Close Menu
    What's Hot

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    Facebook X (Twitter) Instagram
    Sunday, October 18
    Facebook X (Twitter) Instagram
    মনের খবরমনের খবর
    ENGLISH
    • মূল পাতা
    • কার্যক্রম
      1. জাতীয়
      2. আন্তর্জাতিক
      Featured
      জাতীয় October 17, 2026

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      Recent

      বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

      সারা দেশে নানা আয়োজনে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬

      রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন

    • প্রতিদিনের চিঠি
    • মানসিক স্বাস্থ্য
      1. মাদকাসক্তি
      2. মানসিক স্বাস্থ্য সেবা তথ্য
      3. যৌন স্বাস্থ্য
      4. শিশু কিশোর
      Featured
      ফিচার July 4, 2026

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      Recent

      মাইগ্রেন অন্যান্য মানসিক রোগের জন্য ক্ষতিকর

      শিশুর মোবাইল-টিভি আসক্তি কীভাবে বুঝবেন

      মাদকমুক্তির অন্যতম অন্তরায়-বেকারত্ব

    • ফিচার
    • প্রশ্ন-উত্তর
      1. বিশেষজ্ঞ পরামর্শ
      2. মাদকাসক্তি
      3. মানসিক স্বাস্থ্য
      4. যৌন স্বাস্থ্য
      Featured
      প্রশ্ন-উত্তর October 18, 2026

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      Recent

      সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

      কথা বলার সময় ভুল করি, একটা বলতে গিয়ে আরেকটা বলে ফেলি

      নিজেকে খুব বড়ো মনে করতাম

    • জীবনাচরণ
      1. অন্যান্য
      2. অপরাধ আচরণ
      3. কুসংস্কার
      4. মতামত
      5. মন ও ক্রীড়া
      6. মন প্রতিদিন
      7. মনোসামাজিক বিশ্লেষণ
      8. সাক্ষাৎকার
      Featured
      সাক্ষাৎকার October 14, 2026

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      Recent

      পেশাগত সাফল্যের পাশাপাশি মানসিক সুস্থতাকেও গুরুত্ব দিতে হবে

      শুধু কাজ নয়, মনের যত্নও জরুরি: ফ্রিল্যান্সার মারুফের ভাবনা

      শিশুকে আত্মনির্ভরশীল হওয়া শেখাতে সব আবদার রক্ষা করা যাবে না

    • মনস্তত্ত্ব.
      1. তারকার মন
      2. ব্যাক্তিত্ব
      3. মনস্তত্ত্ব
      Featured
      মনস্তত্ত্ব. July 22, 2026

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      Recent

      জিমি কার্টার ও মনস্তত্ত্ব

      জর্জ বার্নাড শ

      মার্টিন কুপার ও মনস্তত্ত্ব

    • করোনায় মনের সুরক্ষা
      1. টিপস্
      2. বিশেষজ্ঞের মতামত
      3. বিশ্ব পরিস্থিতি
      4. সার্বক্ষনিক যোগাযোগ
      Featured
      টিপস্ October 1, 2026

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      Recent

      দীর্ঘমেয়াদি রোগে ঘরে বাইরে যেভাবে ভালো থাকা যায়

      প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

      মাইগ্রেন নিয়ন্ত্রণের সহজ কিছু কৌশল

    মনের খবরমনের খবর
    You are at:Home » অর্থপূর্ণ সম্পর্কই পারে সুখী করতে
    ফিচার

    অর্থপূর্ণ সম্পর্কই পারে সুখী করতে

    ডা. এস এম আতিকুর রহমানBy ডা. এস এম আতিকুর রহমানFebruary 10, 2021Updated:February 10, 2021No Comments4 Mins Read0 Views
    Facebook Twitter Pinterest Telegram LinkedIn Tumblr Email Reddit
    দাম্পত্য সম্পর্কের গুরুত্বপূর্ণ অনুষঙ্গ যৌনতা
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest WhatsApp Email
    মানসিক স্বাস্থ্যের সঙ্গে কয়েকটি বিষয় ওতপ্রোতভাবে জড়িত। সম্পর্ক তার মধ্যে অন্যতম। একটি অসুস্থ সম্পর্ক যেমন মানসিক রোগ তৈরিতে সাহায্য করে, তেমনি মানসিক অসুস্থতাও সম্পর্ককে নষ্ট করে দেয়।

