্তু, সপ্তাহে তিন বার করে কমপক্ষে তিন মাস যোগাভ্যাসের পর তাঁদের এই ক্ষমতার যথেষ্ট উন্নতি লক্ষ্য করা যায়। এটা সম্ভব হয় ওপরে লেখা ব্রেনের মধ্যে রক্ত প্রবাহের পরিবর্তনের জন্য, এবং এর ফলে রক্তে অক্সিটোসিন হরমোন (সংযোগকারী হরমোন), যা মা ও সন্তানের মধ্যে বন্ধন দৃঢ় করে, তার পরিমাণ বেড়ে যায়। এটা সামাজিক ব্যবহার উন্নত করে, একের অন্যের সাথে সম্পর্ক স্বাভাবিক করে।

    গ্রে ম্যাটার চিন্তা শক্তি মস্তিস্ক স্মৃতি শক্তি
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleকিশোর-কিশোরীদের মস্তিষ্ক কীভাবে কাজ করে?
    Next Article টিনেজার মেয়ের মানসিক সুস্থতায় যেসব বিষয়ের প্রভাব পড়ে
    মনের খবর ডেস্ক

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    প্রশ্ন-উত্তর October 19, 2026

    কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    প্রশ্ন: আমার নাম সুমাইয়া আক্তার। বয়স ২৪ বছর। আমি একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়ি। কয়েক মাস…

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.