Close Menu
    What's Hot

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    জীবনে সুখী হতে মাদক থেকে দূরে থাকতে হবে

    Facebook X (Twitter) Instagram
    Thursday, October 15
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 12, 2026

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      Recent

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

      মানসিক স্বাস্থ্যসেবার সম্প্রসারণে গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 15, 2026

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      Recent

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

      কয়েক মাস ধরে হঠাৎ হঠাৎ বুক ধড়ফড় করে, শ্বাস নিতে কষ্ট হয় এবং মনে হয় আমি মারা যাচ্ছি

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » ফেসবুক-টুইটারে শিশু সন্তানের ছবি শেয়ারের ভাল-মন্দ দিক
    জীবনাচরণ

    ফেসবুক-টুইটারে শিশু সন্তানের ছবি শেয়ারের ভাল-মন্দ দিক

    মনের খবর ডেস্কBy মনের খবর ডেস্কApril 22, 2019No Comments2 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email

    বিশ্বজুড়েই বাবা-মায়েরা আজকাল গর্বের সঙ্গে তাদের সন্তানদের ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করেন। বিভিন্ন উপলক্ষ থেকে শুরু করে কোনো কারণ ছাড়াই, শুধু ভালো লাগা আর ভালোবাসা থেকে ছবিগুলো অন্যদের সঙ্গে শেয়ার করেন তারা।
    এখন হয়তো ব্যাপারটাকে অত গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে না। কারণ এর আগে কোনো প্রজন্মেরই পুরো শৈশব এভাবে পাবলিক রেকর্ডের অংশ হয়ে থাকেনি। কিন্তু একেবারে প্রথম পর্যায়ে যে শিশুদের ছবি অনলাইনে প্রকাশ পেতে শুরু করেছিল তারা এখন বেশ বড় হয়েছে। আর তারা এখন নিজেদের ছোটবেলার সেই ‘অতি উন্মোচন’ পছন্দ করছে না।
    মনোবিদ ও সামাজিক মাধ্যম বিশেষজ্ঞ ড. আর্থার ক্যাসিডি মনে করেন, অভিভাবকরা বুঝতে পারছেন না, অনলাইনে তাদের পোস্ট করা ছবি ও ভিডিও সন্তানদের জন্য এমন একটি পরিচয় তৈরি করছে যা হয়তো সন্তানদের কাছে গ্রহণযোগ্য না-ও হতে পারে।
    নমিনেট নামের একটি ডোমেইন নেম কোম্পানির করা সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, যুক্তরাজ্যে একজন বাবা বা মা সন্তানের ৫ বছরের জন্মদিন পর্যন্ত গড়ে শিশুটির ১ হাজার ৪৯৮টি ছবি সামাজিক মাধ্যমে পোস্ট করছেন।
    এই শিশুদের মধ্যে যারা বড় হয়ে গেছে তারা অনেক ক্ষেত্রেই ডিজিটাল পরিসরে তাদের পুরো শৈশব সবার সামনে খুলে রাখাটা মেনে নিতে পারছে না। কেননা ছবিগুলো এমন সময় অনলাইনে এসেছে যখন হয়তো তাদের সে ব্যাপারে মত দেয়া বা না দেয়ার মতো বয়সও হয়নি।
    যুক্তরাজ্যের নিউক্যাসেলের অধিবাসী ১৬ বছর বয়সী লুসি জানান, ১২ বা ১৩ বছর বয়সে তিনি প্রথম বুঝতে পারেন, সেই সাত বছর বয়স থেকে থেকে তার বাবা ভালোবেসে লুসির এমন কিছু ছবি ফেসবুকে দিয়ে আসছেন যেগুলো তার জন্য বেশ বিব্রতকর। “ওই সময় আমাকে যদি জিজ্ঞেস করা হতো, তুমি কি এই ছবিগুলো সবাইকে দেখতে দিতে চাও, আমি নিশ্চয়ই মানা করতাম,” বলেন তিনি।
    তবে শুধু যে না জানিয়ে বা শিশুর মত না নিয়ে তাদের কিছু সামাজিক মাধ্যমে পোস্ট করা হয় তা না। ছোটবেলায় নিজের ছবি বাবা-মা অনলাইনে দিচ্ছে – ব্যাপারটা মজার হলেও বড় হয়ে সেগুলো অতটা ভালো না-ও লাগতে পারে।
    ২০ বছর বয়সী ডানা হারলি জানান, ১১ বছর বয়সে তার বাবা-মা তার ছবি ফেসবুকে দিলে তিনি খুবই খুশি হতেন। “তখন বিষয়টা খুব মজার ছিল…আমার ওই মনোযোগটা ভালো লাগত। কিন্তু এখন সেগুলো অস্বস্তিকর। কারণ এখন ছবিগুলো দেখলেই আমার মনে হয়, এগুলো যে কেউ যখন তখন দেখত।”
    এ কারণে ডানা ছোটবেলার সব ছবি থেকে নিজের নামের ট্যাগ মুছে দিয়েছেন। যেন সাইটে ছবি থাকলেও তার প্রোফাইলে সেগুলো দেখা না যায়।
    ড. ক্যাসিডি বলেন, “বাবা-মায়েরা মনে করেন, আমাদের সন্তানের অনলাইন পরিচয় নির্ধারণ করব আমরা। কিন্তু সন্তানরা বিশ্বাস করে, অনলাইনে তাদের পরিচয় তৈরি ও নিয়ন্ত্রণ শুধু তাদের হাতেই থাকা উচিত।” এ কারণে অনেক ছেলেমেয়েই বাবামায়ের সঙ্গে সামাজিক মাধ্যমগুলোতে এখন যুক্ত থাকতে চাচ্ছে না।

    ছবি টুইটার ফেসবুক শিশু
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleপরিচিত কেউ আত্মহত্যা করেছে কি?
    Next Article নাতি-নাতনীর যত্ন নিলে বাঁচবেন বেশি দিন
    মনের খবর ডেস্ক

    Related Posts

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    October 14, 2026

    শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

    September 24, 2026

    শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    September 9, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 15, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    ​যেকোনো প্রাপ্তবয়স্ক মানুষের জীবনে সঠিক পেশা বেছে নেওয়ার ক্ষেত্রে তার নিজস্ব স্বভাব-চরিত্র এবং কাজের প্রতি…

    কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

    পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

    শিশুদের ওয়েলবিয়িং

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.