    দীর্ঘদিন বিষন্নতায় ভোগা একজন মানুষের ক্রমে ক্রমে সবার সঙ্গেই সম্পর্ক নষ্ট হয়ে যেতে থাকে। তার নেতিবাচক দৃষ্টিভঙ্গি তাকে আত্মীয়-স্বজন বন্ধু-বান্ধব থেকে দূরে সরিয়ে রাখে। আবার সুন্দর একটি সম্পর্ক ভেঙে যাওয়ার মধ্যে দিয়ে শুরু হতে পারে মানসিক অসুস্থতা।

    পারুকে হারাবার কষ্টে যন্ত্রণাকাতর বিষন্ন দেবদাসের মুখটি আমাদের সবার পরিচিত। দেবদাসের দুঃখ আমাদের এতোটা স্পর্শ করে যে, দেবদাসের বিষন্নতাকে আমাদের রোগ বলে মনে হয় না। তার মদ খাওয়া, দিনের পর দিন মাতাল হয়ে নিঃশেষ হয়ে যাওয়া স্বাভাবিক মনে হয়। মাদকাসক্তির কথাও  কিন্তু আমাদের ভুলেও মনে আসে না। কিন্তু আমরা যদি উপন্যাসের এই চরিত্রটাকে একটু উপন্যাসের বাইরে নিয়ে আসি, সে যদি হয় আপনার বা আমার ভাই অথবা নিকট কেউ, তাহলে আমরা কি চুপচাপ তা দেখে যাব? নীরবে সয়ে যাবো? কখনোই না। আমরা তাকে বোঝাবো। আর তাতে কাজ না হলে মানসিক বিশেষজ্ঞের দ্বারস্থ হবো।

    মানসিক বিশেষজ্ঞ তাকে দেখবেন। তার এই দেখাটা বিশেষ এক জ্ঞানের আলোকে দেখা। আমেরিকান সাইকিয়াট্রিক সোসাইটির প্রণীত ডিএসএম ফাইভের আলোকে দেখা।

    আমরা যেখানে দেবদাসকে একজন বিরহকাতর প্রেমিক হিসেবে দেখবো, একজন মনোরোগ বিশেষজ্ঞ দেখবেন দেবদাস মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে ভুগছে, পাশাপাশি সাবসট্যান্স রিলেটেড ডিসঅর্ডারেও।

    সম্পর্ক ভেঙে গেলেই যে মানুষ অসুস্থ হয়, সম্পর্ক থাকা অবস্থায় হয় না, এমন নয়। কখনো কখনো সম্পর্কের অসন্তুষ্টি মানসিক যন্ত্রণার কারণ হয়ে দাঁড়ায়। এ বিষয়ে একটি উদাহরণ দেওয়া যেতে পারে। নায়লা একটি বেসরকারি ব্যাংকে চাকরি করেন। তার স্বামী শামীম চাকরি করেন একটি বায়িং হাউজে। তাদের ছয় বছরের একটি মেয়েও আছে। দু’জনেরই বেতন ভালো। হেসে খেলে সংসার চলে যাওয়ার কথা। কিন্তু তা হয় না।

    নায়লা চাকরি সামলান, সংসার দেখেন, মেয়েকে পড়ান। কিন্তু তারপরও শামিম সুযোগ পেলেই নায়লাকে চাকরি ছেড়ে দেওয়ার কথা বলেন। একটা তাচ্ছিল্যের ভাব করেন। যেন নায়লার চাকরিটা তাদের জীবনে কোনো গুরুত্ব বহন করছে না। সংসারের সুখ রাখতে গিয়ে অবশেষে চাকরি ছাড়তে বাধ্য হন নায়লা। দেবদাস-পারুলের গল্পের সঙ্গে এ গল্পের কোনো মিল নেই শুধু প্রেম ছাড়া।

