প্রশ্ন: আসসালামু আলাইকুম। আমি একজন ২১ বছর বয়সি শিক্ষার্থী। দীর্ঘ কয়েক বছর ধরে একটি traumatic environment-এর মধ্যে ছিলাম। যদিও সেই পরিস্থিতি শেষ হয়েছে, এর psychological effect এখনও আমার daily life, পড়াশোনা এবং overall functioning-এর ওপর উল্লেখযোগ্য প্রভাব ফেলছে। তাই একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের assessment এবং treatment plan সম্পর্কে পরামর্শ চাই।
বর্তমানে আমার প্রধান সমস্যাগুলো হলো:
- দীর্ঘমেয়াদি trauma-এর psychological effect
- সার্বক্ষণিক anxiety ও মানসিক চাপ
- দীর্ঘদিনের low mood ও hopelessness
- Sleep disturbance (ঘুম না হওয়া, বারবার ঘুম ভেঙে যাওয়া, vivid dreams)
- Trauma-related flashbacks ও triggers
- Emotional numbness
- Mood swings / emotional instability
- Difficulty with concentration
- Significant academic difficulties
- Daily activities ও self-care বজায় রাখতে অসুবিধা
- Irregular appetite ও food cravings
- ঘুম না হলে বা medication মিস হলে অস্থিরতা, rapid speech অথবা emotional numbness
- অতীতে একাধিক suicide attempt
- সম্প্রতি passive suicidal thoughts (বর্তমানে কোনো plan বা intent নেই)।
Previous diagnosis ও previous prescription অনুযায়ী: Dysthymic Disorder
Borderline Personality Disorder (PD = Borderline)। উপযুক্ত therapy, treatment এবং পরবর্তী করণীয় সম্পর্কে পরামর্শ পেলে কৃতজ্ঞ থাকব। ধন্যবাদ।
পরামর্শ: ধন্যবাদ আপনাকে। ডায়াগনোসিস অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু সব সময় সুনির্দিষ্ট ডায়াগনোসিসে পৌছানো সম্ভব হয় না। আর সাইকিয়াট্রিতে ডায়াগনোসিসের পদ্ধতি আরো জটিল। তাই ক্ষেত্রবিশেষে ডায়াগনোসিসের পিছনে না ছুটে চিকিৎসা পদ্ধতির উপর গুরুত্ব দিয়ে ভালো থাকার চেষ্টা করতে হয়।
আপনি তো আপনার সমস্যা সবই বোঝেন। তাই নিজের চিন্তা – ভাবনার ধরণ পাল্টান। Be positive। Life style ঠিক করুন। Productive কর্মকাণ্ডে নিজেকে ব্যস্ত রাখুন।
আপনি আপাতত Tab. Litiam ER 400 mg 1—0—1, Cap. Prodep 20 mg 1—0—0, Tab. Olzap 5 mg 0—0—1 খেয়ে যান।
নিয়মিত কোনো হাসপাতালের মনোরোগ বিভাগে বা কোনো মনোরোগ বিশেষজ্ঞ এর পরামর্শ গ্রহণ করার চেষ্টা করবেন। আবারও ধন্যবাদ।
পরামর্শ দিয়েছেন
- অধ্যাপক ডা. মো. নিজাম উদ্দিন
- প্রাক্তন বিভাগীয় প্রধান, মানসিকরোগ বিভাগ
- কুমিল্লা মেডিক্যাল কলেজ।