    নায়লা-শামীমও প্রেম করে বিয়ে করেছিলেন। বিয়ের আগে শামীম ও নায়লাকে বোঝাতে সক্ষম হয়েছিল নায়লাকে না পেলে তার জীবনটা দেবদাসের মতো হবে। কিন্তু চাকরিটা ছেড়ে দেওয়ার পর নায়লা ভুগছেন মেজর ডিপ্রেসিভ ডিসঅর্ডারে। আর সম্পর্কটাকেও অর্থহীন মনে হচ্ছে তার।

    মানসিক রোগ কিভাবে সম্পর্ককে প্রভাবিত করে এবার তার একটি উদাহরণ দেবো। বীনা নামের এক তরুণী, বয়স ২৫ এর কাছাকাছি। অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডারে ভুগছিলেন তিনি।

    ওসিডি বা অবসেসিভ কমপালসিভ ডিসঅর্ডার এমন একটি রোগ যেখানে ঘুরে-ফিরে রোগীর মনে একই চিন্তা বার বার আসে। অথবা একই কাজ বার বার করার প্রবণতা আসে। এই  চিন্তা বা প্রবণতা যে অহেতুক রোগী সেটা বোঝেন, কিন্তু সেটা না করে পারেন না কিংবা সেটা থেকে যে নিজেকে বিরত রাখবেন তাও পারেন না। রোগী নিজের ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। বীনার ক্ষেত্রেও তাই হয়েছিল। বিয়ের দিন থেকেই তার মধ্যে চিন্তা আসতে থাকে, স্বামীকে কিভাবে সুখী করা যায়। কিন্তু ওই পর্যন্তই । কিছু করা তার পক্ষে সম্ভব হয় না। স্বামী বা বীনার বাড়ির কেউই বিষয়টাকে রোগ হিসেবে বুঝতে পারেন না। অবশেষে স্বামী বিরক্ত হয়ে বীনাকে ডিভোর্স দেন। সবাই ভাবেন, স্বামী না থাকলে বোধহয় বীনা ভালো হয়ে যাবেন। কিন্তু ভালো আর হন না। এক সময় বীনার পরিবার বাধ্য হয় মানসিক বিশেষজ্ঞের পরামর্শ নিতে। ওপরে বর্নিত ঘটনা দু’টি সত্য, শুধু নাম কাল্পনিক। পারস্পরিক সম্পর্ক কতটুকু অর্থপূর্ণ তা দেখা জরুরি। সম্পর্কের ভালো চলা, খারাপ চলা অনেক সময় আমাদের মানসিক স্বাস্থ্যের অবস্থা নির্দেশ করে। তাই বলতে চাই, আপনি আপনার সম্পর্কের ব্যাপারে মনোযোগী হোন। বন্ধু-বান্ধব, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার সঙ্গে আর ঘরের যে মানুষটা একান্তই আপন তার সাথে অর্থপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন।

    অর্থপূর্ণ সম্পর্কই পারে আপনাকে সবচেয়ে বেশি সুখী করতে। যা ক্ষমতা বা টাকার বিনিময়ে পাওয়া যাবে না। ১৯৮৫ সালে করা একটি জরিপে এরকম একটি সত্য বেরিয়ে এসেছে। জরিপ চালিয়েছিলে প্রোফেসর অ্যালান এস বারশিদ নামের একজন সমাজ মনোবিজ্ঞানী।

    মনের খবর মাসিক ম্যাগাজিন ক্রয়ের বিশেষ অফার

    স্বজনহারাদের জন্য মানসিক স্বাস্থ্য পেতে দেখুন: কথা বলো কথা বলি
    করোনা বিষয়ে সর্বশেষ তথ্য ও নির্দেশনা পেতে দেখুন: করোনা ইনফো
    মানসিক স্বাস্থ্য বিষয়ক মনের খবর এর ভিডিও দেখুন: সুস্থ থাকুন মনে

    https://youtu.be/WEgGpIiV6V8

    ওসিডি বিষন্নতা সম্পর্ক সুখ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Reddit WhatsApp Telegram Email
    Previous Articleঅ্যাস্পারগারস্‌ সিনড্রম: শিশুর বিকাশজনিত দুর্বলতা
    Next Article আমার স্বামী অল্পতেই রেগে যায়
    ডা. এস এম আতিকুর রহমান

    বিশেষজ্ঞ চিকিৎসক, মনোরোগবিদ্যা বিভাগ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়

    Related Posts

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    October 18, 2026

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    October 17, 2026

    নিজের যোগ্যতা ও স্বভাবের সাথে মিলিয়ে জীবিকা নির্বাচন করা উচিত

    October 15, 2026
    Leave A Reply Cancel Reply

    Top Posts

    অতিরিক্তি হস্তমৈথুন থেকে মুক্তির উপায়

    July 25, 2021316 Views

    অভিভাবকত্ব শুধুমাত্র লালন-পালনের নাম নয়, এটি একটি সুসংগঠিত প্রক্রিয়া

    June 30, 2025300 Views

    বাংলাদেশি মনোরোগ চিকিৎসকের আন্তর্জাতিক স্বীকৃতি

    July 2, 2025209 Views

    পর্নোগ্রাফি থেকে নিজেকে সম্পূর্ণ দূরে রাখবেন যেভাবে

    March 13, 2022118 Views
    Don't Miss
    ফিচার October 18, 2026

    প্রতিদিনের জীবনে ধৈর্য বাড়ানোর কৌশল

    যেকোনো কাজ করতে গেলে আমরা প্রায়ই শুনি যে ধৈর্য ধরতে হবে”। সবুরের ফল মিষ্টি হয়…

    সন্তান দূরে গেলেই চিন্তায় থাকি, মনে হয় কোনো দুর্ঘটনা ঘটতে পারে

    পেশাদারিত্বে ধৈর্যের প্রয়োজন

    বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস ২০২৬ উপলক্ষে শ্যামলীতে বৈজ্ঞানিক আলোচনা ও বইয়ের মোড়ক উন্মোচন

    Stay In Touch
    • Facebook
    • Twitter
    • Pinterest
    • Instagram
    • YouTube
    • Vimeo
    আমাদের সম্পর্কে
    আমাদের সম্পর্কে

    প্রকাশক ও সম্পাদক:
    অধ্যাপক ডা. সালাহ্উদ্দিন কাউসার বিপ্লব
    মোবাইল : (+88) 018-65466594, (+88) 014-07497696
    ইমেইল : info@monerkhabor.com

    লিংক
    • মাসিক ম্যাগাজিন প্রাপ্তিস্থান
    • কনফারেন্স-সেমিনার-ওয়ার্কশপ
    • প্রেজেন্টেশন
    • জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউট
    রিসোর্স
    • পরিচালনা পর্ষদ
    • মানসিক বিষয়ে সংগঠন
    • বিশেষজ্ঞ লোকবল
    • নিয়োগ বিজ্ঞপ্তি
    সোশ্যাল মিডিয়া
    • Facebook
    • YouTube
    • LinkedIn
    • WhatsApp
    © 2026 মনেরখবর সমস্ত অধিকার সংরক্ষিত
    • আমাদের সম্পর্কে
    • যোগাযোগ
    • গোপনীয়তা নীতি

    Type above and press Enter to search. Press Esc to cancel.

    Ad Blocker Enabled!
    Ad Blocker Enabled!
    Our website is made possible by displaying online advertisements to our visitors. Please support us by disabling your Ad Blocker.